ফাতেমা খানম মসজিদ, বাংলাবাজার, ভোলা।

ফাতেমা খানম জামে মসজিদ, স্থাপিত: ২০১২ খ্রিস্টাব্দ। বাংলাবাজার , দক্ষিণ দিঘলদী ইউনিয়ন , ভোলা সদর , ভোলা জেলা , বরিশাল বিভাগ , বাংলাদেশ , এশিয়া মহাদেশ ।

প্রতিষ্ঠাতাঃ জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ(এম.পি) সাবেক মাননীয় মন্ত্রী,
বাণিজ্য মন্ত্রণালয় ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।

জনাব তোফায়েল আহমেদ তাঁর মায়ের নামে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন ফাতেমা খানম জামে মসজিদ। মসজিদটি বরিশাল বিভাগের ভোলা জেলার অন্তর্গত বাংলাবাজার উপশহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত।

৯ই মার্চ ২০১২ সালের শুক্রবার জুম্মার সালাত আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব তোফায়েল আহমেদ । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা মানুষের জন্য কাজ করছি। মিথ্যাচারের জন্য নয়। সত্যের পথে রাজনীতি করছি। মানুষের সেবাই হচ্ছে রাজনীতি।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেছিলেন জৈনপুরের হযরত মাওলানা মুহাম্মদ হাছনাইদ আহমেদ জৈনপুরী।

আরোও উপস্থিত ছিলেন এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, জেলা প্রশাসক ড. আঃ হাকিম, পুলিশ সুপার বশির আহম্মদ, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইউনুছ, পৌর মেয়র মনিরুজ্জামান, আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ গ্রহণ করে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের লোকজন ও সব দলের নেতাকর্মীরা দৃষ্টি নন্দন মসজিদটি দেখতে ও মুসলিমরা প্রথম উদ্বোধনী জুমার সালাত আদায় করতে আসেন।

মসজিদের কিছু বর্ণনা দেওয়া হলঃ-

মসজিদটা দেখতে অনেক সুন্দর । যার ভিতরে আছে অনেক বড় বড় নান্দনিক ডিজাইনের ঝাড় বাতি, মেঝেতে বিছানো মসৃণ মোলায়েম কারপেট ও অনেক ইসলামিক বইপত্র এবং সুন্দর সুন্দর আসবাবপত্র । যা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না।

সর্বোপরি বর্তমানে ফাতেমা খানম জামে মসজিদটি এখন ভোলা জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিনন্দন স্থাপনা।

কিভাবে যাওয়া যায়:
ভোলা সদর থেকে মাত্র ১২ কিলোমিটার দুরে বাংলাবাজারে অবস্থিত ফাতেমা খানম জামে মসজিদ। স্থলপথের যে কোন যানবাহনের মাধ্যমে মসজিদের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া যায় অনায়াসে।

25 Likes

দুইটা ছবিই সুন্দর হয়েছে। বর্ননাও চমৎকার হয়েছে। তবে আরো কিছু এঙ্গেল থেকে এবং ভিতরের কিছু ছবি পেলে আরো ভালো লাগত। @SalehMdSoyaib

6 Likes

লেখা এবং ছবি দুইটাই অসাধারণ হয়েছে। তবে আরো কিছু ছবি এড করে দিলে ভালো হতো।

শুভকামনা রইল

3 Likes

ছবি আর বর্ণনা দেখে যাওয়ার আগ্রহ হয়েছে। ভোলা গেলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো।

:bangladesh: The shore of the synagogue | উপাসনালয়ের তীরে

7 Likes

@SalehMdSoyaib অসাধরণ লেখেছেন + ছবি গুলোও দারুণ।

4 Likes