Recap: Local Guides 101 V:2 [ Virtual Meetup ]

A screenshot of the participants’ photos in the virtual meetup

বাংলাদেশ লোকাল গাইড এর ব্যানারে গত ২২ শে ডিসেম্বর ২০২৩ আয়োজন করেছিলাম একটি ভার্চুয়াল মিট আপ , যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫২ জনেরও বেশি লোকাল গাইড অংশগ্রহণ করেছিল ভার্চুয়ালি এই আয়োজনে।

নতুন লোকাল গাইডদের উদ্দেশ্য করে এই আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ছিল অনেক পুরানো লোকাল গাইড এবং কানেক্ট মডারেটর @SoniaK

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সম্প্রতি বিভিন্ন সময়ের অংশগ্রহণ করা বা লোকাল গাইড কার্যক্রমের সাথে যুক্ত হওয়া লোকাল গাইডদেরকে এই প্লাটফর্মের কার্যক্রম গুলো এবং নীতিমালা গুলোকে বাংলায় বিশদ বর্ণনা করে বুঝিয়ে বলা।

এক নজরে মিট আপ সামারি

Meetup Name: Local Guides 101 V:2

BDLG Meetup No : 222

Meetup Date: December 22,2023

Meetup Type : Virtual

Total Attndee : 52

A screenshot was taken by local guide Mahmud Reza during the meet-up

আমরা কি কি বিষয়গুলো আলোচনা করেছিলাম

কয়েকটি টপিকের উপর আমরা আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে

  1. Maps Editing : Place Add ,Edit , Report বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার যে কোন গুলো কিভাবে কাজ করবে।
  2. Maps Review and Photo Contribution: Review লিখা এবং Photos কতগুলো দিবে এবং কি কি দেয়া যাবে কি কি বিধি নিষেধ রয়েছে সেগুলো বিস্তারিত উল্লেখ করা হয়েছে ।
  3. Contribution Guidline and Recovey : আমরা আলোচনা করেছি বেটার কন্ট্রিবিউশনের জন্য লোকাল গাইড এর পক্ষ থেকে কি কি ধরনের নির্দেশনা রয়েছে এবং কোন কারণে Suspend হয়ে গেলে সেখান থেকে কিভাবে আপিল করবে, Review Public ভাবে দেখা না গেলে ক্ষেত্রে কিভাবে Profile Review করতে পাঠাবে ইত্যাদি বিষয়গুলো।
  4. Local Guides Connect : ফোরামে কোন কোন বিষয়ে লিখবে এবং ক্যাটাগরি গুলো কি কি এবং আপনার লেখাগুলো কিভাবে কোন ক্যাটাগরিতে পোস্ট করবে সেগুলো বিশদ আলোচনা করা হয়েছে ।
  5. Unlimited Photo Upload : ফোরামে ছবি Upload এর একটি লিমিট আছে 3Mb এর বেশি হতে পারবে না এবং Upload limit 1000 , তাই দেখানো হয়েছে HTML Tag ব্যবহার করে কিভাবে আনলিমিটেড ছবি আপলোড করা যাবে ফোরামে ।

শেয়ার করা কিছু গুরুত্বপূর্ণ টপিক লিঙ্ক

সর্বশেষ ছিল প্রশ্ন উত্তর পর্ব তবে সেখান থেকে কিছু কমন প্রশ্ন আমি শেয়ার করছি যদি কোন কানেক্ট মডারেটর কিংবা গুগল মডারেটরের দৃষ্টি আকর্ষণ করে তাহলে যেন যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যাগুলো সংশোধনের জন্য ।

  1. Review Unpublished / Not Submited : সম্প্রতি দেখা যাচ্ছে সকল নীতিমালা ঠিক থাকার পরেও অনেক লোকাল গাইড সদস্যদের রিভিউগুলো গুলো হাইড হয়ে যাচ্ছে । কিংবা সাবমিট করার সময় এরোর মেসেজ প্রদর্শন করছে ।
  2. বাংলাদেশের বিভিন্ন প্রান্তে Missing Road গুলো যুক্ত করার পরে সেগুলো কয়েক মাস অবধি Pending অবস্থায় থাকে , অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক রাস্তা যুক্ত করার পরেও Reject হয়ে যাচ্ছে ।
  3. Bank , ATM , Boat tarminal অনেক লোকাল গাইডের প্রোফাইলের প্রদর্শন করছে না এই ধরনের সমস্যাগুলো প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে ।

