চকচকে চকলেট কেক

চকলেট কেক আপনি দুই ভাবে তৈরি করতে পারেন। যথাঃ

১. কোকো পাউডার দিয়ে,

২. চকলেট সিরাপ দিয়ে।

এখানে আমি ২য় পদ্ধতি ব্যবহার করব। কারন ভাল মানের কোকো পাউডার সব সময় এখানে পাওয়া যায় না। কোকো পাউডার ভাল না‌ হলে কেকের স্বাদ তিতা হয়ে যায়। ভাল চকলেট সিরাপ পাওয়া যায় এখানে।

প্রথমেই বলে রাখি আপনার কেক কতবড় বানাবেন তার উপর ‌নির্ভর করছে আপনি কি পরিমান উপাদান ব্যবহার করবেন। সবার আগে যা করতে হবে তা হলো, একটি পাত্রে ডিম আর চিনি এমন ভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনি সম্পূর্ণ ভাবে মিশে যায়। তারপর এতে পরিমাণমত তেল, গুড়া দুধ, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, ময়দা দিয়ে ভালভাবে মেশাতে হবে। সম্পূর্ণ মিশ্রণ ভালভাবে মেশানো হলে এটাকে একটা পাত্রে ঢালতে হবে।

যে পাত্রে ঢালা হবে সেটাকে তেলযুক্ত কাগজের দ্বারা ভিতরটা সাজাতে হবে। এরপর এতে মিশ্রণটি ঢেলে নিতে হবে। এখন আপনি চাইলে ওভেন বা চুলোয় বানাতে পারেন। আমি এক্ষেত্রে চূলোয় করেছি। এজন্য আপনাকে কিছু বালিকে একটা পাত্রে গরম করে নিতে হবে। এই বালির স্তরের উপর কেকের মিশ্রণ পূর্ণ পাত্রেটি দিয়ে ঢাকা দিতে হবে। ১৫-২০ মিনিট এর মধ্যে কেকটি ফুলে উঠবে। এবার একে নামিয়ে নিয়ে ঠান্ডা হকর জন্য অপেক্ষা করতে হবে।

কেকটি ঠান্ডা হলে এলে, একে একটি পাত্রে নামিয়ে এর উপর চকোলেট সিরাপ এর পুরু প্রলেপ দিয়ে দিতে হবে। Freeze এ রেখে ঠান্ডা করে এর উপর ইচ্ছা মত নকশা করে ফেলতে পারেন, যে কোন রঙের খাদ্য উপাদান দিয়ে। এখানে আমি গুড়া দুধ ব্যবহার করেছি। শুভ কামনা রইল আপনার কেকের জন্য। কেমন বানালেন জানাতে ভুলবেন না।

31 Likes

আপনি চকলেট কেক বানাতে পারেন জেনে খুশি হলাম, কেননা চকলেট কেক আমার ভীষণ প্রিয়। পরবর্তী মিট আপে অবশ্যই খাওয়াবেন। তারপর চিন্তা করবো কুডোস দেয়া যায় কিনা। @TrulyBappy

7 Likes

অসাধারণ পোস্ট। ধন্যবাদ সিয়ার করার জন্য।

:purple_heart: :blue_heart: :green_heart: :yellow_heart:

#LetsGuide

#LocalGuides #LocalGuidesBangla #LocalGuidesWorld #Bangladesh #Happyguiding

4 Likes

@TrulyBappy Thinking about it, I’ll order you my next birthday cake. ha ha ha…

10 Likes

@Designer_Biswajit you are so funny, thank you for funny complement

4 Likes

@LyricMitra আপু সব মানতে রাজি, কুডোস দিতে হলে দেরি নেব আড়ি :stuck_out_tongue_winking_eye:

4 Likes

@user_not_found অসংখ্য ধন্যবাদ ভাই

3 Likes