হ্যালো লোকাল গাইড বন্ধুরা
গত 18 তারিখে বাংলাদেশ লোকাল গাইডের ২১৬ তম মিটআপ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা শহরের ঝাউতলায়।
মিটআপের গ্রুপ সেলফি
এটা ছিল বাংলাদেশ লোকাল গাইডের হয়ে আমার হোস্ট করা প্রথম মিটআপ। বেশ কিছু লোকাল গাইড এসেছিল মিটআপে ।
হাতে কলমে ম্যাপিং বুঝতে ব্যস্ত লোকাল গাইড।
তার মধ্যে অনেকেই ছিল একদম নতুন। নতুন লোকাল গাইডের মাঝে আমরা গুগলের বিভিন্ন টুলস গুলো নিয়ে আলোচনা করেছি।
গুগল ম্যাপ, লোকাল গাইড কানেক্ট, ম্যাপে কিভাবে লোকেশন এড করে, ফটো আপলোড দেয়া হয়, ভুল লোকেশন ইডিট বা রিপোর্ট করা, 360° ফটোস , স্ট্রিট ভিউ, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
বেশ কিছুদিন হলো আমাদের পটুয়াখালী শহরে স্ট্রিট ভিউ সেবা চালু হয়েছে গুগল ম্যাপে, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে।
কানেক্ট নিয়ে আলোচনা হচ্ছে
ঝাউতলা, পটুয়াখালী
মিটআপের শেষ ভাগে আমরা সবাই চলে তাই পটুয়াখালীর সব চেয়ে পুরনো চাইনিজ রেস্টুরেন্ট “মল্লিকা রেস্টুরেন্ট” এ। সেখানে হাল্কা নাস্তা করে পটুয়াখালী লঞ্চ ঘাট চলে যাই চা খাওয়ার জন্য। চা পর্বের শেষে আমাদের মিটআপ সমাপ্ত করা হয়।
নাস্তা
লঞ্চ ঘাটের চা।
#bdlg216 #216thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh












