ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, দিনাজপুর

দিনাজপুর ভ্রমনে যারা যান তারা বেশিরভাগ সময় কান্তজি মন্দির দেখার পর অন্য কোথাও বেড়াতে যান, কিন্তু তার এক কিলোমিটার দূরেই রয়েছে অত্যন্ত সুন্দর সম্ভবত একই কারিগর দ্বারা তৈরি নয়াবাদ মসজিদ।

নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত। জেলা সদর থেকে ২০ কিমি উত্তর-পশ্চিমে ঢেপা নদীর পশ্চিম তীরে এর অবস্থান। ১.১৫ বিঘা জমির উপর মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি মাদ্রাসা স্থাপিত হয়েছে।

মসজিদের প্রবেশদ্বারের ওপর ফারসি ভাষায় রচিত লিপি থেকে জানা যায়, সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় ২ জ্যৈষ্ঠ, ১২০০ বাংলা সনে (১৭৯৩ খ্রিষ্টাব্দ) মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের নির্মাণ সম্বন্ধে জনশ্রুতি অনুযায়ী আঠারো শতকের মধ্যভাগে যখন বিখ্যাত কান্তজী মন্দির নির্মিত হয়, তখন পশ্চিমা দেশ থেকে আগত মুসলিম স্থাপত্যকর্মীরা পার্শ্ববর্তী নয়াবাদ গ্রামে মোকাম তৈরী করেন এবং সেখানে এ মসজিদ নির্মাণ করেন।

পুনশ্চঃ অনেকে মসজিদে যান শুধু ভ্রমনের জন্য, বিভিন্ন ওয়াক্ত এর নামাজের সময় থাকলেও অনেকে নামাজ না পড়েই চলে যান, যা খুবই দুঃখজনক।

24 Likes

জানুয়ারিতে যাওয়ার চিন্তাভাবনা আছে ওইদিকে। গেলে অবশ্যই যাব @MotiurRiat

4 Likes

@MotiurRiat ধন্যবাদ শেয়ার করার জন্য! যাওয়ার প্ল্যান আছে ওইদিকে। গুগল ম্যাপস লিংকটা যুক্ত করলে ভালো হতো ভাই।

অবশ্যই ভাই।

দিনাজপুর সম্পর্কে বিস্তারিত জানতে www.fb.com/AmazingDinajpur পেইজে দেখতে পারেন