শুরুটা যেভাবেঃ
আমি বেসিস (Bangladesh Association of Software and Information Services)-এ জয়েন করি ২০১৩ সালে। চাকরি সূত্রে অনেক সময় অনেক টেক স্পেশালিস্টগণের সাথে আমার হর-হামেশাই দেখা হতো প্রথম থেকেই। এরকম কাজের সূত্রেই একদিন আমার সাথে পরিচয় হলো @SumaiyaZafrin আপুর সাথে বেসিস সফটএক্সপো ২০১৮-এ। ঐসময় “Challenges and Opportunities for Women in ICT” বিষয়ক একটি সেমিনারে আপু স্পিকার হিসেবে ছিলেন। উক্ত সেমিনার আয়োজনের সকল ব্যবস্থা আমি নিজ হাতে করেছিলাম। ঐ সময়ই আমি প্রথম লোকাল গাইড-এর বিষয়ে জানতে পারি আপুর কাছ থেকেই। এরপর আমি একটু একটু করে গুগল, ইউটিউব ঘেটে ঘেটে পড়া শুরু করি এ বিষয়ে এবং অনেক কিছু জানতে পারি কত বিশাল এর পরিধি। এরপর থেকেই আসলে আমার লোকাল গাইড হিসেবে যাত্রা শুরু। মাঝে কিছুদিন একদম কাজ না করতে পারলেও এখন আমি পুরোদমে লোকাল গাইড হিসেবে কাজ করে যাচ্ছি।
১২৩তম **মিট-**আপঃ
বাংলাদেশ লোকাল গাইডদের ১২৩তম মিট-আপ, আমার লোকাল গাইড জীবনের প্রথম মিট-আপ। মিট-আপটি গত ২৯ নভেম্বর ২০১৯ তারিখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার অডিটোরিয়ামে। বিকাল ৩ঃ৩০ এ শুরু হয় মূল প্রোগ্রাম। প্রোগ্রামটিতে মোট ১৮৪ জন লোকাল গাইড পুরো বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন।
এবারের কানেক্ট লাইভ, ২০১৯-এ বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশ থেকে @MahabubMunna ভাই। এবারের মিট-আপটি বিশেষত তাঁর অভিজ্ঞতা শেয়ার করার জন্যেই করা হয়েছিল।
প্রথমেই নতুন নতুন লোকাল গাইডদের সাথে পরিচয় শুরু হয় আমার। যেহেতু এইটা আমার প্রথম মিট-আপ ছিল, তো আমার ক্ষেত্রে সবাই-ই একদম নতুন ছিল। নতুন নতুন সবার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লেগেছে।
মূল অনুষ্ঠানঃ
মূল অনুষ্ঠানটি সঞ্চালন করেন @RafsanRana ভাই। পুরো অনুষ্ঠানটিতে তাঁর উপস্থিতি ও সঞ্চালন মনে রাখার মত ছিল! এরপরই স্টেজে আসে আমাদের @LyricMitra আপু। তিনি তাঁর বক্তব্যের পরে আমরা যারা মহিলা লোকাল গাইড ছিলাম তাদের সাথে কিছু গিফট শেয়ার করেন। যার একটি ছবি দিয়েই আমি আমার আজকের লিখা শুরু করেছি। তিনিও এবারের কানেক্ট লাইভ, ২০১৯-এর একজন অংশগ্রহণকারী ছিলেন। কিন্তু ভিসা জটিলতার কারণে সেখানে অংশগ্রহণ করতে পারেননি। বিধায় তাঁর জন্য গুগল থেকে কিছু গিফট বা টোকেন অব লাভ পাঠানো হয়েছিল। সেইসব গিফট-এর মধ্যেই কিছু গিফট তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। যেটা আমার জন্য একটা বিশাল চমক ছিল! আমার প্রথম মিট-আপেই এরকম চমক পেয়ে আমি যারপরনাই খুব খুশি!!!
ছবি তোলা পর্বঃ
এরপর ছিল ছবি তোলা পর্ব। আমরা সবাই ইউনিভার্সিটির একদম সামনে জড়ো হই একসাথে ছবি তোলার জন্য।
এদিনের মূল আকর্ষণ ড্রোন দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলি।
এরপরেই ছিল খাওয়া-দাওয়া। খাবারের প্যাকেজটা বেশ ভালোই ছিল।
খাওয়ার পর আমরা আবার অডিটোরিয়ামে মিলিত হই সবাই। অনুষ্ঠানের এ পর্যায়ে গুগল মডারেটর @SumaiyaZafrin আপু আমাদের সাথে যোগ দেন। তিনি তাঁর লোকাল গাইড হয়ে উঠার গল্প আমাদের সবার সাথে শেয়ার করেন।
যেকারনে এই মিট-আপের আয়োজন করা হয়েছিল, তারপরই আসে সেই সময়। আমাদের @MahabubMunna ভাই তাঁর কানেক্ট লাইভ ২০১৯-এর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। তাঁর আলোচনায় কিভাবে কানেক্ট লাইভে যুক্ত হতে হয় থেকে শুরু করে কানেক্ট লাইভ ২০১৯-এ তাঁর বিস্তারিত অভিজ্ঞতা সবকিছু উঠে আসে। তাঁর প্রতিটি কথা আমি মন্ত্রমূগ্ধের মত শুনছিলাম আর মনে মনে একটি স্বপ্ন বুনছিলাম। ভাবছিলাম, এরকম একনিষ্ঠ লোকাল গাইড হওয়া কি আমার পক্ষে সম্ভব! সময়ই তো পাই না। যাই-হোক সেইসব গল্পে না যাই…
অনুষ্ঠানের শেষের দিকে বেশ কয়েকজন লোকাল গাইডকে গিফট দেওয়া হয়। অনুষ্ঠানের এ অংশটি খুবই মজার লেগেছে আমার।
পরিশেষে, এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য কোর টিম-এর সকল সদস্যদের ধন্যবাদ।বিশেষ করে, @SShuvo ভাইকে। এছাড়াও, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার বিষয়ে সাহায্য করার জন্য স্পন্সরদের অনেক অনেক ধন্যবাদ।
আবারো অন্যকোন মিট-আপে দেখা হবে, কথা হবে- এ কামনায় আজকের মত শেষ করছি।






