বড় আকারে এটিই আমার প্রথম মিট-আপ, এর আগে ১২২তম মিট-আপ এ ছিলাম।
অডিটোরিয়াম এর ভিতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম সবাই এক লাইনে, সবাইকে সুন্দর করে ভিতরে যাওয়ার জন্য সাহায্য করেছিল @Arafat_Zakir ভাই, যাওয়ার নিয়ম ছিল একসাথে ৩ জন পরে আবার ২ জন, ভিতরে যাওয়ার আগেই নিয়মটা দেখে খুবই ভালো লেগেছিলো। একসময় আমারও সময় আসলো ভিতরে যাওয়ার, ভিতরে চলে গেলাম।
ভিতরে গিয়েই দেখতে পাই ৩ জন বড় ভাই ৩ টা ল্যাপটপ নিয়ে বসে আছে, এই ৩ জনকে সাহায্য করার জন্য আরো ৩ জন রয়েছে। এখানে নিয়ম হচ্ছে একটা কোড আছে যেটা বলতে হবে, সবার আলাদা আলাদা কোড, আমার কোড ছিল BDLG 119।
এবার মূল রুমে প্রবেশ করলাম। প্রবেশ করার কিছু সময় পর একটা ভিডিও দেখতে পাই, যে ভিডিও টা আগের কিছু মিট-আপ এর কিছু ছবি এবং ভিডিও নিয়ে তৈরী করা হয়েছে। ভিডিওটা এক কথাই অসাধারণ।
মূল পর্বে ভালো লাগা কিছু দিক:
অসংখ্য পুরুস্কার বিতরণ। @LyricMitra আপুর ৩ টা ইচ্ছা সাথে কানে তুলা দিয়া গল্প।
প্রশ্ন উত্তর পর্ব। @MahabubMunna ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার।
শেষটা তো একটু বেশিই ভালো চরকি গুরা খেলা।
খাবারের সময় সেই একই দৃশ্য, এক লাইনে খুব সুন্দর করে সবাই খাবারের রুমে প্রবেশ। বলা হয়েছিল হালকা খাবার, তবে আমি এই খাবারকে হালকা খাবার বলতে পারি না একটু বেশিই ছিল। খাবারটাও ভালো ছিল।
সবচেয়ে ভালো লাগার বিষয়টা ছিল ড্রোন দিয়ে ছবি এবং ভিডিও করার পর্বটা। আমার জন্য একটু বেশিই আনন্দের ছিল কেননা এর আগে কখনো এভাবে ড্রোনে নিজের প্রতিচ্ছবি দেখা হয় নি।
@SunMoon ধন্যবাদ ভাইয়া, আমার লেখাটা পড়ার জন্য। ভাইয়া এটা আমার প্রথম মিট-আপ বলা যাই, আমার মন চাচ্ছিলো অনেকের সাথে ছবি তুলি কিন্তু কেন জানি ভয়ও কাজ করছিলো, তাই আর ছবি তোলা হয়নি। পরেরবার সুযোক পেলে অবশ্যই ছবি তুলব এবং গল্প করব।