The place changed my mind about park concept || Zinda Park

পার্ক শব্দটা বললেই আমার মাথায় সচরাচর যে ধরনের চিন্তা আসে আমি ভেবেছিলাম এইটা তেমনই একটা পার্ক। বাংলাদেশ লোকাল গাইডস এর মেগা মিট আপ যখন শুনলাম জিন্দা পার্ক এ হবে তখন মনে হচ্ছিলো অন্য সাধারন পার্ক এর মতোই হবে হয়তো। এ আর এমন কী…?

৫ ই আগষ্ট ২০২২ রোজ শুক্রবার দিন যখন উপস্থিত হলাম পার্কের নিকটে তখনি ধীরে ধীরে সবকিছু দেখে অবাক হতে লাগলাম। প্রবেশ এর পর বিশাল একটা সবুজ ঘাসের গালিচা বিছানো সমতল মাঠ। ভিতরের রাস্তা, আশপাশ দেখে যতোই ভিতরে যাচ্ছি ততোই অবাক হচ্ছি। এ আমি কোথায় আসলাম, একবার মনে হচ্ছে গ্রাম, আবার মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন।আবার মাঝেমধ্যে মনে হচ্ছে কোন গ্রিন ভ্যালি, মাঝেমধ্যে মনে হচ্ছে অরণ্য, আবার মাঝেমধ্যে রেইন ফরেষ্ট।

সত্যিকার অর্থে পার্ক নাম শুনলে এতদিন যে ছবিটা ভেসে উঠত মনের মধ্যে তা একদম পাল্টে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই। ১৫০ একর জায়গার মধ্যে গড়ে তোলা এ পার্কটি আমার মনের মধ্যে জায়গা করে নিল খুব অল্প সময়েই। ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর সামনে এগুতেই খুব সুন্দর একটা মসজিদ হাতের ডান পাশে চোখে পড়ল।

প্রাচীন স্থাপত্যশৈলীর আদলে আধুনিক ভাবে গড়া এই মসজিদ দেখেই প্রান জুড়িয়ে গেলো। চারপাশে সবুজের সমারোহ, মাঝে লাল ইটের ছোট্ট মসজিদ।

একটু সামনে গিয়ে হাতের বাম পাশে লেক, আর সোজা গিয়ে মনে হলো গহীন জংগল এ ঢুকে গেছি। এই জংলার মাঝেই ডানপাশে লেক ভিউ রেষ্টুরেন্ট। খুব শুনশান নিরিবিলি। পার্কের প্রায় চারপাশেই লেক রয়েছে। লেকে জাতীয় ফুল শাপলা ফুটে আছে অসংখ্য।

গোল একটা সুন্দর উচু ভবন দেখে সামনে এগিয়ে গেলাম। জানতে পারলাম এটা একটা লাইব্রেরি। খুব সুন্দর এর ইন্টারনাল ডিজাইন। আলাদা প্রবেশ ফি আছে এটার।
কয়টা ঘর দেখে অন্যপাশে এগিয়ে যেতেই মনে হলো কারো বাড়িতে চলে এলাম, যাই একটু কথা বলে আসি। মাটির ঘরের আদলে গড়া ঘরগুলো দেখে ছোটবেলার কথার মনে পড়ে গেলো, আমার জন্ম ও বেড়ে উঠা মাটির ঘরেই।

এরপর উচু নিচু সবুজ গালিচা, ঝাউবন, নানান রকম ফলগাছ, ফুলগাছ পেরিয়ে পৌঁছে গেলাম আজকে এইখানে আসার মূল উদ্দেশ্য বাংলাদেশ লোকাল গাইডস এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভেন্যুতে। যার নাম ছিলো Connect Day 2022.

