বাংলাদেশ লোকাল গাইডদের শততম মিটআপ

গুগল লোকাল গাইড বাংলাদেশ-এর শততম মিটআপ অনুষ্ঠিত হচ্ছে আজ। চট্টগ্রামের আগ্রাবাদের সিলভার স্পুন রেস্টুরেন্টে এই মিটআপে দেশের দেড় শতাধিক গুগল ম্যাপ এক্সপার্ট অংশ নেবেন। দিনব্যাপী অনুষ্ঠানে গুগল ম্যাপ, স্ট্রিট ভিউ, গুগল কানেক্ট ফোরামসহ নানা বিষয় আলোচনা হবে। উদযাপিত হবে বাংলাদেশ লোকাল গাইডের পঞ্চম বর্ষপূর্তি।

গুগল লোকাল গাইড বাংলাদেশ একটি গুগল ম্যাপভিত্তিক সংগঠন। এর সদস্যদের মূল কাজ হলো গুগল ম্যাপে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা যুক্ত করা, ভুল সংশোধন ও সংস্কার করা। পাশাপাশি ম্যাপে বিভিন্ন স্থানের সামগ্রিক বিষয়বস্তু তুলে ধরা। দলটি গত জানুয়ারি মাসে দেশের প্রায় চার হাজার বাণিজ্যিক স্থাপনায় হুইলচেয়ার প্রবেশ করতে পারবে কি-না তার চিহ্ন সংবলিত স্টিকার যুক্ত করে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে সরাসরি যুক্ত হবেন কানেক্ট মডারেটর সোনিয়া বিনতে খোরশেদ। তিনি বাংলাদেশি লোকাল

গাইডদের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

গুগল লোকাল গাইড বাংলাদেশের মডারেটর মাহাবুব হাসান বলেন, একমাত্র বাংলাদেশই এখন পর্যন্ত একশ’টি মিটআপ সম্পন্ন করতে পেরেছে। আশাবাদী এই মিটআপের মধ্য দিয়ে গুগল ম্যাপে বাংলাদেশের অবদান আরও ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরা যাবে।

3 Likes