একটি মিট আপ এবং আমার অর্জন

কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, ভালোবাসা, অর্থ ও পুরষ্কার নাকি আদায় করে নিতে হয়। না, আমার ক্ষেত্রে তা মোটেও প্রযোজ্য হয় নি। না চাইতেই এত্ত এত্ত উপহার/পুরষ্কার পেয়ে গেছি যে তার ভার বহন করাটা বেশ কষ্টসাধ্য ছিল। তার চেয়েও বেশি ভাল লেগেছে বাকি সবার উপহার/পুরষ্কার নেয়া দেখতে। এবারই বোধ হয় সর্বোচ্চ সংখ্যক উপহার/পুরষ্কার দেয়া হয়েছে। সবাইই কিছু না কিছু পেয়েছেন। এ এক অন্যরকম অনুভূতি, অনুপ্রেরণাদায়কও বটে।

অসংখ্য ধন্যবাদ @MahabubMunna ভাইয়া এত সুন্দর সুন্দর উপহার দেয়ার জন্য। কানেক্ট লাইভ ২০১৯ এ না যাওয়ার দুঃখটা একদমই ঘুচে গেছে।

সব পাওয়ার গল্প বলছি, কিন্তু দিতেও যে কত ভালো লাগে তা যারা না দিয়েছে তারা হয়তো বুঝতে পারবেন না। আমাদের ফিমেল লোকাল গাইডদের উৎসাহিত করার জন্য কিছু উপহার নিজ হাতে দিতে পেরে অনেক ভাল লেগেছে। তবে আমাদের কানেক্ট মডারেটর @SumaiyaZafrin আপুকে ছোট্ট উপহার তুলে দিতে পেরে আমি অনেক আনন্দিত ও গর্বিত।

আলঝেইমার রোগটি সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি। সহজ কথায় বলতে গেলে আলঝেইমার হচ্ছে কিছু মনে না থাকার রোগ। তবে এই রোগ হওয়ার একটি সুবিধা আছে। তা হলো, রোজই আপনি নতুন নতুন বন্ধু পাবেন। তবে আমার মনে হয় নতুন নতুন বন্ধু পাবার জন্যে আলঝেইমার রোগ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। প্রত্যেকটা মিট আপেই অসংখ্য নতুন বন্ধু পেয়ে যাচ্ছি।

হ্যাঁ, সম্প্রতি আমরা বাংলাদেশ লোকাল গাইড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের ১২৩ তম মিট আপ সম্পন্ন করলাম যেখানে অতিথি এবং লোকাল গাইড সদস্য সহ প্রায় ১৮৪ জন উপস্থিত হয়েছিলেন যাদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই ছিলেন যারা প্রথমবারের মত মিট আপে অংশ নিয়েছেন। সময় স্বল্পতার কারণে সবার সাথে হয়তো ব্যক্তিগত ভাবে পরিচিত হবার সুযোগ হয় নি তবে অসংখ্য নতুন নতুন মুখ দেখে বেশ ভাল লাগছিল। ইনশাআল্লাহ পরবর্তী মিট আপগুলোতে এসব নতুন মুখদেরকে পুরনো বানিয়ে নেবো যেভাবে এদেরকে পুরনো করে নিয়েছি।

খাবারের কথা না বললেই নয়। মিট আপে আসবো আর খাওয়া দাওয়া হবে না তাই কি হয়? সবারই ক্ষিদে পেয়েছিল বেশ সেই সাথে আমারও। তাই আর খাবারের বিরতি পেয়ে দেরি করি নি। সুন্দর পরিপাটি পরিবেশে সবাই একসাথে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। সে জন্য অবশ্যই খান’স কিচেনকে ধন্যবাদ দিতে হবে এত সুন্দর আয়োজন করার জন্য। আর যাদের নাম না বললেই নয়, @AbdusSattar ভাই এবং @Sourav_Biswas দুজনেই অনেক পরিশ্রম করেছেন সবার হাতে স্ন্যাকসের প্যাকেট গুলো পৌঁছানোর জন্য। তাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।

তবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ছিল ড্রোন দিয়ে ছবি এবং ভিডিও করার পর্বটা। আমার জন্য একটু বেশিই আনন্দের ছিল কেননা এর আগে কখনো এভাবে ড্রোনে নিজের প্রতিচ্ছবি দেখা হয় নি।

Thank you so much @TraciC and @brittym for your lovely wish messages for us both in the video and written format. Hope you guys always be with us and inspired us to do a better meet up as well as better contributions on google maps and local guides connect.

ওহো যিনি এই সুন্দর মিট আপটি আয়োজন করেছেন তাকেই তো ধন্যবাদ জানানো হয় নি। অসংখ্য ধন্যবাদ @SShuvo ভাইয়া এত সুন্দর একটি মিট আপ আয়োজন করার জন্য। এবং @RafsanRana ভাইকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনা দিয়ে আমাদের সময়গুলো উপভোগ্য করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ @Arafat_Zakir ভাইয়া আপনার কথা রাখার জন্য এবং মনে রেখে আমাকে উপহারটা দেয়ার জন্য। @Designer_Biswajit দাদার জন্য অনেক শুভকামনা রইলো। আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাকে ছাড়া মিট আপ অসম্পূর্ণ থেকে যায়।

আর কে কি পেয়েছেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। সবার প্রাপ্তিটুকু দেখার অপেক্ষায়…!

218 Likes

Hi @LyricMitra ,

Thanks you for sharing your experience with us.

The gifts are amazing. It’s great that you have enjoyed every moment of this meet up.

Keep on the good contributions and I hope to see your Local Guides achievements in future :).

