এপথে হেঁটেছি বহুকাল, আগের মতো আর তেমন যাওয়া হয় না এ পথে,
এ পথের শেষেই আমার ঘর, মা আজও আমার জন্য পথ চেয়ে বসে থাকে,কখন তার খোকাটা ঘরে ফিরবে। ব্যস্ততা আর বাস্তবতা যে আমাকে বন্দী করে রেখেছে সেটা তোমায় কিভাবে বুঝাবো মা। মাঝে মাঝে ভাবি মা ছোটবেলায় তো কত মারতে আমায় ঘরে ফিরতে একটু দেরি হলে,এখন তো কতদিন ঘরে ফিরিনা কই তুমি তো এখন মারো না মা। মনে আছে মা আমাদের এলাকায় তো শিমুল ফুলের অভাব ছিলো না,সবাই এই ফুলটাকে মান্দার ফুল বলে অবজ্ঞা করলেও আমি এটাকে নিয়ে কত ভাবতাম,তোমাকে বার বার প্রশ্ন করতাম এই ফুল তো কত সুন্দর ফুল তাহলে মানুষ কেন এটাকে পছন্দ করে না?? মনে আছে মা স্কুলের শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারির দিন এই ফুল দিয়েছিলাম বলে স্যার আর বড়রা আমাকে কত অপমান করছিলো!
মা ছোটবেলায় কত খেলতাম এ ফুল দিয়ে,তুমিও আমাকে বকতে।
শিমুল তলায় ক্রিকেট খেলতে গিয়ে শিমুল ফুল দিয়ে হোয়াইট এর চিহ্ন দেওয়া আবার বলের স্কচটেপ লাল রংয়ের ছিলো বলে শিমুল ফুল থেকে সেই বল খুজে পাওয়া কতটাই না কষ্ট ছিলো,সে কথা আজও ভুলিনি মা। কি অদ্ভুত ছিলো সেইদিন গুলো,শিমুল গাছে ভুত থাকে ঐখানে যাস না,আরো কত কি বলতো সবাই।
সব মিলিয়ে আজও মনে পরে মা সেই হারানো দিন গুলি, ছবিটি গত গতবছর তুলেছিলাম।
