২৭ ডিসেম্বর Update Miss Info & Add Placeএর মিট-আপের জন্য দিন নির্ধারন করার পর দেখা যায় সেদিন সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির জন্য সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে আদৌ মিট-আপ করা সম্ভব হবে কি না!
আমাদের বাংলাদেশ লোকাল গাইডসের সদস্যরা উদ্বিগ্নতা প্রকাশ করলেও বৃষ্টি তাদের থামিয়ে রাখতে পারেনি। ধীরে ধীরে সবাই ১২৬তম মিট-আপের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে। এক এক করে জড়ো হতে হতে ১৫ জনের একটি দল তৈরী হয়ে যায়। এরপর শুরু হয় UpdateMissInfo&AddPlace এর কার্যক্রম।
কার্যক্রমের শুরুতে সবাই নিজের গুগল ম্যাপস প্রোফাইল থেকে কন্ট্রিবিউশান এর একটা স্ক্রিনশট নিয়ে নেয় যাতে কার্যক্রম শেষে নিজের অগ্রগতিটা লক্ষ্য করতে পারে। আর তখন দেখা গেল একজন সম্পূর্ণ নতুন সদস্যকে। যে সদ্যই লোকাল গাইডসে যুক্ত হয়েছে। তাকে @JAHEDx ভাইয়া বুঝিয়ে দেন কিভাবে কন্ট্রিবিউট করতে হবে এবং কিভাবে কোয়ালিটি মেইনটেইন করতে হবে। সেই সাথে সবাইকেও একটা ধারণা দিয়ে দেন।
আমাদের যাত্রা শুরু হয় নিউমার্কেটের বিপণী বিতানের সামনে থেকে। আমি সেখান থেকে লালদিঘী ময়দান পর্যন্ত যতটুকু পেরেছি ছবি তুলেছি এবং সেই সাথে কোনো জায়গা ম্যাপসে না থাকলে সেটা তথ্য দিয়ে যুক্ত করেছি সেইসাথে যে জায়গাগুলোর মোবাইল নাম্বার ছিলো না সেগুলোও যুক্ত করেছি। এছাড়াও চেষ্টা করেছি যে যে জায়গাগুলোতে গিয়েছি সেগুলোর ডিটেইলস রিভিউ দেওয়ার। এরফলে যেটা হয় যিনি সে স্থানে যাবেন তিনি যেমন একটা ভালো ধারণা পেয়ে যাবেন সেই সাথে আপনার পয়েন্টের ঝুলিতে কিছু বোনাস পয়েন্টও যুক্ত হয়ে যাবে।
মিস ইনফো এবং প্লেস এ্যাড করে রিভিউ দিতে দিতে একসময় দেখতে পেলাম আমার ঝুড়িতে দুইটা মাস্টার ব্যাজ যুক্ত হয়ে গিয়েছে। একটা MasterReviewer এবং অপরটি Master Trailblazer.
আমরা যে যার মতো ঘুরে ছবি তুলে, রিভিউ লিখে ম্যাপসে যুক্ত করে সবাই মিলিত হয়েছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে। এরপর @MohsinChy ভাইয়া আমাদের সবাইকে চাবির রিং উপহার দেয়। সেখানে সবাই মিলে ছবি তুলে নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি
মানব শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। আমরা সবাই ছবি তোলা শেষে চলে যাই ক্যাফে মমতাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে। সেখানে ডাল-রুটি আর চা খেয়ে মিট-আপের কার্যক্রমের সমাপ্তি ঘটিয়ে নিজেদের বাসার পথ ধরি।
যদিও বৃষ্টিকে হার মানিয়ে অনেকে উপস্থিত হয়েছিল এরপরেও যারা দূর থেকে আসতে চেয়েছিলেন উনাদের সমস্যায় পড়তে হয়েছিল। আশা করি পরবর্তী মিট-আপে আমাদের আর এধরণের সমস্যার মুখোমুখি হতে হবে না। আর পরবর্তীতে আমরা আরো নতুন অভিজ্ঞতা নিতে পারবো।
মোটামুটি সুস্থ, তবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী এখনো মাটিতে পা ফেলা নিষেধ। তাই ক্রাচে ভর দিয়ে হাটাহাটি করি। বাসাতেই থাকি, বের হই না। দোয়া রাইখেন ভাই @Saiyen