মহেরা জমিদার বাড়ি, মির্জাপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।

মহেরা জমিদার বাড়ি’র ইতিহাসঃ মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি যা মির্জাপুর উপজেলায় অবস্থিত। ইতিহাস এর তথ্য অনুযায়ী ১৮৯০ দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ীটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৭২ সালে এই জমিদার বাড়ীটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং তা ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়।

অবস্থানঃ মহেড়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে প্রায় আট (৮) একর জায়গা জুড়ে এই মহেড়া জমিদার বাড়ি বিস্তৃত। প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মহেড়া জমিদার বাড়িটি। জমিদার বাড়ির সাথেই রয়েছে ছোট পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পটসহ বোট রাইডের ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার অনেকটা কাছে হওয়ায় সকালে রওনা দিলে এক দিনেই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা সম্ভব।

দর্শনীয় ও অনান্য স্থাপনাঃ এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে ‘বিশাখা সাগর’ নামে বিশাল এক দীঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে ২টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাসরা পুকুররানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে এবং শুভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্র কানন ও বিশাল তিনটি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দীঘিসহ ও আরো তিনটি লজ।

চৌধুরী লজঃ জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির পিলার গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ।

মহারাজ লজঃ বাইজেনটাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি (৬) টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে বারো (১২) টি, সামনে বাগান ও পেছনে একটি টেনিসসহ কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়।

আনন্দ লজঃ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রনে ভরা ভবনটির সামনে আট (৮) টি সুদৃশ্য কলাম রয়েছে। তিন তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু-পাখির ভাস্কর্যসহ একটি চমৎকার বাগান আছে।

কালীচরণ লজঃ জমিদারী প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ‘ইউ’ (U) অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যোন্য স্থাপত্য শৈলীর জন্য বিকেল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়।

#LetsGuide

24 Likes

@MohammadMasum অনেক সুন্দর জায়গা এবং খুব সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনাা সহ সবকিছু তুলে ধরেছেন। ছবিগুলো অনেক সুন্দর। পরবর্তীতে আরো ভালো কিছু পাব, আশা করি। ধন্যবাদ…

13 Likes

ধন্যবাদ আপনার উৎসাহেমূলক মন্তব্যের জন্য

1 Like

Hi @MohammadMasum

Welcome to Local Guides Connect!

It is a very nice place. Thank you for sharing your experience with us. Is your first visit there?

When is the best time to visit it and what impressed you the most during this trip? Can you share some more details to it? I think it will be interesting for other Local Guides.

Since you’re new to the community, you might want to share a bit more about yourself and get to know others in our monthly Introduce Yourself - July 2019 Also, you can read these 14 helpful tips for using Connect, and What are Connect topics?

Hi @Aruni ,

It was not my first visit here. May be it was my 4th visit here. It’s a nice & historical place. You can visit this location any time. However October to January is best time to visit this place also any place in Bangladesh.

1 Like

Hi @MohammadMasum

Wow, It is a very nice place. Thank you for your information.

Have a nice day, I am waiting to see your new post telling us about your experience here.

1 Like