টাংগুয়ার হাওর এক জলজ সৌন্দর্যের আধার
ভ্রমন পরিকল্পনাঃ
ঢাকা(সায়দাবাদ) - সুনামগঞ্জ - শিমুল বাগান - নীলাদ্রি লেক - টাংগুয়ার হাওর – সুনামগঞ্জ – ঢাকা (সায়দাবাদ)
ভ্রমন সঙ্গীঃ
সবাই মিলে ১৯ জন বন্ধু ও সহকর্মী আমাদের ভ্রমন সঙ্গী ছিল।
ভ্রমন সময়কালঃ
১৩ থেকে ১৫ই আগস্ট ২০২২
১৩ই আগস্ট শনিবারঃ
রাত ১১ টা ঢাকা(সায়দাবাদ) বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়বে।
সুনামগঞ্জ, যাওয়ার জন্য আমাদের হাতে ২টা বাস বিকপ্ল আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আরো বেশি থাকতে পারে।
১। হানিফ পরিবহন – বর্তমান ভাড়া ৮৫০ /-
২। এনা পরিবহন – বর্তমান ভাড়া ৮৩০/-
বিঃদঃ ৬ই আগস্ট থেকে বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে । আমরা আগেই টিকেট কিনেছিলাম সেজন্য আমরা কমে পেয়েছিলাম ।
১৪ই আগস্ট রবিবারঃ
ভোর ৩টা ঊজান ভাটী রেস্টুরেন্ট-এ যাত্রা বিরতী এর জন্য বাস থামে । আমরা যে যার মত ব্রেক শেষ করে আবার বাসে উঠে পরলাম।
ভোর ৭:৪৫ মিনিট আমরা সুনামগঞ্জ এসে পৌঁছলাম, সেখান থেকে হেঁটে হেঁটে পৌঁছলাম মল্লিক বাড়ি ঘাট। সেখানে আমাদের আগে থেকেই হাউজবোট বুকিং দেয়া ছিল এবং আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ব্যক্তিগত তথ্য এন্ট্রি করা শেষে আমাদের হাউজবোট যাত্রা শুরু করলো আমাদের পরবর্তী গন্তব্য শিমুল বাগান।
আমাদের সম্পুর্ন যাত্রাই হাউজবোট দিয়েই করেছি । এখানে থাকা, খাওয়া, গোছল করা, ঘুমানো ছাড়াও সব ধরনের বিনোদন আমরা হাউজবোটেই করেছি ।
রওনা দেয়া সাথে সাথে আমাদের সকালে নাস্তা দেয়া হলো। আমরা খেতে শিমুল বাগানের উদ্দেশ্যে যাচ্ছি।
শিমুল বাগান ভ্রমনঃ
সবাই মিলে শিমুল বাগান এ প্যাকেজ টিকেট কেটে ডুকতে হয়েছে ৩০ টাকা করে ৫৭০ টাকা হয় ১৯ জনের , আমরা ৫০০ টাকা দিয়েছি । এখানে অনেকে ঘোড়া নিয়ে ঘুরার ব্যবস্থা আছে, জন প্রতি ১০০ টাকা চায়, দামাদামি করে ৫০ টাকা দিয়ে আমরা ঠিক করে ছিলাম।
এখানে আমরা ঘন্টা খানেক ঘোরাঘোরি করার পরে চলে গেলাম বারেক টিলা বা বারিক্কা টিলা দেখতে। আমি যাইনি কিন্তু আমার সাথে যারা ছিল অনেকেই গিয়েছিল আমি বারেক টিলা বা বারিক্কা টিলা পাসে গোসল করা প্রস্তুতি নিচ্ছিলাম।
সবাই যখন বারেক টিলা বা বারিক্কা টিলা থেকে ফিরে আসলো , এরপর আমরা বারেক টিলা বা বারিক্কা টিলা পাশেই হাওড়ে প্রায় ১:৩০ মিনিট এর মত সময় নিয়ে গোসল করলাম।
এরপর আমরা পরবর্তী গন্তব্য নিলাদ্রী লেক এর ঘাট এর উদ্দেশ্য রওনা দিলাম, হাউজবোট ছেড়ে দেয়ার সাথে সাথেই আমাদের দুপুরের খাবার পরিবেশন করা হলো। খাওয়া শেষে আমাদের পরবর্তী বোট যাত্রা উপভোগ করতে থাকলাম। এর মধ্যে মেঘ বৃস্টি খেলা চলতে থাকলো সে এক মনরোম পরিবেশ, পাশাপাশি আমরা কিছু ইনডোর খেলায় অংশ নিলাম লুডু এবং প্লেইং কার্ড অন্যতম। দেখতে দেখতে কখন-যে আমরা নিলাদ্রী ঘাট-এ এসে পৌঁছলাম আমারা টের-ই পেলাম না।
