[RECAP] Explore kaptai"

আস সালামুওয়ালাইকুম সবাইকে"
অবশেষে খুব সুন্দরভাবে শেষ হলো বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত ২০৪ তম মিটাপ। এবারের মিটাপ এর লোকেশন ছিলো নয়নাভিরাম বাংলাদেশ রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়। কাপ্তাই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।মিটাপ হোস্ট হিসেবে এটাই ছিলো আমার প্রথম মিটাপ। আমি চেষ্টা করবো কাপ্তাইয়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দ্যর্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিম্নে আলোচনা করার এবং ছবিতে তা সবার সাথে ভাগ করে নেয়ার।

Caption: কাপ্তাই হ্নদে কায়াকিং এর কিছু কোলাজ ছবি।

Caption: আমাদের মিটাপ পয়েন্ট ক্যাম্পসাইট গ্যাংপুর রিসোর্টের কিছু মনোমুগ্ধকর কোলাজ ছবি।

সত্যি বলতে ক্যাম্পসাইট টা এত গুছানো নিরিবিলি আর প্রকৃতি র সাথে এতটাই মিশে গেছে যে এখান থেকে ফিরে আসতে হলে রীতিমতো আপনাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধে জয়ী হতে হবে অন্যথায় প্রকৃতি র কাছে আত্নসমর্পণের জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমান এর কাজ :blush:

Caption: ক্যাম্পসাইটে একটি পড হাউজ রিসোর্টে এরকম চারটি পড হাউজ আছে। ছবি লোকাল গাইড নেছার আহমেদ।

এমন একটা পড হাউজে অনায়াসে দুই চার দিন কাটিয়ে দেয়া যায় কোন পেরেশানি ছাড়াই সুন্দর কিছু মুহুর্ত নিজের ঝুলিতে ভরে বাড়ি অবধি নিয়ে যাওয়া যায়।

Caption: ক্যাম্পসাইটের ভোর সকালের কুয়াশায় সূর্যমুখী ফুলের একটি ছবি।

সুন্দর এই ছবিটি তুলেছেন কাজী নেছার আহমেদ ভাই।

Caption: কাপ্তাই লেক এবং কায়াকিং পয়েন্টের একটি কোলাজ ছবি।

Caption: লোকাল গাইড ইয়াসিন আলী র ছবিতে চট্রগ্রামের বিখ্যাত মেজ্জান হাইলে আইয়ুন খাবারের সময়।

আয়োজনের শুরুটা ছিলো১০ ই ফেব্রুয়ারি ঢাকা থেকে আমরা ১২ জন সদস্য রাত ১১ টার গাড়িতে বাসে করে রওনা হই এবং সকাল ৯ টায় আমরা কাপ্তাই নেমে যাই।
যাত্রাপথ "
ঢাকা টু কাপ্তাই"
শ্যামলি পরিবহন"
সদস্য -১২ জন"
বাস ভাড়া–৮০০৳ জনপ্রতি"

কাপ্তাইয়ে স্থানীয় এক হোটেলে ফ্রেশ হয়ে সকালে নাশতা সেরে আমরা চলে যাই। Kaptai kayaking club সেখানে জনপ্রতি ঘন্টায় ১০০ করে বোট ভাড়া করে বেড়িয়ে পরি কাপ্তাই নদীর বুক চিড়ে। আমরা ১২ জন লোকাল গাইড ৬ টি বোট ভাড়া করি এল বোটে দুইজন করে।
প্রায় ঘন্টাখানিক কায়াকিং করে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ক্যাম্পিং সাইটে। ক্যম্পসাইটে গিয়ে আমরা রেডি হয়ে নেমে যাই লেকের পানিতে গোসলে কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে প্রায় ঘন্টার ও বেশী সবাই মিলে অতিবাহিত করি। যথারীতি গোসল সারতেই বিকেল হয়ে যায়। যে যার মত করে সময় কাটাচ্ছি কেও হ্যামকে দুলছে কেও আবার তাবুতে শুয়ে আছে কেও কেও লেকের পাড়ে বসে গল্পে মত্ত।

Caption: I love kaptai" লেখা সম্বলিত ফলকের সামনে ছবিতে আমি।

ছবি লোকাল গাইড ইয়াসিন আলী।

Caption: সন্ধার পরে ক্যাম্পফায়ার আর গাইডিং আড্ডায় মত্ত সবাই।

লোকাল গাইডদের এই মিলনমেলায় আমাদের উদ্দ্যেশ্যই ছিলো পুরাতন দের পাশাপাশি নতুন লোকাল গাইডদের সাথে মতবিনিময় করা। মিটাপে অংশগ্রহণ কারী ১২ জনের মধ্যে প্রায় ৫/৬ জন ছিলেন একেবারে নতুন গাইড যাদের হাতেখড়ি হয়েছেই ২০৪ তম মিটাপের মধ্যে দিয়ে। মিটাপে আলোচনার মুল অংশই ছিলো কিভাবে আমরা গুগল ম্যাপে আমাদের অবদান কে স্প্যাম মুক্ত রাখতে পারি। আমাদের অবদানে অন্যরা কিভাবে উপক্রিত হতে পারেন।

Meetup name: Exlore kaptai"

Meetup Date–10 February

Duration:-- Day long trip

Location: Gungpur Garden Resort "

Google map–Gungpar Garden Resort
01675-606088
https://maps.app.goo.gl/Puhp4oMhrSkSFhe89

Attended --12

Activities :: kayaking, Camping, barbique, Local guiding Adda, Discussion session,!

Caption:কিছু লোকাল গাইডগন কন্ট্রিবিউট এর সময় একসাথে ফোন রেখে ছবি।

Caption: গ্যাংপুর গার্ডেন রিসোর্টে রাতের খাবারের একটি কোলাজ ছবি।

সন্ধ্যার ঠিক পরেই শুরু হয় আমাদের মুল পর্ব গল্পে গল্পে লোকাল গাইডিং নিয়ে বিভিন্ন আলোচনা করি। নতুনদের বিভিন্ন প্রশ্নের উওর দেয়ার চেষ্টা করি। কারোও সাথে আবার হাতে কলমে গাইডিং এর মুল বিষয়ে আলোচনা হয়। এক পর্যায় আমি সবার উদ্দ্যেশ্যই লোকাল গাইডিং নিয়ে সবার মাঝে কিছু বক্তব্য পেশ করি যার মধ্যে ম্যাপিং এডিটিং সহ কানেক্ট ফোরামের টপিক ও ছিলো। এভাবেই গল্পে গল্পে সন্ধ্যার নাশতা নুডুল আর চা এসে পরে নাশতা পর্ব সেরে সবাই নিজেদের মত করেই সময় কাটায়।

যথারিতি রাতের খাবার শেষ করি। মেন্যুতে ছিলো।
১/ সাদা ভাত
২/ ব্যাম্বু চিকেন
৩/সবজি
৪/ডাল এবং সবশেষে চা।

এর কিছুখন পরেই আমরা বার্বিকিউর জন্য প্রস্তুতি শুরু করি। পরিমাণ ছিলো আমাদের ১২ জনের জন্য চিকেন বার্বিকিউ র সাথে ছিলো তেলে ভাজা পরোটা এই পর্ব শেষ করতে করতে প্রায় রাত ১২ টা পার হয়ে যায়। একটা সময় সবাই তাবুতে চলে যাই ঘুমানোর জন্য

caption:রিসোর্টে আমাদের ক্যাম্প সাইট।

Caption: আমাদের ক্যাম্পসাইটের হ্যামক টানানো সম্বলিত একটি ছবি। ছবি তুলেছেন নেছার আহমেদ।

Caption: আমাদের সকালের নাশতার একটি কোলাজ ছবি।Caption:নতুন লোকাল গাইড এর সাথে কানেক্টে ফোরামের এর টুকুটাকি নিয়ে গল্প করছি।Caption: আমাদের বার্বিকিউ পর্বের খাবার নিয়ে একটি কোলাজ ছবি।

Caption: হ্যামকে দুলতে দুলতে গুগল ম্যাপে কন্ট্রিবিউট করছে একজন লোকাল গাইড।

এক নজরে গ্যাংপুর গার্ডেন রিসোর্ট"

এখানে প্রায় একশত মানুষের তাবু বাসের ব্যাবস্থা আছে। যদি আপনি ডে ট্রিপ করেন তাহলে কর্তৃপক্ষ প্রায় ৩৫০ জন এর সার্ভিস দিতে পারবে। উনাদের কিছু প্যাকেজ আছে আমাদের প্যাকেজ ছিলো জনপ্রতি ১২০০৳ করে।প্যাকেজ এর আওতাভুক্ত ছিলো

