গতকাল হয়ে গেলো প্রি কানেক্ট মিট আপ – ২০১৯ (বাংলাদেশ) …
আমি দ্বিতীয় বারের মত কোনও মিট আপ এ অংশগ্রহণ করলাম…
কেমন ছিলো আমাদের মিট আপ…?
১) প্রথম পর্ব ছিলো নিবন্ধন পর্ব । এই পর্বে যারা অংশগ্রহণকারী ছিলাম সবাই সবার নাম নিবন্ধন করেছি।নাম নিবন্ধন করেই আমরা মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।
আর নাম নিবন্ধনের পরে আমরা সবাই একটি করে আইডি কার্ড পেয়েছি, যা আমাদের জন্য একটি অনুপ্রেরণামূলক জিনিস ছিলো।
২) পরবর্তী ধাপ ছিলো পরিচিতি পর্ব । এই পর্বে সবাই সবার পরিচয় এবং কেনো সবাই গুগল লোকাল গাইড হলাম এটার একটা ব্যখ্যা দিয়েছি। এই পর্বটা খুবই আকর্ষণীয় ছিলো। কারণ আমরা অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি।
৩) পরিচিতির পরেই ছিল একটা ব্রেক, যখন আমরা হাল্কা নাস্তা করেছি। এখানে আমাদেরকে দেয়া হয়েছিল থাই স্যুপ এবং অন্থন। এটা খুবই পছন্দনীয় খাবার ছিলো সবার জন্য।
৪) আমরা নাস্তা সেরে মূল পর্বের জন্য অপেক্ষা করছিলাম, যেখানে ছিল গুগল কানেক্ট লাইভ – ২০১৯ এর সব অংশগ্রহণকারী। উনারা উনাদের অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরেছে। কিভাবে উনারা চুরান্ত নির্বাচিত হলো গুগল কানেক্ট লাইভ-২০১৯ এ –আমরা উনাদের অভিজ্ঞতা জেনেছি এবং অনুপ্রাণিত হয়েছি গুগল লোকাল গাইড এর ব্যাপারে। এই সেশানটা খুবই শিক্ষনিয় ছিলো সবার জন্য।
৫) এর পরে আমাদের রাতের খাবার এর জন্য বিরতি ছিলো। আমরা সবাই রাতের খাবার সেরেছি । আমরা সবাই রাতের খাবার খুব উপভোগ করেছি।
৬) এরপর ছিল লটারির মাধ্যমে পুরষ্কার বিতরন পর্ব । এই পর্বে লটারির মাধ্যমে সবার মধ্য থেকে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। এই অংশটা খুবই উত্তেজনাপূর্ণ ছিলো।
৭) সবশেষে ছিল সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই অংশে আমরা সবাই একত্রে ছবি তুলেছি এবং গুগল কানেক্ট লাইভের জন্য সবার আঙ্গুলের ছাপ সহ একটি ব্যানার প্রস্তুত করেছি। যে ব্যানারটি আমাদের সবার পক্ষথেকে আমাদের প্রতিনিধিরা (যারা কানেক্ট লাইভ-২০০১৯ এ যাচ্ছে) গুগল এর কাছে নিয়ে যাবে।
আর এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে গেলো আমাদের লোকাল গাইডস প্রি কানেক্ট মিট আপ -২০১৯। এক কথায় অসাধারণ ছিলো এই আয়োজন এবং আমরা মনভরে এটা উপভোগ করেছি। এবং সবশেষে মনে শুধু একটি অনুভুতিই কাজ করছিল। সেটা হচ্ছে…
“আমি গর্বিত আমি একজন গুগল লোকাল গাইড”
সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের প্রচেষ্টায় এত সুন্দর একটি মিট আপ সম্পন্ন হয়েছে।






