হুট করে ঘুরতে যেতে মন চাচ্ছে মূলত ট্রেকিং দিন এ গিয়ে ঘুরে আসতে পারব এমন। তাই চিটাগং শহরের একটু দূরে ঢাকা চিটাগং রোড এ সিতাকুন্ড এলাকায় চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করব । আমি আগে কখনও যাই নাই। তাই সকাল ৬ টায় রহনা দিলাম চন্দ্রনাথ এর জন্য। চন্দ্রনাথ পাহাড়ের উপর সনাতন ধর্মিদের একটি তির্থ স্থান। আমি এ কে খান বাস স্টান্ড থেকে বাস এ উঠে পরি সিতাকুন্ডের বাস ভাড়া ৪০ টাকা। সিতাকুন্ড বাস স্ট্যান্ড এ নেমে সকাল এর নাস্তা করে নি তারপর রিকশা নিয়ে চলে তাই পাহাড়ের সামনে ৫০ টাকা রিকশা ভাড়া। সি এন জি ও যায় ৫ জন থাকলে সুবিধা সে ক্ষেত্রে। পাহাড়ের নিচে দোকান থেকে পানি আর কিছু খাবার নিয়ে শুরু করি ট্রেকিং বন্ধের দিনে অনেক মানুষ আসে ঘুরতে অন্যান্য দিনে কম বেশি পেয়ে যাবেন। যত উপরে উঠবেন তত সুন্দর দৃশ্য দেখতে পাবেন আপনারা। পাহাড়ের উপর উঠে কিছুক্ষন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে নিচে নামতে লাগলাম এর মধ্যে এক ভাই এর সাথে আলাপ হলো। তারা সেখান থেকে সহস্রধারা ঝর্না ২ দেখতে যাবে সাথে আমাকে আমন্ত্রন করল তাদের সাথে যাওয়ার জন্য। চন্দ্রনাথ পাহাড়ের নিচে নেমে সেখান থেকে সি এন জি রিজার্ভ করে নিলাম ৪০ টাকা দিয়ে। ঝর্নায় যেতে হলে ২০ টাকা টিকেট আর বোট ভাড়া ৬০ টাকা মোট ৮০ টাকা টিকেট কেটে বোট এ করে লেকের অপর পাশে নিয়ে যাবে। ঝর্না ঘুরা শেষ করে যে যার গন্ত্যবে রহনা দিলাম
9 Likes






















