Caption: In the renovated royal palace, I could only see the splendor of that time
ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ স্থাপনার খোজে এবার গিয়েছিলাম দিনাজপুর রাজবাড়ী তে বাংলাদেশ র ঐতিহ্য ইতিহাস এর অন্যতম একটি অংশ হচ্ছে রাজবাড়ী বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই দেখা মিলবে ইতিহাস সম্বলিত রাজবাড়ি যা কিনা সগৌরবে এখনো আছে। তেমনি এক রাজবাড়ী হচ্ছে রাজবাড়ির মূল অংশ পেরিয়ে দ্বিতীয়াংশে রাজবাড়ির চতুর্পাশে দীর্ঘ ও প্রশস্ত পরিখার মধ্যে শুকসাগর, মাতাসাগর, আনন্দসাগর, ফুলবাগ, সব্জিবাগ, রাজ কর্মচারীদের আবাসস্থল ইত্যাদি ছিল। সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্যই রাজবাড়িকে কেন্দ্র করে চারিদিকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সে সব নিদর্শনের চিহ্ন এখনো কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। আমি ঢাকা থেকে এক বন্ধুসহ গিয়েছিলাম এখানে ছিলাম বেশ অনেকটা সময় রাজবাড়ী তে যাবার আগে গুগলে বার বার তার ইতিহাস জেনে নিচ্ছিলাম ঘুরতে ঘুরতে একসময় মনে হচ্ছে সবকিছুই যেন আমার চোখে জীবন্ত। তবে হ্যা আপনি যদি ইতিহাস ঐতিহ্য র স্থাপনার প্রতি আকর্ষন অনুভব করেন তাহলে এই প্লেস আপনার জন্য নয়তো এখানে ভ্রমনে আপনি খুব একটা উপভোগ করতে পারবেন নাহ।
শহরের খুব কাছেই অবস্থিত হচ্ছে দিনাজপুর রাজবাড়ী। দিনাজপুর জেলার ইতিহাস ও ঐশ্বর্যের প্রতীক হিসাবে পরিগণিত হয়ে থাকে । ১৯৫১ সালে জমিদারী প্রথার বিলুপ্তির হবার পর থেকে দিনাজপুর রাজবাড়ীর জৌলুশে যেনো ভাটা পড়তে থাকে অনেক টাই। দিনাজপুর রাজবাড়ীর সর্বশেষ জমিদার ছিলেন জগদীশনাথ তিনি ১৯৬২ খ্রিস্টাব্দে কোলকাতায় মৃত্যুবরণ করেন। বর্তমানে এই রাজবাড়ীটি কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে শুধু।
Caption:When you know the history of an ancient structure before visiting it, you will feel that the structure is alive,
Caption: The once magnificent palace has now taken on a more physical form
Caption: Perhaps it was a hall or a mirror, but what is it today?
Caption: A part of the palace is the entrance gate of the temple,
Caption: A lifeless palace
যাতায়াত ![]()
আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে প্রথমেই দিনাজপুরে পৌঁছাতে হবে ঢাকা থেকে দিনাজপুরের সরাসরি বাস সার্ভিস রয়েছে। বাস গুলো হচ্ছে নাবিল পরিবহন, এস আর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, কেয়া পরিবহন, শ্যামলী ইত্যাদি। বাসের ভাড়া ৬০০৳ টাকা থেকে ১০০০৳ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান একতা এক্সপ্রেস নামে ট্রেন দুটি প্রতিদিন ৭ টা ৪০ মিনিটে এবং সকাল ৯টা ৫০মিনিটে দিনাজপুরে যাত্রা শুরু করে। একতা এক্সপ্রেস মঙ্গলবার এবং দ্রুতযান এক্সপ্রেস বুধবারে বন্ধ থাকে। ট্রেনের শ্রেণী প্রকারভেদে এটিকেট জনপ্রতি ২০০৳ টাকা থেকে ৯০০৳ টাকা পর্যন্ত হয়। তবে ট্রেনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগেভাগেই টিকেট কাটতে হবে।
খাবার দাবার এর ব্যাপার হচ্ছে দিনাজপুর এর প্রায় সব খাবারই মজাদার তবে দশমাইল ফাইভ স্টার হোটেলের গরুর মাংশ টা অবশ্যই ট্রাই করবেন।
কিছু কথা ![]()
মনে রাখবেন এটা অনেকটাই সংরক্ষিত স্থাপনা তাই পরিবেশ এর ভারসাম্য নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। অপচনশীল বর্জ্য প্লাস্টিক যত্রতত্র ফেলে আসবেন নাহ। স্থানীয় দের সম্মান করবেন।
Google maps link
https://maps.app.goo.gl/hUcEFrUH8LbKNunU9
#BDLG #BangladeshLocalguide #Localstories #Travel #Localguideconnect #Letsguide