সারাদিন বিভিন্ন ইভেন্ট, খাওয়া, খেলাধুলা, ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে এইবারের প্রোগ্রাম। ধন্যবাদ হোষ্ট @Bishnu_Modhu এবং ধন্যবাদ আয়োজোক কমিটিকে এতো সুন্দর একটা স্থানে আয়োজন করার জন্য। যা আমকে পার্ক সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে।

এই পার্ক সম্পর্কে কিছু তথ্যঃ

  • খোলার সময়ঃ সকাল ৯ টা
  • টিকিট ফিঃ ১০০ টাকা। বাচ্চাদের জন্য ৫০ টাকা।
  • পার্কিং ফীঃ ৫০-১০০ টাকা।
  • সাপ্তাহিক বন্ধঃ কোন বন্ধ নেই, প্রতিদিন ই খোলা।
  • খাবারঃ ভিতরে রেষ্টুরেন্ট আছে। চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে ২৫ টাকা ফি দিতে হবে।
  • দূরত্ব ও যাতায়াত ব্যাবস্থাঃ ঢাকা থেকে ৩৭ কিলোমিটার। ভুলতা থেকে ১২ কিলোমিটার। টঙ্গী থেকে ২৭ কিলোমিটার। সরাসরি কোন যাতায়াত ব্যাবস্থা নেই। রিজার্ভ যেতে হবে। অথবা লোকাল ট্রান্সপোর্ট এ কাঞ্চন ব্রীজ অব্দি গিয়ে লোকাল অটোতে করে ৩০ টাকা জনপ্রতি জিন্দা পার্কের সামনে পর্যন্ত যেতে পারবেন।

#connectdaybangladesh #meetup190 #localguidesbd #ledelicia #localguidesconnect #organicarabia #localguides #bdlg #goprint

61 Likes

Excellent informative post. It will be much more helpful for travelers. @Soykot_azam thanks for sharing.

2 Likes

@Soykot_azam

আসলেই পার্কটি এতো সুন্দর হবে ভাবতে পারিনি,আর আপনার লেখাটি খুব ভালো লেগেছে।

2 Likes

ভাই ভালো লিখেছেন ।

2 Likes

অনেক সুন্দর লিখেছেন ভাই, পার্কে গিয়েও এত ইনফরমেশন পেলাম না, আপনার পোষ্টের মাধ্যমে যা ইনফরমেশন পেলাম। ধন্যবাদ।

2 Likes

কোন সুযোগে এমন জনমানবহীন ছবিগুলো তুললেন @Soykot_azam ভাই?

লিখাও অসাধারণ হয়েছে :green_heart:

3 Likes

Thanks @MehadeHasan vai.

Hope you also enjoy that day.

ধন্যবাদ @Mdsakilmridha40 মতামতের জন্য।

আবার দেখা হবে ইনশাআল্লাহ

1 Like

@Soykot_azam ছবি গুলো এবং লেখা অসাধারণ। :heart: :heart: :heart: :heart:

1 Like

@Shakilbd0 ধন্যবাদ আপনাকে।

2 Likes

@Soykot_azam আপনাকেও স্বাগতম ভাই :heart: :heart: :heart:

1 Like

@Soykot_azam চমৎকার পোস্ট।ধন্যবাদ

ধন্যবাদ @Mdsakilmridha40 আপনাকে। আমিও ভাবিনি এটা এতো সুন্দর। আবার যাবো ইনশাআল্লাহ।

2 Likes

আসলে আমিও ঘুরার সময় পেয়েছি কম। তাও কিছু তথ্য কালেক্ট করেছি।

আবারও যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ @nurealam123 ভাই।

1 Like

বেশিরভাগ ছবিই অন্যদের তোলা। ক্যাপশনে ক্রেডিট দেওয়া আছে। আমি ও চেষ্টা করি এমন মানুষ বিহীন ছবি তোলার। ধন্যবাদ ভাই @KhanSayfullah

2 Likes

This is beautiful @Soykot_azam . I enjoyed looking at the lush green all around. It looks peaceful. I think it’s neat too how you collaborated with other local guides to take the photos. :hugs:

1 Like

Thanks for your concentration @AZ_2021

Yah too much clean & well decorated.

Collaboration with others by given credit. Because that time my phone camera is problem.

3 Likes