গত ০৮ই মার্চ ২০১৯ অনুষ্ঠিত হল বাংলাদেশ লোকাল গাইডস এর সফল ১০০তম মিটআপ। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় “সিলভার স্পুন রেষ্টুরেন্টে” এর সফল আয়েজন করা হয়।
চট্টগ্রামের একঝাক তরুন লোকাল গাইড এই সুন্দর সফল অনুষ্ঠানের আয়োজক। একটি মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় এর মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই দেশের বিভিন্ন স্হান থেকে আগত লোকাল গাইডদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আয়োজকদের পক্ষে জাহেদ, ফয়সাল ও রায়হান ভাই লোকাল গাইডগন।
এই ১০০তম মিটআপে দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই নতুন এবং পুরাতন, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ১২০ জন লোকাল গাইড অংশ গ্রহন করে। কয়েকজন অভিজ্ঞ লোকাল গাইড কমিউনিটির কার্যক্রমের উপর বিশদ ব্যাখ্যা সহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুটাই ছিল চমৎকার। সুদুর আমেরিকা থেকে লাইভে আসেন " লোকাল গাইডস কানেক্ট মডারেটর সুনিয়া খোরশেদ"। যিনি একমাত্র বাংলাদেশী কানেক্ট মডারেটর। তিনি বাংলাদেশ লোকাল গাইডসদের এই আয়োজনের ভূয়শী প্রশংসা করেন এবং অনুষ্ঠানে শশরীরে উপস্হিত না থাকতে পারার জন্য আফসোস প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব মাহবুব ভাই কানেক্ট লাইভ -২০১৯ এর উপর বিস্তারিত বর্ণনা সহ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কয়েকজন সফল লোকাল গাইডকে পুরস্কৃত করা হয় তাদের সুন্দর কাজের স্বীকৃতি স্বরুপ।
এক পর্যায়ে বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির কোর টিমকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যারা অক্লান্ত পরিশ্রম করে এই কমিউনিটির অগ্র যাত্রা অব্যাহত রেখেছেন।
ভেনুর সামনে রাস্তার উপরে মানব লোগো তৈরী শেষে সকল লেকাল গাইডসগন একত্রে ফটোগ্রাফীতে অংশগ্রহন করে। অনুষ্ঠানের এক পর্যায়ে "১০০তম মিটআপের সফলতা ব্যক্ত করে এবং এই কমিউনিটির সুন্দর ভবিষ্যৎ কামনা করে সুদুর আমেরিকা থেকে ‘গুগুল’ কর্মকর্তাদের কয়েকটি শুভেচ্ছা বার্তার ভিডিও সকলের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়্
আমরা বাংলাদেশের লোকাল গাইডসগন “১০০তম মিটআপের " সফল অনুষ্ঠান এবং এর চমৎকার পরিসমাপ্তির মাধ্যমে প্রমান করতে সক্ষম হয়েছি যে, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় " বাংলাদেশ লোকাল গাইডস” একটি সুন্দর, সুশৃঙ্খল কমিউনিটি। সকল লোকাল গাইডসদের সুস্বাস্হ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
#bangladesh
#localguides
#100thmeetups
#bdlg.