সন্ধ্যায়: হাল্কা নাশতা এবং চা"
রাতের খাবার:- মুরগীর গোশত সাদা ভাত সবজি ডাল এবং চা।
সকালে:- ভূনা খিচুরি, ডিমের কারি এবং চা"

আমরা বার্বিকিউ প্যাকেজ টা আলাদা নিয়েছিলাম সেক্ষেত্রে ১২ জনের প্যাকেজ ছিলো ১৬০০৳! এছাড়াও উনারা বিভিন্ন প্যাকেজ আপনার মত করে কাস্টমাইজড করে দিতে পারবে। আর খুব শিঘ্রিই উনাদের নিজস্ব কায়াকিং সুবিধা চালু করবে।

যথারিতি ভোরে উঠি একটু দেরী করেই মুলত ক্যাম্পিং ট্রিপ টাই ছিলো সবাই একটু রিলাক্সে কাটাবো কর্মব্যাস্ততা কে পাশ কাটিয়ে নিজেদের মত করে সময় কাটানো। সকাল ১০ টার দিকে ডাক পরে যায় নাশতা করার সকালের মেন্যুতে ছিলো।

১/ ভূনা খিচুরি
২/ ডিমের কারি
৩/ ডিম ভাজা এবং সাথে চা।

সর্বোপরি কাপ্তাই লেকের পানিতে ঝাপাঝাপি করে রেডি হয়ে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাই সমাপ্ত করি বাংলাদেশ লোকাল গাইডের ২০৪ তম মিটাপ কাপ্তাই অন্বেষণে"। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির এডমিন প্যানেল সহ অভিজ্ঞ লোকাল গাইডদের যাদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং বিভিন্ন দিকনির্দেশনায় আমি হোস্ট হিসেবে এই মিটাপ কে সম্পুর্ন করতে পেরেছি।

#BDLG #BangladeshLocalguide #Meetup204th #Explorekaptai #Localguideconnect #Letsguide

76 Likes

Congratulations brother @MohammadPalash

onk sundor hoyeche meetup,join korar icca chilo

in sha allah next meetup ay join korbo bhai apnar sathe ,

5 Likes

ধন্যবাদ ভাই ইন শা আল্লাহ @Papel_Mahammud

3 Likes

ভালো লাগলো আপনাদের এই অসাধারণ মিটাপ দেখে।

4 Likes

ধন্যবাদ ভাই খুশী হলাম @MonirHB

2 Likes

Hello @SoniaK recap is published

3 Likes

Congratulations all @MohammadPalash

4 Likes

@MohammadPalash ভাই সুন্দর প্রাকৃতিক পরিবেশে গোছানো মিটআপ আয়োজনের মাধ্যমে আপনার হোষ্ট হিসাবে আত্মপ্রকাশ করাসহ সফল ভাবে শেষ করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমারা আশা করছি আগামীতে আরও সুন্দর সুন্দর নতুন পরিবেশে মিটআপ আয়োজন করবেন. . . আবারও ধন্যবাদ

4 Likes

অশেষ ধন্যবাদ ভাই আমি চেষ্টা করেছি এবং করবো ইন শা আল্লাহ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

2 Likes

nice picture

3 Likes

thank you brother @abedin2020

1 Like

সবাইকে অভিনন্দন এই প্রোগ্রামে থাকতে পেরে খুব ভালো লাগতেছে @MohammadPalash

2 Likes

@MohammadPalash

সকাল বেলার নাস্তার খিচুড়ির ছবিটাতে চোখ আটকে গিয়েছিল! বেশ লোভনীয়। যাই হোক, মিটাপ এর ডিটেলস শেয়ার করার জন্য ধন্যবাদ।

2 Likes

ধন্যবাদ ভাইয়া @Designer_Biswajit

1 Like

Your post tells us what a wonderful and delicious meetup it was @MohammadPalash . As always, while I was reading the post, I was wishing so badly that I could be a part of this too. And as always, I told myself, some day, Insha’Allah. Thank you for sharing the details and the photos of the meetup. Also, thank you for tagging me.

2 Likes

কোন এক মিটাপে দেখা হবে ইন শা আল্লাহ কৃতজ্ঞতা আপু @SoniaK

1 Like