তখন সন্ধ্যা ঘনিয়ে রাত – আকাশ মেঘলা ১/২ আগেই পূর্ণিমা ছিল ইচ্ছা ছিল চাঁদের আলোয় হাওড়ে রাতটা পার করব। রাত ১১ টার পরপর যখন আমরা রাতের খাবার শেষ করলাম এরপর মেঘ কেটে গেলো এবং আমাদের আনন্দ চাঁদের আলোয় গান এবং আড্ডায় আমার অনেক সময় কেটে গেল।
সারাদিন ঘুরাঘুরি শেষে ক্লান্ত শরীর মন চাইলো একটু গা হেলান দিয়ে শুয়ে থাকি… এরপর আর কিছু মনে নেই
১৪ই আগস্ট রবিবারঃ
ভোর ৭ঃ৩০, অনেকেই তখন আশেপাশের ঘুরতে বের হয়ে গিয়েছে আমরা ৯ ছিলাম, বের হলাম অজানা উদ্দেশ্য। চানপুর ঝর্না এবং নিলদ্রী লেক ঘুরে আবার হাউজবোট উঠলাম । এবার গন্তব্য টাংগুয়ার হাওর, বোট ছাড়ার সাথে সাথেই আমাদের সকালে নাস্তা পরিবেশন করা হলো।
টাংগুয়ার হাওড় ভ্রমনঃ
একদিকে মেঘালয় পাহাড় অন্যদিকে হাওড় অঞ্চলের স্থানীয় মানুষদের জীবন প্রবাহ দেখতে দেখতে আমরা টাংগুয়ার হাওড় পৌঁছলাম । সে এক মনরোম দৃশ্য, ওয়াচ টাউয়ার প্রথমে উঠলাম পুরো হাওড় এখান থেকে দেখা যায়। এরপর আমরা আমাদের বোট নোংগর করলাম। অসাধারন পরিস্কার পানিতে প্রায় সব দেখা যায় আমরা সবাই গ্রুপ বেধে নেমে গোসল করলাম, অনেকে ছোট নোকা নিয়ে ঘুরতে থাকলো অনেকে আবার বয়া নিয়ে ঘুরতে থাকলো।
ঘুরাঘুরি শেষে ক্লান্ত শরীরে আমরা সবাই বোটে উঠলাম – এবার ফেরার পালা। দুপুর ২ টা বোট ছেড়ে দেয়ার সাথে সাথেই আমাদের দুপুরের খাবার দিয়ে দিল । খাওয়া শেষে কেউ কেউ রেস্ট অথবা অনেকে আবার ইনডোর খেলায় মেতে উঠলো। বিকেলে সবাই মিলে আমরা বোটের ছাদে উঠে পড়ন্ত বিকেলের সূর্য-এর সাথে কিছু সৃতিময় ছবি তুললাম । সন্ধ্যা নামতে নামতে আমাদের সেই শুরুর মল্লিক বাড়ী ঘাট এ এসে পোছলাম।
রাত ১০ টায় আমাদের ঢাকার বাস, এর আগেই আমরা পানসী রেস্টুরেন্ট-এ রাতের খাবার খেয়ে নিলাম। রাত ১০টায় আমাদের বাস ছাড়ল এবং ভোর ৫ঃ৩০ মিনিট সায়দাবাদ এসে পৌঁছলো। এখানেই ভ্রমনের সমাপ্তি ।
সব মিলিয়ে ভ্রমনটি খুবি আনন্দদায়ক ভ্রমন, আমি আগে অনেক জায়গা ঘুরেছি কখন মনে হয়নি ভ্রমন কাহিনী লিখব, প্রথম বারের মত চেস্টা করলাম।
খরচঃ আমরা হাউজ বোট ভাড়া করেছিলাম সব খাবার এবং বোট খরচ সহ ৯৫,০০০/- ১৯ জনের। সাথে আমাদের বাস যাওয়া খরচ এবং ব্যক্তিগত খরচ যোগ হবে।
উৎসাহ পেলে ভবিষ্যতে আবারো লিখবো অন্য কোনো এক ভ্রমন নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ পড়ার জন্য।
কেউ লিখাটি কপি করলে সোর্স মেনসন করে দিয়েন ।
























































