"গণ কবরের আর্তনাদ"

“তোমরা একটু দাঁড়াও, আমাদের কথাগুলো শুনে যাও”!

“আমরাতো তোসাদেরই পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন”!

“আমরাতো তোমাদের জন্যই একটি স্বপ্নের দেশ গড়তে চেয়েছিলাম”!!

“আমরাতো তোমাদের জন্যই একটি স্বাধীন দেশ আনতে গিয়েছিলাম”!!

“আমরাতো তোমাদের জন্যই একটি লাল সূর্য আনতে গিয়েছিলাম”!!!

“আমরাতো তোমাদের জন্যই একটি শত্রুমুক্ত দেশ গড়তে চেয়েছিলাম”!!!

“মায়ের কোলে বসে ঘুম পাড়ানী গান শুনার জন্য একটি হায়েনা মুক্ত দেশ আনতে গিয়েছিলাম”!!!

“নদীর বুকে নৌকার পাল তুলে মাঝীর মুখে মিষ্টিমধুর গান শুনার জন্য মুক্ত দখিনা হাওয়া আনতে গিয়েছিলাম”!!!

“আমরাতো তোমাদের জন্য একটি লাল সবুজের পতাকা আনতে গিয়েছিলাম”!!!

“তোমাদেেকে তো সব কিছুই এনে দিয়েছি, কিন্তু আমরা কি পেয়েছি জান”???

“আমরা যা পেয়েছি তা কি তোমরা কখনও শুনতে চেয়েছ? কখনও বুঝতে চেষ্টা করেছ? একটিবারও কি কাছে এসে জিজ্ঞেস করেছ আমরা কেমন আছি? একবারও কি চিন্তা করেছ আমরা তোমাদের কাছে কি চাই”???

“কখনও জানতে চেয়েছ সেদিন আমার কি হয়েছিল”??

১। সেদিন আমি কাজ করতে গিয়েছিলাম, সারাদিন কাজশেষে দুই টাকা মজুরী পেয়ে বাজার থেকে চাল, ডাল নিয়ে যখন তোমাদের কাছে বাড়ীতে ফিরছিলাম ঠিক তখনই একদল হানাদার আমাকে ধরে নিয়ে যায়, বয়নেটের

খোঁচায় খোঁচায় আমার শরীরটাছিদ্র ছিত্র করে এখানে ফেলে দেয়।

২। আমিতো সেদিন তোমাদের সাথেই বাড়ীতে ছিলাম, হঠাৎ কারা যেন এসে আমাকে ধরে নিয়ে যায়, আর এখানে এনে আরও অনেকের সাথে লাইনে দাঁড় করিয়ে গুলি করে।

৩। আমিতো আরও অনেকের সাথে যুদ্ধে গিয়েছিলাম, কে যেন আমাকে পাক বাহিনীর হাতে ধরিয়ে দেয়। একটানা সাত দিন ওরা আমার উপর নির্মম নির্যাতন চালায়, তারপর এক সময় এখানে এনে গুলি করে ফেলে দেয়।

এমনি আরও কত জন, কত অজানা নির্মমতার শিকার হয়ে এখানে শুয়ে আছি, তোমরা কি তা জান???

সেদিন ২২শে ফেব্রুয়ারী, ২০১৯ জাতীয় স্মৃতি সৌধে গিয়েছিলাম। এই গন কবরের পাশে যেতেই মনে হল ৭১ এর সেই সব শহীদেরা আর্ত চিৎকার করে আমাদেরকে এই কথাগুলি বলছে।

আমরা যেন তাদেরকে ভুলে না যাই।

আমরা যেন তাদের সেই আত্মত্যাগের অল্প মূল্য না দেই।

আমরা যেন তাদের সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে না দেই।

আমরা যেন তাদেরকে ভুলে না যাই।

"এক সাগর রক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা

আমরা তোমাদের ভুলবো না"।।

24 Likes

Thanks for sharing @Siddiqui-BA . Unfortunately the world hasn’t learnt anything from the past and these atrocities are still happening today.

2 Likes

@TheEagleEye Thank you very much for your valuable comments.

1 Like

সত্যিই মর্মান্ত্বিক।

আপনাকে অশেষ ধন্যবাদ শেয়ার করার জন্য।

It is great proud of our Bengali and Bangla. @Siddiqui-BA

1 Like

@TuhinSir , আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য।

@TuhinSir , আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