দীঘা সমুদ্র সৈকত

আমার মনে হয় দীঘা হলো একটি দারুন সময় কাটানোর জায়গা কলকাতা এবং আশপাশের এলাকার জন্য। গত ৩-৪ বছর দীঘার উন্নতি দেখবার মত। যদিও এখানকার সমুদ্রের রং নীল নয় তবুও ভ্রমণের জন্যে সপ্তাহর শেষে প্রচুর লোকের আগমন দেখা যায়। যে কোনো সমুদ্র সৈকতে ঘোরার জন্যে শীতকাল সঠিক সময়। এখানেও তাই।

এখানকার ঝাউবন, বালিয়ারি আপনাকে আকর্ষিত করবে। এখানে প্রত্যেকটি সৈকতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন মোহনা তে আপনি সমুদ্র আর নদীর মিলন, লাল কাঁকড়া দেখবেন, পুরনো দিঘা তে আপনি আরামে বসার জায়গা, ঘোরা, খাওয়া দাওয়া উপভোগ করবেন, আবার নতুন দিঘা তে আপনি চাইলে শরীর ভেজাতে পারেন। দীঘার কাছেই উদয়পুর আর তালসারি অবস্থিত। এই দুটি জায়গার সৌন্দর্য সবার উপস্থিতি আকর্ষিত করে।

সমুদ্র দেখা হয়ে গেলে আপনি অমরাবতী পার্ক, মেরিন আয়কোরিয়াম ঘুরে আসতে পারেন। তার পরেও সময় থাকলে আপনি একদিন শংকরপুর ঘুরে আসতে পারেন। দিঘা তে থাকবার জন্যে ভিভিন্য হোটেল রয়েছে আপনার বাজেট অনুযায়ী। কলকাতা থেকে উল্লেখ যোগ্য তিনটি ট্রেন রয়েছে, তাম্রলিপি ত, দুরন্ত ও কান্ডারী। এছাড়া কলকাতা থেকে রাস্তায় ৩-৪ ঘণ্টা লাগে।

2 Likes

Thank you for sharing with us @shaan_shine

1 Like