এছাড়া আরও বিভিন্ন কমন প্রশ্ন উত্তর গুলো করেছিল নতুন লোকাল গাইড সদস্যবৃন্দ এবং লোকাল গাইড সদস্যবৃন্দ তাদেরকে তথ্য প্রদান করে সহায়তা করেছে

88 Likes

@SoniaK আপু এবং @MahabubMunna ভাইকে ধন্যবাদ ভার্চুয়াল মিটআপের আয়োজন করার জন্য। মিটআপে যুক্ত থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে প্রশ্ন-উত্তর পর্ব থেকে নতুন অনেককিছু শিখেছি।

13 Likes

It was wonderful online meetup.

8 Likes

মিট আপে ছিলাম, তবে শেষ মুহুর্তে। আলোচনা শুনে ভালো লেগেছে। @MahabubMunna ভাই কে ধন্যবাদ আয়োজনের জন্য।

9 Likes

দাড়ুন ব্যাপার,

মিটাপের ডিটেইলস পড়ে আমার মনে হইলো আমারো মিটাপ হয়ে গেছে

9 Likes

এটাই ছিল আমার জয়েন করা সর্বপ্রথম মিট আপ। মিট আপ টা ছিল অসাধারণ।

8 Likes

মিটাপের ডিটেইলস এর জন্য অসংখ্য ধন্যবাদ শেষ মুহূর্তে জয়েন হবার দরুন মিস করেছিলাম।

11 Likes

@MahabubMunna @SoniaK

ধন্যবাদ ভার্চুয়াল মিটআপ আয়োজন করার জন্য। মিটআপে যুক্ত থেকে অনেক কিছু শিখতে পেরেছি ।

9 Likes

@MahabubMunna ভাইকে ধন্যবাদ এ ধরনের ভার্চুয়াল মিটআফ আয়োজন করার জন্য, আমরা যারা ঢাকার বাইরে আছি তারা দূরত্বের কারণে অনেক সময় মিট আপ গুলোতে উপস্থিত থাকার ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না, অন্তত এই ধরনের মিট আপ এ সংযুক্ত হয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি।

@SoniaK আপুকে ধন্যবাদ জানাই আমাদের দিকনির্দেশনা, লোকাল গাইডের করণীয় ও নীতিমালা সম্পর্কে বিশদ আলোচনার জন্য।

9 Likes

@MahabubMunna অসাধারণ মিটআপ ছিল, তবে ব্যাক্তিগত কাজের জন্য দেরিতে অংশগ্রহন করেছিলাম

7 Likes

খুবই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ একটা মিট আপ ছিলো বিস্তারিত পড়েই বুঝে যাচ্ছে।

আশাকরি নেক্সট মিট আপ উপস্থিত হতে মিস করবো না। ধন্যবাদ @MahabubMunna ভাই

5 Likes

@MahabubMunna@SoniaK আপনাদেরকে ২জনকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে ভার্চুয়াল মিটাপ করার জন্যে।

4 Likes

@MahabubMunna অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে সবার সাথে শেয়ার করার জন্য।

2 Likes

আমিও জয়েন করেছিলাম।

2 Likes

অনেক সুন্দর একটি মিটার ছিল যা থেকে ম্যাপ সম্পর্কিত কিছু অজানা তথ্য জানতে পেরেছি।

ধন্যবাদ @MahabubMunna ভাই এত সুন্দর একটি মিটআপ আয়োজন করার জন্য এবং যথাসময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনায় সকলকে ধন্যবাদ।

4 Likes

@MahabubMunna يا عزيزي اظن انني غبت بعض الوقت لكنني لم انساك تحياتي لك يا اخي واتمنى لك كل الخير وللمجموعه لقد فاتني العرض وانا احاول ان اصدر شيئا اهم لكي نتواصل بطريقه افضل اجل الحل موجود لكنني لم اجد بعد من يساعدني اتمنى اتعرف ان اتوفق في ذلك قريبا واصلوا فانتم الافضل

4 Likes