উত্তরার এই ভ্রাম্যমাণ দোকানের লেমন মিন্ট শরীরকে চাঙ্গা করার কাজ করবে। এর সাথে দেয়ার ঝাঝালো মরিচ স্বাদকে আরোও বাড়িয়ে দেয়। সপ্তাহে ২/৩ বার আমার যাওয়া হয় এটার জন্য।
চাইলে নিজের বাসায় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার লেমন মিন্ট।
উপকরণঃ
১. লেবু
২. পুদিনা
৩. লবণ
৪. চিনি
৫. বরফ
৬. পানি।
৭. বোম্বাই বা কামড়াঙ্গা বা নাগা মরিচ
সব উপকরণ পরিমান মতো দিয়ে ব্লেন্ড করে নিলেই কাজ শেষ।
আমার খুব পছন্দের ড্রিংকস এটা! প্রায় প্রতিদিনই এটা আমি বাসায় বানিয়ে পান করি। শুধু এই ড্রিঙ্কসটা পান করার জন্যই আমি বারান্দায় টবে পুদিনা পাতার গাছ লাগিয়ে রেখেছি। এতে সাধারণ লবণের পাশাপাশি একটু বিট লবণ ব্যবহার করলে টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এবং আমার মনে হয় লেবু ঐরকম আস্ত ব্লেন্ড না করে চিপে রস বের করে দেওয়াই ভালো। ঐরকম আস্ত ব্লেন্ড করলে একটু তিতা লাগার সম্ভাবনা থাকে (এটা নির্ভর করে লেবুর জাতের উপর)।