Raw Mango Tok-Jhal Bharta Recipe - কাঁচা আমের টক-ঝাল ভর্তার রেসিপি

বাজারে এখন সবে কাঁচা আম উঠতে শুরু হয়েছে। কাঁচা আম দেখলেই সবার জিভে জল চলে আসে নিশ্চয়ই! কাঁচা আম লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে খাওয়ার স্বাদ অনন্য। কাঁচা আমের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। কাঁচা অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকেন।

কেউ আচার তৈরি করে খান আবার কেউ কাঁচা আমের পাতুরি, তরকারিতে ব্যবহার করে খেয়ে থাকেন। কাঁচা আমের জুসও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তবে যা-ই হোক কাঁচা আমের টক-ঝাল ভর্তা খেতে সবাই পছন্দ করে থাকেন। বিশেষ করে গরমের দুপুরে কাঁচা আমের ভর্তা খেলে মুহূর্তেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। চলুন তবে জেনে নিন কীভাবে তৈরি করে কাঁচা আমের ভর্তা-

উপকরণ
১. আম ২টি
২. চিনি ২ চা চামচ
৩. পরিমাণমতো লবণ
৪. বিট লবণ আধা চা চামচ
৫. কাঁচা মরিচ কুচি ২-৩টি
৬. কাসুন্দি ১/৩ কাপ

পদ্ধতি

প্রথমে আম দুইটি লম্বা করে কুচি করে কেটে নিন। বেশি মিহি করে কুচি করবেন না। মাখানোর পর আম গলে যায় বেশি কুচি করে কাটলে।

এরপর একে একে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। কাঁচা আমের এ ভর্তা খেতে অনেকটা টক-ঝাল-মিষ্টি লাগবে। একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে।

খুবই কম সময়ে মাত্র ৬টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের অসাধারণ এ ভর্তা। পরিবারসহ উপভোগ করতে পারেন মজাদার এ আম ভর্তা।

30 Likes

জ্বিভে জল চলে আসলো ভাই :yum: @SunMoon

3 Likes

জিভে জল আসার মত একটা পোস্ট, ধন্যবাদ ভাই।

3 Likes

@SunMoon

My tongue is watering after reading your post!

Thinks for sharing the recipe.

Anyway, I tried it at home a few days back, sharing that picture with you.

8 Likes

@SunMoon ভাই ছবি আর লেখার মাধ্যমে গ্রীষ্মকালীন সবার প্রিয় ফলের সাথে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

3 Likes

@SunMoon

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

@Designer_Biswajit

@MohammadPalash

This way of eating Mangoes is strange in Nigeria. Here we only eat ripe Mangoes

Will it not taste raw ? would have loved to see how it will taste.

check out our style Juice or Jam

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Juice-or-Jam-Mangoes-makes-merry/td-p/3596555

3 Likes

Your description is very good @SunMoon

Mango is my favourite fruit.

9 Likes

Haduuuh sampai kemecer saya @SunMoon , hahahaha :sweat_smile:

1 Like

@TitikMariati you can try this recipe

1 Like

Baik @SunMoon , terima kasih ya
Lain waktu saya akan mencoba. :folded_hands:t2::ok_hand:t3::wink:

@TitikMariati I’d love to know how the recipe turned out when you are try it. Let me know!

1 Like

Pastinya tidak sama ya, karena memasak itu kan skill. Beda tangan beda rasa. Namun ya itu akan menjadi penawar dari rasa penasaran saya seperti itu. Xixixii @SunMoon terima kasih :folded_hands:t2:

1 Like