[Recap] Exchange Knowledge about Guiding with Friends.

আলহামদুলিল্লাহ!
পারস্পরিক গুগল ম্যাপস ও কানেক্ট ফোরাম সম্বন্ধে জ্ঞান আদানপ্রদানের মাধ্যমে শেষ হলো Exchange Knowledge about Guiding with Friends.শিরোনামের আমাদের শেষ মিটআপটি। তারই বৃহৎ অভিজ্ঞতা থেকে কিছুটা অংশ শেয়ার করার চেস্টা করতেছি এই পোস্টের মাধ্যমে।

আমাদের মিটআপ এর তারিখ, লোকেশন ও সময় ছিলঃ
Meetup Date : 17 December 2022
Meetup Time : 3.00 pm - 4.00pm BST
Meetup Location : Sharif Coffee House, Gafargaon, Mymensingh.

আমাদের মিটআপ এর এজেন্ডা ছিল বিভিন্ন মেগামিটআপ, অনলাইন মিট আপ বা আলোচনা থেকে অর্জিত জ্ঞান একে অন্যের আলোচনার মাধ্যমে শেয়ার করা। যেখান থেকে-
১. কিভাবে গুছিয়ে রিভিউ লিখতে হয় জানা।
২. কিভাবে একটি জায়গার পরিপূর্ণ তথ্য আপডেট করতে হয়।
৩. কিভাবে সুন্দর করে ছবি তুলতে হয়।
৪. কিভাবে কানেক্ট পোস্ট লিখতে হয় তা জানা।

আমাদের মিটআপ এর লক্ষ্য ছিল, আমার কাছের বন্ধু বান্ধব, যারা গাইডিং করতে আগ্রহী, তাদের এই বিষয়ে আরেকটু বিশদ জানানো।

যদিও আমাদের মিটআপটি শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩.০০ থেকে, কিন্তু সবার উপস্থিত হতে হতে বিকাল ৪.০০ টা বেজে যায়। আমি সহ আমার ৫ বন্ধু উপস্থিত ছিলাম মিট আপ এ।

আমরা যে যে বিষয়ে আলোচনা করেছি-
ছবি তোলার ক্ষেত্রেঃ
১. এক প্লেসের একই রকম দেখতে একাধিক ছবি আপলোড না দেয়া।
২. ছবিতে যেন মানুষের ফেইস না ভাসে বা উপস্থিত না থাকে।
৩. ছবিগুলো তোলার সময় যেন সঠিক এঙ্গেল থেকে সঠিক ফ্রেমে ছবি তোলা হয়, প্রয়োজনে ছবি তোলার সময় একটু ছবির ব্রাইডন্যাস এডজাস্ট করে নেয়া।
৪. ছবিতে দৃষ্টিকটু এমন জিনিসের যাতে উপস্থিত যাতে না থাকে।
৫. যে ছবি দিয়ে মানুষের উপকার হবে এমন ছবি দেয়া, শুধু পয়েন্টের জন্য ছবি না দেয়া।

রিভিউ লিখার ক্ষেত্রেঃ
১. যে ভাষাতে সাবলীল ভাবে লিখা যায়, সেই ভাষাতেই রিভিউ দেয়া।
২. রিভিউতে ৩-৪ টির বেশি ছবি না দেয়া।
৩. ছোট রিভিউ না দিয়ে একটু গুছিয়ে একটু বড় করে রিভিউ লিখা। সার্বিক বিষয়টা ফুটিয়ে তোলার চেস্টা করা।
৪. রিভিউতে অশ্রাব্য কোনো শব্দ ব্যবহার না করা।
৫. ২৫০ অক্ষরের বেশি রিভিউ লিখলে অতিরিক্ত ১০ পয়েন্ট পাওয়া যায়।

কানেক্ট পোস্ট লিখার ক্ষেত্রেঃ
১. নির্দিষ্ট টপিকের উপর লিখা। সাথে সামঞ্জস্যপূর্ণ নিজের তোলা ছবি এড করা।
২. সুন্দর একটা টাইটেল দেয়া, যাতে ধারনা করা যেতে পারে পোস্টটি কি নিয়ে লিখা।
৩. কানেক্ট ফোরামে সংযুক্ত ছবিগুলোতে যেন কোনো রকম বাচ্চার ছবি না থাকে।
৪. কানেক্ট পোস্ট ডিলিট করা যায় না। তাই কোনো ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধন করা করে নেয়া।
৫. অন্যের পোস্ট বা কোনো ওয়েবসাইট থেকে লিখা হুবহু কপি করে পোস্ট না করা।

এগুলা ছাড়াও কিভাবে নতুন প্লেস এড করতে হয়, ভুল তথ্য থাকলে সংশোধন করতে হয়, কিভাবে লিস্ট তৈরি করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি।
সব মিলিয়ে বেশ ভালোই কেটেছিল মিটআপটি।
আরো অনেক হাসি ঠাট্টা, আড্ডা হয়েছে।
যা এখানে শেয়ার করা সম্ভব হচ্ছেনা, ইতিমধ্যে লিখা অনেক বড় হয়ে গিয়েছে।
সফলভাবে মিটআপটি সম্পন্ন করায় অংশগ্রহণ করা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ।

32 Likes

অভিনন্দন সবাইকে @NasimJ আশা করি মিটাপ ফলপ্রসূ হয়েছে।

1 Like

অনেক তথ্য মূলক মিট-আপ ছিল। আশা করি এই পোস্ট এর তথ্য গুলো অন্যরা শেয়ার/ব্যবহার করবে।