“গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রাইমারি স্কুলের বাচ্চাদের মধ্যে গাছের চারা বিতরণ করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার জন্য প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছ বিতরণ করি। যাতে তাদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, কারণ গাছ আমাদের পরম বন্ধু।
এরপরে ছাত্রছাত্রীদের কে গাছ লাগাতে উৎসাহিত করি।। বাড়ির আঙিনায় যেখানে খালি জায়গা রয়েছে সেখানে বিভিন্ন শাকসবজি, ফুল ও ফলের গাছ লাগাতে বলি, পড়ালেখার পাশাপাশি বাসায় বনায়নে সময় দেয়ার কথা বলি। সবুজে সমারোহ হোক এই আমাদের পৃথিবী।।
@SunMoon ভাই, আপনা কে অনেক অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। যুগ উপযোগী এবং বর্তমান সময়ের জন্য খুবই ভালো একটি কাজ । আপনার এই কাজে আমি খুবই উৎসাহিত এবং আগামীতে আমিও একটি মিটআপ করতে যাচ্ছি।