Sometimes Better Options Can't Change Our Hobby..

প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে তেমনি নতুন উদ্ভাবনের ফলে পুরাতন জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হওয়াটাই স্বাভাবিক আর এটা আমাদের মেনে নিতেও হয়।

যেমন ধরুন , একটা সময় মানুষ সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার করত, হিসাব করার জন্য ক্যালকুলেটর, ছবি তোলার জন্য ক্যামেরা, রাতে পথ দেখার জন্য টর্চ লাইট, ভিডিও দেখার জন্য টেলিভিশন, খবর বা গান শোনার জন্য রেডিও।

কিন্তু মোবাইল ফোন আসার পরে এক নিমিষেই সবগুলো বিলুপ্তর দিকে চলে গেছে। কারণ হিসাব করা, সময় দেখা, টর্চলাইট , ছবি তোলা, গান শোনা বা ভিডিও দেখা সবকিছু আমরা মোবাইল ফোনেই করতে পারি।
তাই বাকি জিনিসগুলোর আর প্রয়োজন পড়ে না।

কিন্তু হঠাৎ করে দু তিন দিন আগে এক ব্যক্তিকে রেললাইনের পাশে বসে আপন মনে রেডিও শুনতে দেখে অবাক হয়েছি। কারণ এখন খবর বা গান ফোনেই শোনা যায়। আর ফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

আমার কৌতূহল থেকে লোকটিকে জিজ্ঞেস করে জানতে পারলাম, রেডিও শুনা উনার ছোটবেলার অভ্যাস, সেই অভ্যাস উনি এখনো ধরে রেখেছেন। যদিও উনার কাছে মোবাইল ফোন আছে, তাও তিনি খবর বা গান রেডিওতে শুনতে পছন্দ করেন। অনেক সময় বিকল্প হিসাবে অনেক ভালো জিনিস থাকলেও সেটা আমাদের শখকে পাল্টাতে পারেনা।

হঠাৎ করে বিলুপ্ত প্রায় একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।

সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

21 Likes

নস্টালজিক হয়ে যাবার মত পোস্ট দিলেন ভাই @NasimJ

4 Likes

Thank You @MohammadPalash vai.

4 Likes

@NasimJ muy buen post. :ok_hand: yo uso la radio aún para ir a casa cuando salgo del trabajo, se corrió la voz que podía llegar a desaparecer en Argentina por los celulares y las redes sociales.

Pero fue sorprendente la radio se adapto al siglo XXI y esta más viva que nunca. Saludos

6 Likes

Thank You @Maximilianozalazar .

I’m happy to know that a still now you listen radio in your house.

4 Likes

একসময় বিকাল বেলা সঙ্গীতমালা অনুষ্ঠান খুব শুনতাম, এফ এম রেডিও স্টেশন চালু হওয়ার পর FM এ আসক্ত হয়ে গেছিলাম তারপর তো মোবাইল দিয়ে কিছু দিন শুনেছিলাম বাকি ইতিহাস আর বলা লাগবে না।

2 Likes

@NasimJ ভাই এক সময় রেডিওতে নাটক শুনা আমার নেশা ছিল, ডিস লাইন ও মোবাইল আসাতে সেটা অতীত হয়ে গেছে। ধন্যবাদ সুন্দর একটি লেখার মাধ্যমে মনে করার জন্য।

2 Likes

রেডিওর কাজ মোবাইলে হওয়ায়, আর সবার হাতে মোবাইল থাকায় এখন এই যন্ত্রের খুব একটা দেখা মিলে না।

2 Likes

আমার ডানাকে দেখতাম সবসময় রেডিও শুনতে, ওনি সবজি খেতে কাজ করতেন আর রেডিও শুনতেন।

আমি স্কুলে পড়াকালীন প্রচুর এফ এম শুনতাম। রাত হলে কানে হেডফোন লাগিয়ে জীবনের গল্প, যাহা বলিব সত্য বলিব ইত্যাদি অনুষ্ঠান শুনতাম, কি দিন ছিল। @MonirHB

1 Like

হ্যাঁ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই। রেডিও এখন পুরোপুরি বিলুপ্ত প্রায়। কিন্তু ওনাকে এভাবে শুনতে দেখে আমি অতি আশ্চর্য হয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য পোস্টটি করলাম।

1 Like