সাংহাই শহরকে সবাই বলে থাকে এশিয়ার নিউইয়র্ক সিটি ।
যাকে চীনের আধুনিক বাণিজ্যিক রাজধানী বলা হয়। আধুনিকতা ও ইতিহাসের এক অসাধারণ মিলন ঘটেছে এ শহরকে ঘিরে ।
শহরের মাঝখানে হোয়াংপু নদী। ইয়াংজি নদীর শাখা হল হোয়াংপু নদী যা পূর্ব চীন সাগরে মিলিত হয়েছে।
আধুনিকতার দিক থেকে এশিয়া ও ইউরোপ মিলন কেন্দ্র বলা হয় সাংহাইকে।
আধুনিকতা, ঐতিহাসিক নিদর্শন এবং পরিমার্জিত সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রন চীনের এ শহরকে ঘিরে ।
এই শহরের অদূরে আছে সাজানো গোছানো পরিপাটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ ভাসমান প্রাচীন গ্রামীন জনপদ! যাকে চীনের ভেনিস শহর বলা যায় নিঃসন্দেহে!




