মিটাপ এক দুই তিন

১ ২ ৩ একটা ম্যাজিক সংখ্যা। মানুষের গাণিতিক শিক্ষার শুরু ১ ২ ৩ দিয়ে। রেস থেকে শুরু করে গণনা কিংবা প্রতিস্পর্ধা সবকিছুতেই ১ ২ ৩!

২৯ নভেম্বর '১৯, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) তে হয়ে গেল Connect Live Experience Sharing Meetup বা মিটাপ ১২৩!
Connect Live '19 এ উপস্থিত এবং আমন্ত্রিত দের কেন্দ্র করে বাংলাদেশের লোকাল গাইডস কমিউনিটির ১৮৬ জন কল্পদূত দের নিয়ে এ মিটাপ ছিল বাংলাদেশ লোকাল গাইডস আয়োজিত স্মরণকালের সবচেয়ে গ্র্যান্ড মিটাপ! সম্ভবত ১০০ মিটাপ ছাড়া এমন গ্র্যান্ড আয়োজন হয়নি কখনো।

এই মিটাপের আহবায়ক @SShuvo ভাই ও উপস্থাপক @RafsanRana ভাই আর @user_not_found ভাই, @ShovanPaul দা, @arafat ভাই সহ কোর টিমের সকলকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই মিটাপ সফল ও সার্থক হয়েছে তাদের জন্য ভালোবাসা।

সবচেয়ে সেরা সেগমেন্ট প্রশ্নোত্তর পর্ব এবং সবার মধ্যমণি @user_not_found ভাইয়ের সান্নিধ্য।

সারাদিনের প্রচেষ্টায় কেবল এতটুকু পোস্ট করতে পারলাম। আসলে লিখেছিলাম অনেক বড় কিন্তু কানেক্টে লেখা কষ্টসাধ্য ও বিরক্তিকর। ল্যাগ করে, বেরিয়ে যায় আরও বিভিন্ন ঝামেলা। আশাকরি শীঘ্রই এটা ঠিক করা হবে বা অ্যাপ চালু করা হবে। সোনিয়া আপু ও সংশ্লিষ্ট দের দৃষ্টি আকর্ষণ করা হলে ভাল হয়।
.

ধন্যবাদ কোর কমিটি ও আয়োজক কমিটির সকলকে।

সেরা সেশন ছিল প্রশ্নোত্তর পর্ব এবং Mahabub Hasan ভাইয়ের অভিজ্ঞতা বর্ণন পর্ব।

আর যারা স্থান নির্বাচন করেছে তারা আলাদা ভাবে বাহ্বাঃ এর দাবিদার! কেননা তারা এমন একটা স্থান বেছে নিয়েছিলেন যেখানে নেটওয়ার্ক থাকে না ফলে ১৮৬ জন মানুষই প্রোগ্রামের প্রতি মনযোগ দিয়েছে!! ?

গিফট গুলো পাওয়া আলাদা ভাললাগার। ধন্যবাদ স্পন্সর দের।
ধন্যবাদ Lyric Mitra দি এবং Ayesha Islam Shimu আপু।
ধন্যবাদ UIU কে।

পরবর্তীতে আরও কিছু লেখার ইচ্ছা রইলো। ড্রোন দিয়ে ছবি তোলার জন্য টিম নিসর্গ কে ধন্যবাদ।

আরও অনেক কিছু লিখেছিলাম এবং লেখার ছিল আরও অনেক কিছু তবে এখানে লেখা কষ্টকর। আশা করি, শীঘ্রই একটা অ্যাপ আসবে।

39 Likes

@AbirAryan ধন্যবাদ ভাই রিক্যাপ লিখার জন্য। তবে সাথে আরো কিছু ছবি ও বিস্তারিত লিখলে ব্যাপারটা আরো ভাল লাগতো।

10 Likes

লিখেছিলাম অনেক বড় এবং ছবিও দিয়েছিলাম কয়েকটা কিন্তু সারাদিনের প্রচেষ্টায় এতটুকু পোস্ট করতে পারলাম। এখানে লেখা কষ্টসাধ্য ও বিরক্তিকর।

5 Likes

ধন্যবাদ @AbirAryan সামনের জন্যে শুভকামনা

9 Likes

Thank you bro

5 Likes

@AbirAryan আপনার জন্য অনেক শুভকামনা রইল। দোয়া করি এগিয়ে যান

8 Likes

অভিনন্দন ভাই @AbirAryan ভাল লাগছে লেখা দেখে,নেকক্স দেখা হবে,

9 Likes

Thank you Bro :heart:

5 Likes

Thank you ma’am!

5 Likes

সত্যিই এখানে লিখা কষ্টকর! Grammarly বা Gboard দিয়ে লিখতে খুব সমস্যায় পড়তে হয়, এমনকি অভ্র দিয়েও! @AbirAryan

6 Likes

@AbirAryan ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মিট-আপ নিয়ে রিপোর্ট লেখার জন্য। ভালো লিখেছেন।

আর কানেক্ট এ নিয়মিত লিখতে থাকুন আশা করি আপনার কানেক্টেড লিখার যে সমস্যার কথা বলেছেন এটা সমাধান হয়ে যাবে অথবা অভ্যস্ত হয়ে যাবেন। তখন দেখবেন সবকিছুই অনেক সহজ হয়ে গেছে।

মিট-আপের তারিখ 29 শে নভেম্বর 2019 হবে, কারেকশন করে দিবেন।

কারো কোন কমেন্টস এর উত্তর দিলে অবশ্যই তাকে মেনশন করে দিলে ভালো হয়।

16 Likes

এবার দেখুন তো @SShuvo ভাই ঠিকআছে কিনা

3 Likes

Thank you @ShovanPaul da@

3 Likes

Valobasa @SunMoon vai@

4 Likes

Thank you ma’am @Ayeshashimu @

4 Likes

আমি সারাদিন ধরে লেখার চেষ্টা করছি, তিনবার বিশাল বড় লিখলাম পোস্ট করার আগেই বেরিয়ে গেল। @Tanvir_Hasan ভাই

4 Likes

এবার দেখুন তো ঠিক আছে কি না @AbdusSattar ভাই

4 Likes

আমি করি কি, আলাদা করে নোট প্যাডে আগে লিখে সেভ রাখি। পরে কানেক্টে কপি/পেস্ট করে সাজাই! @AbirAryan

3 Likes

হ্যাঁ, তারিখ ঠিক আছে

@AbirAryan

16 Likes

@AbirAryan এই কমেন্টস যাকে উদ্দেশ্য করে করেছেন, তাকে মেনশন/ ট্যাগ করে দিন।

15 Likes