ব্যান হওয়া থেকে আপনার একাউন্ট রক্ষা করবেন কিভাবে?

লোকাল গাইডস একাউন্ট ব্যান করার কারন সম্পর্কে ইতিমধ্যে নতুন আপডেট ঘোষণা দেওয়া হয়েছে আমাদের কানেক্ট ফোরামে।
আর এখানে বলা হয়েছে ব্যান করার আগে কাউকে সুযোগ/সতর্ক করার কোন অপশন নেই। তবে আপনি যদি ফোরামে একটিভ থাকেন হয়তো এই ব্যাপারে আগেই সচেতন হতে পারবেন। (আমাদের লোকাল গাইডস মিট-আপ/ইভেন্ট গুলিতেও এই ব্যাপারে ব্যাপকভাবে সচেতন করা হয়)

লোকাল গাইডস একাউন্ট ব্যান হওয়ার কারন হিসাবে তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে এবারের আপডেটে এবং খুব সহজ করে বুঝিয়ে বলেছেন আমাদের সম্মানিত মডারেটর।সকলের বুঝার সুবিধার্থে বাংলা ভাষী লোকাল গাইডসদের জন্য আমি আরো সহজ করে অনুবাদ করেছি মুল অংশগুলো । সাথে কিছু পরামর্শও শেয়ার করেছি । লোকাল গাইডস একাউন্ট ব্যান বা এই প্রোগ্রাম থেকে বের করে দেওয়া কারন হিসাবে যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছেঃ
১. লোকাল গাইডস প্রোগ্রাম রোলস এবং লোকাল গাইডস কমিউনিটি পলিসি ভাঙ্গা। যেমনঃ ব্যবসা প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠানের নামে একাউন্ট খোলা এবং ফোরামে তার প্রচার করা। অনেকের গুগল একাউন্টে নামের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবসার নাম আংশিক বা সম্পুর্ন উল্লেখ থাকে সেটাও হতে পারে। আর কানেক্ট ফোরামে অপ্রাসঙ্গিক আচরণ করা/অপ্রাসঙ্গিক লেখালেখি করা।

২. গুগল ম্যাপস কন্ট্রিবিউশান পলিসি না মানা। যেমনঃ রিভিউতে একই রিভিউ বারবার লেখা, একই ছবি বার বার আপ করা, আক্রমত্মক কিছু লেখা/ ছবি দেওয়া/ভিডিও আপ করা। তাছাড়াও বিভিন্ন স্প্যাম করা- সেলফিবাজী, গ্রুপ ছবি পোস্ট, নেট থেকে কপিবাজী করে রিভিউ/ছবি আপ তো থাকছেই।

৩. গুগল ম্যাপস এর ম্যাপিং গাইডলাইন না মানা। যেমনঃ ভুল/ফেইক লোকেশন যোগ করা, কোন প্রতিষ্ঠান বা ব্যবসার নাম পরিবর্তন করে অন্য কারো নাম দেওয়া বা অন্য ব্যবসার প্রচার করা এবং যেকোন স্থানে অপ্রয়োজনীয়/ অতিরিক্ত কিছু যোগ করে দেওয়া - নিজের নাম যোগ করা, অন্য ওয়েবসাইট, নিজের মোবাইল নাম্বার, ভুল সময়, ঠিকানা যোগ করা এবং অযথা ভুল মার্কিং করা।

তাই সময় থাকতে এসব কর্ম সম্পাদনা :smile: থেকে বিরত থাকি। নইলে দেখবেন আপনার লোকাল গাইডস ব্যাজ উদাও আর আপনি কানেক্ট ফোরামে লগ ইন করতে পারছেন না :disappointed_relieved:
তাই ব্যান হওয়া থেকে বাচার উপায় হিসাবে আমাদের শ্রদ্ধেয় গুগল মডারেটরগনের উপদেশ যেনো ফোরামে নিয়মিত হই”। তাহলে উনারা প্রাইভেটলি আপনার ভুল সম্পর্কে হয়তো জনিয়েও দিতে পারেন। (আসলে নিয়মিত ফোরামে একটিভ থাকলে এমনিতেই আপনি কোন ভুল করে থাকলে তা বুঝে যাবেন এবং তা ঠিক করার যথেষ্ট সময় পাবেন)

কিছু গুরুত্বপুর্ন পরামর্শ-

অনেকেই প্রশ্ন বা দুঃখ প্রকাশ করেন যে, আমি কানেক্ট ফোরাম বুঝি না, অনেক কঠিন মনে হয়। :sweat:

সেক্ষেত্রে আমার বক্তব্য থাকবে যে, যারা ফোরাম বুঝেন না তারা নিচের পরামর্শগুলি অনুসরন করতে পারেন-

