ক্যাফে ২৪ পার্ক এটি ভাটিয়ারী, চট্টগ্রামে অবস্থিত। এই পার্ক মুলত বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে থাকে। ক্যাফে ২৪ পার্কটি খুবই অসাধারণ একটি বেড়ানোর জায়গা এবং এই পার্কের ভিতর ও বাহির সবখানে সাজানো গোছানো ও খুবই পরিষ্কার এই পার্কে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি ধরা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা এবং ছোট বাচ্চাদের জন্য ৩০ টাকা। এই ক্যাফে ২৪ পার্কে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা বেড়াতে আসেন। এই ক্যাফে ২৪ পার্কে আমিও বেশ কয়েকবার গিয়েছিলাম এবং আমার খুবই ভালো লাগে এই পার্কের পরিবেশ ও অন্যান্য সবকিছু। আমি কিছু এই পার্কের ছবি শেয়ার করছি আপনাদের সাথে আশাকরি সবার ভালো লাগবে।
18 Likes
@MdEmranulHoque এখানে খাবার দাবার কি পাওয়া যায়?
2 Likes
হুম এখানে পার্কের ভিতরে ও বাহিরে ক্যান্টিন ও রেস্টুরেন্ট রয়েছে। ভিতরের ক্যান্টিনের নাম হলো পার্ক ফুড এবং বাহিরের টির নাম জঙ্গল হাউস রেস্টুরেন্ট। আমি বাহিরের টির ছবি দিলাম।
3 Likes
এইটার নাম চেইঞ্জ হই গেসে এখন। এখন এইটা হিলভিউ পার্ক।





