ঐতিহাসিক রামসাগর, দিনাজপুর

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক নিদর্শন সমূহের মধ্যে দিনাজপুরের রামসাগর অন্যতম।

ঐতিহাসিক ভিত্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতি বৎসর অসংখ্য দেশী বিদেশী পর্যটককে আকর্ষণকরে এ রামসাগর। দিনাজপুর শহর থেকে প্রায় ৮কিঃমিঃ সোজা দক্ষিণে রাস্তার পাশে অবস্থিত রাম সাগরের জলভাগের আয়তন ৭৭ একর, তবে চারিদিকে টিলাকৃতির পাড়সহ আয়তন মোট ১৪৭ একর। ১৫০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বেলে পাথরে বাঁধাই করা দীঘির প্রধান ঘাট সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। রামসাগরের গভীরতা প্রায় ৩০ ফুট। এই সুগভীর দীঘির জল কোনদিনই শুকায় না। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দীখানের সময়ে ১৭৫০থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে দীঘিটি খনন করেন। সে সময় খরা জনিত দুর্ভিক্ষ পীড়িত লোকদের কর্মসংস্থান ও পানির প্রয়োজন মেটানোর জন্য রাজা এ দীঘি খনন করেছিলেন বলে জানা যায়। বর্তমানে অসংখ্য গাছপালায় সুসজ্জিত এ দীঘির পানিতে এর প্রতিচ্ছবি ও সুবিশাল জলরাশি মিলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়েছে। রামসাগরে প্রতি বৎসর প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক পর্যটকএর অপূর্ব সৌন্দর্য এবং দৃশ্যউপভোগ করতে আসেন।

তথ্যঃ মতিউর রহমান রিয়াত

ছবিঃ আসিফ প্রান্ত

26 Likes

ভালো লাগলো ভাই।

4 Likes

@MotiurRiat ভাই, চমৎকার লিখেছেন। আশাকরি কানেক্ট এ পোস্ট অফার থাকবে। অনেক অনেক ধন্যবাদ।

16 Likes

@MotiurRiat দিনাজপুর শহর থেকে রামসাগর যাতায়াতের ব্যবস্থা ও খরচ সম্পর্কে একটু ধারণা দিলে অনেকেই উপকৃত হবে

16 Likes

Darun…learn MoreUntitled-1 - Copy.jpg

1 Like

ধন্যবাদ ভাই! নেক্সট পোস্টে দিব ইনশাআল্লাহ

2 Likes

আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞ! আপনাদের পরামর্শ ও সহযোগিতাকাম্য

2 Likes

রামসাগর আসলেই সুন্দর দর্শনীয় স্থান।

সুন্দর ছবি ও তথ্যবহুল পোস্ট করেছেন।

আশা করি আরো পোস্ট পাবো।

@MotiurRiat ভাই।

6 Likes

ধন্যবাদভাই! ইনশাআল্লাহ পাবেন! পরামর্শও সহযোগিতাকাম্য

2 Likes

ছোট করে দারুণ বর্ণনা দিয়েছেন, @MotiurRiat । আরো কিছু ছবি দেখার স্বাধ জেগেছিলো।

5 Likes

ধন্যবাদ ভাই! আশা করি এভাবেই সর্বদা পরামর্শ দিবেন!

ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব

1 Like

@MotiurRiat আপনার অনেক গুলো পোস্ট দেখলাম অন্যের প্রফাইল থেকে কপি করা।

আপনার নিজের কি কোন ভ্রমন অভিজ্ঞতার গপ্ল নাই থাকলে সেগুলা পোস্ট করুন ।

আপনি চাইলে অন্যের পোস্ট দেখে নিজের মত করে নিজের ভ্রমন অভিজ্ঞতা লিখতে পারেন।

আশা করি মন্তব্য সহজ ভাবে নিবেন।

2 Likes

ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত এর জন্য।

আপনি কি বলতে পারবেন কার প্রোফাইল থেকে নেওয়া!