  • স্বদেশী লোকাল গাইডস ফেসবুক/হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জার গ্রুপগুলিতে নিয়মিত হবেন (সবাইকে বলছি না, যারা একেবারে নতুন বা ফোরামের নিয়ম কানুন বুঝে উঠতে পারছেন না শুধু তারা)। সেখানে অভিজ্ঞরা এই ব্যাপারে আরো সহজ করে আলোচনা করে থাকেন।
  • আপনার স্বদেশী/স্বভাষী লোকাল গাইডসদের সাথে মিশবেন।কথা বলার চেস্টা করবেন, লোকাল গাইডস অভিজ্ঞতা শেয়ার করবেন।
  • আমাদের /আপনার সুবিধা হয় / আশেপাশের আয়োজিত যেকোনো লোকাল গাইডস মিট আপগুলোতে যোগ দিবেন কারন এর বিকল্প কিছুই নেই গাইডিং বিষয়ে জানতে/শিখতে হলে।
  • ফোরামে আমাদের দেশী লোকাল গাইডসদের করা পোস্টগুলো অনুসরণ করবেন আর সেখানে পুরাতন লোকাল গাইডস বা গুগল মডারেটরগনের বা কানেক্ট মডারেটরদের করা রিপ্লেগুলো দেখবেন যে তারা সেই পোস্টের প্রসংশা করলো নাকি কিছু পরামর্শ করলো। ফোরামের পোস্ট শেয়ার করা এবং শেখার জন্য এটা হতে পারো আরো ভালো কিছু।
  • আপনার লোকাল গাইডস কন্ট্রিবিউশান কেমন হচ্ছে অভিজ্ঞ কারো কাছে দেখাতে পারেন। ভুল ত্রুটি নিয়ে অন্য লোকাল গাইডসদের সাথে আলোচনা করতে পারেন। এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। কারন আমরা নিজেরাও প্রথম প্রথম ভুল করেছিলাম পরে ফোরামে এবং অভিজ্ঞদের বিভিন্ন আলোচনা দেখে ঠিক হয়েছি।

আমার বিশ্বাস তাহলে খুব সহজেই কানেক্ট ফোরাম সম্পর্কে বুঝতে পারবেন এবং ভালো ভালো পোস্ট শেয়ার করতে পারবেন।এর ফলে লোকাল গাইডস এর সকল ঘোষনা আর কন্ট্রিবিউশান পলিসিগুলো তাড়াতাড়ি বুঝে উঠতে পারবেন।নতুন নতুন আপডেটগুলো সবার আগে জানতে পারবেন, সেই আনুযায়ী আপনার কন্ট্রিবিউশান কোয়ালিটি বাড়াতে পারবেন। ফলাফল - আপনার একাউন্ট থাকবে নিরাপদ ব্যান/সাসপেন্ড হওয়া থেকে ১০০ গজ দুরে।

তাছাড়া লোকাল গাইডস সবাই অত্যন্ত আন্তরিক মনোভাবের হয় (দেশী/ বিদেশি সবাই)। তাই আপনাকে কেউ হতাশ করবে না বলে আমার অভিমত।বাংলায় কানেক্ট ফোরাম সম্পর্কে আরো কিছু পরামর্শ এবং বাংলা ভাষাকে কানেক্ট ফোরামের ভাষা ট্যাগ অপশনে যোগ করতে আগ্রহী হলে এখানে গিয়ে ভোট দিন

বিঃ দ্রঃ - যাদের একাউন্ট একবার ব্যান হয়েই গেছেন এখন আর কিছু করার নেই যদি আপনি প্রোগ্রাম পলিসি মারাত্মকভাবে ভেঙ্গে থাকেন।কানেক্ট ফোরামে কোন লোকাল গাইডের সাথে ব্যক্তিগত দ্বন্দ বা ফোরামে্র নিষিদ্ধ কোন কাজ না করে থাকলে হয়তো আপনার একাউন্ট আবার রিভিউ করতে টিমকে অনুরোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সঠিক সময় এবং নিজেকে সম্পুর্ন ঠিক করেছেন বা আপনার কনট্রিবিউশানে ১০০% কোয়ালিটি ফিরিয়ে এনেছেন তার নিশ্চয়তা দেখাতে হবে (তার মানে হল আপনাকে আপনার ভুল/স্প্যাম কনট্রিবিউশানগুলো বাদ দিয়ে পলিসি অনুযায়ী সঠিক কনট্রিবিউশান করতে হবে) ।তার জন্যে আপনাকে দ্বিতীয়বার নতুন একাউন্ট খুলে কাজ করার মত বড় ভুল করা থেকে বিরত থাকতে হবে। কারন যদি আবার নতুন একাউন্ট খুলে নতুন করে কাজ শুরু করেন তাহলে প্রোগ্রাম পলিসি ভাঙ্গার ফলে আপনি আবারো সরাসরি সাসপেন্ড হয়ে্ যাবেন।যেখানে আপিল/অনুরোধ করার আর কোন সুযোগই থাকবে না আপনার।

আপীল করার প্রসঙ্গেঃ

  • তবে যাদের একাউন্ট সাসপেন্ড / ব্যান হয়ে গেছে তাদের জন্য আপীল করার জন্য সুযোগ আছে। তবে তার আগে আপনাকে সব ভুল শুধরে নিতে হবে সাথে সাথে স্প্যাম কন্ট্রিবিউশান গুলি বাদ দিয়ে কোয়ালিটি কন্ট্রিবিউশান দেখাতে হবে। ১০০% নিশ্চিত না হয়ে বা ২-১ জন লোকাল গাইডস দ্বারা আপনার একাউন্ট যাচাই না করিয়ে আপিল করতে যাবেন না যেনো। আরো বিস্তারিত জানতে এখানে কমেন্ট করতে পারেন।

