#Support_Small_Business - Tanduri Tea at Mayer Doya Store

গতকাল সন্ধ্যায় আমি গিয়েছিলাম গাজীপুর জেলার ভাওয়াল বদরে আলম কলেজ সংলগ্ন মায়ের দোয়া স্টোরে তান্দুরি চা খেতে ।

গত সপ্তাহে আমি আমার ফ্রেন্ডলিস্টের এক ভাইয়ের পোস্ট দেখে এই চায়ের দোকানের কথা জানতে পারলাম ।

তোর কাল গাজীপুর এসে প্রথমেই চলে যায় সেই চায়ের দোকানে ।

এলাকায় এই চায়ের দোকানটি বেশ পরিচিত হওয়ায় যে কাউকে বললেই খুব সহজে নিয়ে যায় এই চায়ের দোকানে । দোকানের সামনে গিয়েও তার প্রমান পেলাম । আমরা গিয়ে দেখি ১৫-২০ জন লোক তাই এর জন্য অপেক্ষা করতেছে ।

এই চায়ের দোকানে গিয়ে যে জিনিসটা আমার নজর কেড়েছে তা হল এই দোকানটি বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন , যা অন্যান্য চায়ের দোকানে সচরাচর দেখা যায় না । তাছাড়া চা খাওয়ার জন্য আগত ব্যক্তিদের জন্য বসার সুব্যবস্থা রাখা হয়েছে।

বিভিন্ন রকম চায়ের দাম এর তালিকাঃ

মাটির কাপ চা = ২৫/-
কাচামরিচ চা = ২০/-
মাটির কাপ চা বড় = ৬০/-
রং চা = ৫/-
তেতুল চা = ২০/-
মাঠা = ৪০/-
জলপাই চা = ২০/-
টক দই = ১৮০/-

স্টোরটি সম্পর্কে আরো কিছু তথ্যঃ

  • পার্কিং ব্যবস্থা রয়েছে

  • আউটডোর সিটিং এর ব্যবস্থা রয়েছে।

  • হুইলচেয়ার প্রবেশ ও পার্কিং ব্যবস্থা রয়েছে।

  • ক্যাশ এর পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর সাহায্য পেমেন্ট এর ব্যবস্থা রয়েছে।

দোকানটির ম্যাপ্সঃ Maps Location Of Mayer Doya Store

সময় নিয়ে পোস্টটি করার জন্য সবাইকেই আন্তরিক ধন্যবাদ ।

#support_small_business

23 Likes