28 Likes

@LyricMitra অনেক সুন্দর লিখেছেন। আর গতকাল অনেক সুন্দর সুন্দর কথাও বলেছিলেন। অনেক ভালো লেগেছে। এই দেওয়া পাওয়া চলতে থাকুক সবার মাঝে, আজীবন। ধন্যবাদ।

21 Likes

@LyricMitra আপু, সত্যি মিট আপ, টি অনেক পুরষ্কার দেওয়া হয়। কেউ বাদ পড়ে নি। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর করে লিখার জন্য

20 Likes

এত ভালোভাবে আবহমান সময়টাকে তুলে ধরেছেন, যে দুর্ভাগ্যবশত যেতে পারেনি সেও সব ঘটে যাওয়া মিটআপ এর পর্বগুলো কল্পনা করতে পারবে সহজে।

16 Likes

Yes, those gifts are really priceless for me and I’ve enjoyed a lot.

I will also love to share my achievements with you all. Thank you so much @MoniV for your good words.

@MukulR তাই নাকি? আমার কথা আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো। এই দেওয়া পাওয়া আজীবন চলবে আশা করি।

@GaziSalauddinbd আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে।

17 Likes

@mrinmoiHossain অনেক কিছুই বাদ দিয়েছি কিন্তু। পুরো ঘটনা জানতে হলে বাকিদের পোস্টগুলোও পড়তে হবে। আর পরবর্তী মিট আপে দেখা পাবো নিশ্চয়ই।

17 Likes

@LyricMitra কি আর করার আপনি তো বলেছেন কানে তুলে দিয়ে থাকতে।

13 Likes

@LyricMitra আপু আপনি বরাবরি ভালো লিখেন এবং পড়ে ভালো লাগেে, :heart_eyes: :heart_eyes: কালকের দিনটা অনেক সুন্দর হয়েছে,

ধন্যবাদ আপনাদেরকে :heart_eyes:

16 Likes

আল্লাহ আপনি এত্তো কিছু পেয়েছেন ? আর আমি মাত্র একটা চকোলেট তাও মুন্না ভাইয়ের থেকে চেয়ে নিতে হয়েছে। হায়রে কপাল…

17 Likes

@mrinmoiHossain বলেছিলাম ঠিকই কিন্তু আপনি তো কানে তুলো দেন নি।

@Ayeshashimu আপু এইটা পুরনো কথা। আপনিও কিন্তু ভাল লিখছেন। এবার আপনাদের থেকে ভালো লেখার অপেক্ষায়। সবাই মিলে ট্রেন্ডিংয়ে যাব, ফিচার্ড হবো। একা একা ভালো লাগে না।

@Arafat_Zakir ভাই, আপনি তো সবাইকে দিয়েছেন তাই আপনার কাছে কিছু নেই।

12 Likes

Massive meet-up @LyricMitra looks like everyone had a good time.

Paul

10 Likes

সুন্দর একটা প্রগ্রাম মিস করলাম :disappointed:

@LyricMitra আপু।

14 Likes

@LyricMitra ধন্যবাদ আপু সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

10 Likes

বাহ অনেক পুরস্কার পেয়েছেন তো :heart_eyes:

10 Likes

Ya we had a good time with huge number of local guides. Thank you so much @PaulPavlinovich for your comment.

@SabbirShawon আসলেই অনেক কিছু মিস করেছেন। তবে আপনার অনুরোধটা রাখতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা অনেকেই অনেক দূর-দূরান্ত থেকে মিট আপে অংশ নিয়েছেন। এখন আপনি মিট আপে অংশ নিতে পারেন নি বলে যদি আপনাকে উপহার পাঠাই তাহলে বাকিরা তো মিট আপে অংশ নেয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। জানেন তো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। মিট আপে কষ্ট করে আসেন, আমরাও কিছু দেই আপনাকে।

@sohanul_islam24 আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

12 Likes

@mdmazlan আপনিও পাবেন। লেগে থাকুন।

9 Likes

@LyricMitra আপনার এত এত উপহার দেখে আমার হিংসে হচ্ছে। আমিও যে একেবারে কিছু পাইনি তা কিন্তু নয়। তবে যেটুকু পেয়েছি এটাই আমার জন্য অনেক কিছু।

Connect Live’19 Experience Sharing Meet-Up এ পাওয়া গিফট সমূহ

আপনার এত সুন্দর ছবি গুলোর মধ্যে আমার ছবি দেখে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

খাবার এর জন্য আমি আর সৌরভ আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত ছিলাম, আর ধন্যবাদ শুধু খান কিচেন কে। তারপরে ও সবাইকে ঠিক মত খাওয়াতে পেরেছি এটাই শান্তনা।

পরিশেষে, অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ভালো লিখেছেন ছবিগুলো অনেক ভালো লেগেছে। আর আপনার লেখা মানে অনেক আগ্রহ ভরে পড়ার চেষ্টা করি। আপনি বরাবরই খুব চমৎকার লিখেন। আপনার লেখা পড়ার পরে কমেন্টসে কি লিখবো, চিন্তায় পড়ে যাই।

23 Likes

@AbdusSattar ভাই ধন্যবাদ এড করে দিলাম। অফিসের কাজের ফাঁকে ফাঁকে লিখেছি, অনেক কিছুই হয়তো বাদ পরে গেছে। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদের জন্যই খাবার নিয়ে কোনো সমস্যাই হয় নি আমাদের।

10 Likes

আপনার লেখাগুলো পড়ে মনে হইল “Listen to me” বাদ দিয়ে, আপনাকে দিয়ে এই সেশন নেওয়া উচিত " How to write a unique connect post", তাহলে মানুষ অনেক কিছু শিখতে পারবে।

প্রতিভা আছে নিজের মাঝে লুকিয়ে রেখে কি লাভ @LyricMitra

12 Likes