দেখে নিন- গুগল ম্যাপসে কি করলে তা স্প্যাম বলা হয় বা কোন কোন কন্ট্রিবিউশন না করা উচিত

এখানে বেশীরভাগ পরামর্শই আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি।

সবশেষে সকলের ভালো মন্দ মতামত আশা করছি …

@ShafiulB ভাই, বাংলায় করে ভাল করেছেন। নতুনদের বুঝতে সুবিধা হবে। পলিসিটা ওরা বাংলায় করে দিলে বেশি ভাল হত। :slight_smile:

ধন্যবাদ ভাই @SaifIS @

আমার পোস্টের মডেল খুজতেছিলাম। তবে জানি আপনাকে পেতে হলে এপয়েন্টমেন্ট নিতে হবে। :smile::smile:

@ShafiulB হা হা। পোস্টে আবার মডেল লাগে নাকি? :confused:

@SaifIS @ভাই মজা করলাম।আপনার এক পোস্টে এরকম কিছু দেখছিলাম। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেছি, মনে কিছু নিয়েন না যেনো।
আর হা, পলিসি গুলো বাংলায় করে দিলে ভালো হতো। তাছাড়া আমরাও করে দিতে পারি। তবে ওখানে অনেক লেখা থাকে।

আরে না ভাই, কি যে বলেন। এতটুকুইতেই মাইন্ড করলে কেম্নে হবে।

হ্যা, অনেক লেখা দেখেই বললাম গুগলেরই করা উচিৎ। অল্প হলে না হয় আমরা করতে পারতাম। আর একটা অফিসিয়াল ভাষার ব্যাপার আছে।

@ShafiulB নিঃসন্দেহে নতুুুন এবং যাদের জানা নেই এমন লোকাল গাইডস দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা না জেনে ভুল করে ফেলি তাদের ও সচেতনতা অবলম্বন করতে হবে। উপকারী এই পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ।

@ShafiulB ,উপদেশমূলক লেখাটির জন্য অনেক ধন্যবাদ।। আশাকরি সবাই উপকৃত হবে। @Bokor_Rahman , @SaifIS , সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ @ShafiulB বাংলা রূপান্তর করার জন্য। আশ করি এতে নতুন ও পুরাতন সবাই উপকৃত হবে।

@SaifIS জি ভাই । অফিসিয়াল অনুবাদ বা কথা একটু বিশেষত থাকে।

@Bokor_Rahman @bdmafuz @Siddiqui-BA সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে। আশা করি এখান থেকে কেউ না কেউ উপকৃত হবেন।

A very helpful post indeed :heart:

ধন্যবাদ ভাই অনেক কিছু বুঝতে পারলাম।

@JaberJb thanks for your compliment bro. If anyone gets bits of help from this post it will be my pleasure.

@MS_Pathan ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। আশা করি এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন।

@JaberJb thanks for your compliment bro. If anyone gets bits of help from this post it will be my pleasure.

@MS_Pathan ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। আশা করি এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন।

খুবই তথ্যবহুল একটি পোস্ট দিয়েছেন @ShafiulB @ ভাইয়া , পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। যা পরবর্তিিতে নিজের ও অন্যকে সাহায্য করতে ভূূমিকা রাখবে বলে আশাকরি।

আরও এমন পোস্ট আমরা চাই।

#Let’sGuide

#LocalGuide

@ShafiulB Gracias por el compromiso y presentar tu aporte sobre este tema de enorme importancia aquí. Deseo que el tema del idioma mejore, ya que hay palabras que no tienen traducción y frases que no se comprenden. Yo compartiré esta publicación, para beneficiar a otros Local Guides, como es tu idea también. Saludos cordiales, Luana.

@Farhan21 ধন্যবাদ প্রশংসনীয় এই কমেন্টটি করার জন্য। আশা করি বন্ধুদের এবং পরিচিত লোকাল গাইডসদের এই বিষয়ে জানিয়ে সচেতন করে দিবা।

@LuaPL Thanks for this complement here. I am glad that you found some help here. Hope for more understanding I will make this post in English.

Happy Guiding!

মাত্রই কানেক্ট ফোরামে যুক্ত হলাম এই বিষয় সমূহ মেনে চলার চেষ্টা করব ভাই…

তবে আমি ভুল প্রবণ লোক ভুল করি বেশি সেক্ষেত্রে আপনাদের সাহায্য প্রয়োজন একা চলতে জানি না…

সবার প্রতি ভালোবাসা রইল আশা করি পাশে পাব… @ShafiulB

@Md_Nur আমি এবং লোকাল গাইডস বাংলা সবসময় পাশে আছি। শুধু নিয়মকানুন ঠিক রেখে কাজ চালিয়ে যান।

Thanks Vai @ShafiulB .