#Climbing the huge mango tree, I feel like a giant even though I am a very small person,
ইতিহাস ঐতিহ্যর খোজে এবারের গন্তব্য এশিয়ার সর্ববৃহৎ এবং বয়স্ক আম গাছ দেখতে জানা যায় প্রায় দুই বিঘার ও বেশি জায়গাজুড়ে শতবর্ষী আম গাছটি ঠায় দাড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। গাছটির উচ্চতা আনুমানিক হবে প্রায় ৮০-৯০ ফুট। মূল গাছের ঘের ৩৫ ফুটের কম নাহ। গাছের তিন দিক থেকে ১৯টি র মত মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে।
দূর থেকে মনে হবে, অনেকগুলো আম গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে আদৌতে গাছ একটিই। মৌসুমের সময় আমের ভারে আরো নুয়ে থাকে গাছটি। পৈতৃক সূত্রে এ গাছের মালিক নূর ইসলাম ও সাইদুর ইসলাম নামের দুই ভাই এই গাছের দেখাশোনা করেন।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরোও জানা যায়, আমের একটি জাতের নাম সূর্যপুরী। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয় এক আমের চাহিদা পুরো দেশজুড়ে। সুস্বাদু, সুগন্ধী, রসালো আর ছোট আঁটি সূর্যপুরীর বৈশিষ্ট্য প্রতি বছর প্রায় তিনশ মন এর অধিক আম পাওয়া যায়। আম গাছ কে ঘিরে স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায় ও প্রায় জমজমাট হয়েছে কেও বিক্রি করছে বাচ্চাদের বাহারি খেলনা কেও আচার কেও আইস্ক্রীম এ গাছ দেখতে প্রতিদিন প্রায় দেড় থেকে দুশো মানুষ এখানে আসেন।
#Branches of mango tree
#A collage picture of me and friend local guide Arif
#Some small traders depend on the visitors who come to see the mango trees #Supportlocalbusiness
#Giant Mango Tree
প্রাচীন সূর্যপুরী এই আম গাছটির বয়স প্রায় ২২০ বছরেরও বেশি।
অবস্থানঃ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমরী গ্রামে।
কিভাবে যাবেনঃ ঠাকুরগাঁও শহর থেকে বাসে বালিয়াডাঙ্গি নামবেন। পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টা। টিকিট সিস্টেম ভাড়া। ভাড়া নিবে জনপ্রতি ২০ টাকা। বালিয়াডাঙ্গি নেমে ইজি বাইক নিতে হবে। ইজি বাইকে শুধু যাওয়া লোকাল ভাড়া জনপ্রতি ৩০ টাকা। রিজার্ভ নিয়ে নিয়ে নিলে অন্য হিসাব। যেতে সময় লাগবে আরও এক ঘন্টা। ফেরার সময় ইজি বাইক পেতে ঝামেলা হুতে পারে। তাই যেই ইজিবাইকে যাবেন উনাক একটু অপেক্ষা করতে বললে অপেক্ষা করবে, প্রয়োজনে কিছু টাকা বাড়িয়ে দিলেন।
আম গাছ দেখতে ঢুকার টিকিট সিস্টেম করা হয়েছে। এন্ট্রি ফি জনপ্রতি ২০৳টাকা।
হরিণমারী বাজারের গুগল ম্যাপ লোকেশন লিংক
https://goo.gl/maps/ofRL3stpDGA2
কিছু কথা ![]()
যেখানেই ভ্রমনে যান না কেনো অবশ্যই স্থানীয় দের সম্মান করবেন। তাদের বিরক্তির কোন কারন হবেন নাহ! অপচনশীল বর্জ্য পলিথিন যত্রতত্র ফেলে আসবেন নাহ। পরিবেশ এর ভারসাম্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকবেন।
#BDLG #BangladeshLocalguide #LocalHistory #Localguideconnect #Letsguide




