বরিশাল শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বরিশাল-বানারীপাড়া সড়কসংলগ্ন উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামে বায়তুল আমান জামে মসজিদ এর অবস্থান। বরিশাল-বানারীপাড়া সড়ক ধরে এগুলেই উজিরপুর উপজেলা। সড়কের পাশে গুঠিয়ার চাংগুরিয়া গ্রাম। এ গ্রামেই আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ব বৃহৎ বায়তুল আমান জামে মসজিদ।২০০৩ সালে কাজ শুরু করে কয়েক হাজার শ্রমিকের পরিশ্রমে ২০০৬ সালে ৩ বছরে গুঠিয়া মসজিদের কাজ সমাপ্ত করেন।
মুসল্লিদের জন্য নামাজের সময় খোলা আর যারা ঘুরতে আসেন তাদের জন্য বিকাল ৪ টা থেকে এশা নামায পযন্ত খোলা থাকে।
সন্ধ্যা নামার সাথে সাথে ঘুটিয়া মসজিদের আসল সৌন্দর্য উপভোগ করা যায়।
বরিশাল থেকে গুঠিয়া যাওয়ার পথেই পরবে দূর্গা সাগর।সুবিশাল জায়গা নিয়ে দূর্গা সাগর।দীঘির চার পাশে বসার জন্য ব্যবস্থা রয়েছে।ভিতরের পরিবেশ অনেক সুন্দর।
যেভাবে যাবেন -
নতুললাহ বাদ বাস স্টান থেকে বাস এবং অটো/টেম্পু করে খুব সহজে গুঠিয়া ও দূর্গা সাগর যেতে পারবেন।
মসজিদ একটি পবিত্র জায়গা সেখানে ময়লা আবর্জনা ফেলে সেখানকার পরিবেশ নষ্ট করবেন না ।সেখানে এমন কোন কাজ করবেন না যাতে করে মুসল্লিদের ক্ষতি হয়।

