Panam Nagar is still standing with a history of [ 1000 ] years.

Caption: পানাম নগর এ প্রবেশ পথ দুই পাশে ঐতিহাসিক ভবন সমূহ। ছবি @GaziSalauddinbd .

Panam Nagar is still standing with a history of [ 1000 ] years.

হ্যালো লোকাল গাইড

আজ আমি আপনাদের মাঝে এমন একটি স্থান নিয়ে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো । তা হলো, বাংলার প্রাচীন রাজধানী গুলোর মধ্যে একটি পানাম নগর / পানাম সিটি

যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁ থানা তে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর।

**Caption: কাশীনাথ এর ভবন। ছবি @GaziSalauddinbd **

সংক্ষিপ্ত ইতিহাসঃ

১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনাগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থানকাপড়, দেশ থেকে যেতো মসলিন

এই নগরীতে স্থাপত্য-শৈলীর প্রমাণ পাওয়া যায় যে

এখানে সুলতানী আমল, গ্রিক , ইউরোপীয় নকশা শৈলী ফুটে উঠেছে প্রত্যেকটি ভবনে। এই নগরীতে পানীয় জলের সুব্যবস্থা ছিল।

১৬১১ খ্রিষ্টাব্দে মোঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল (বিলুপ্ত), দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিনদিকের খাল-বেষ্টনী থেকে বোঝা যায় পানাম, সোনারগাঁর একটা উপশহর ছিলো।

বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিলো এই নগরীতে। সুলতানী আমল থেকে এখানে বিকশিত ছিলো বাংলার সংস্কৃতি।

পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবাহের জন্য দুপাশে ২টি খাল ও ৫টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে।

Caption : মন্দির এর প্রবেশ পথ এর ছবি ও পিছনের ছবি।

পানাম নগর এ কি আছেঃ

নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গীর্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, গুপ্ত পথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে ৪০০ বছরের পুরোন টাঁকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদী হোসেন শাহী মসজিদ।

caption: নীল কুটির ভবন এর সামনে লোকাল গাইড @Gazisalauddinbd.

পানাম নগর বন্ধ থাকে কবেঃ

পানাম নগর সপ্তাহের রবিবার বন্ধ থাকে এবং সোমবার প্রথম বেলা বন্ধ থাকে। এছাড়া সরকারী ছুটির দিনগুলোতে শুধুমাত্র জাদুঘর বন্ধ থাকে কিন্তু পানাম সিটি খোলা থাকে।

যাতায়তঃ

পানামনগর যেতে হলে আপনাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধরে মেঘনা ব্রিজের কাছাকাছি মোগরাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে ৩-৪ কিলোমিটার দূরেই পানাম নগর।

এছাড়া ঢাকা থেকে বাসে দিয়ে যাতায়াত করা যায়। ঢাকা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বা গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে ৭০ থেকে ১০০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করা যায়।

পানাম নগর এ প্রবেশ মূল্যঃ

পানাম নগর এ প্রবেশ মূল্য জন প্রতি ১৫ টাকা.

পথ দেখি,

পথ দেখাই,

#BDLG

67 Likes

ছবি এবং বর্ননা দারুন হয়েছে ভাই ধন্যবাদ @GaziSalauddinbd প্রায় এদিকে যাওয়া হয় আজ রাতে এদিকে একটা প্রোগ্রাম আছে কিন্তু আফসোস পানাম নগরী অন্বেষণ করা হয় নি :broken_heart:

6 Likes

খুবই পরিচিত একটা জায়গার সুন্দর উপস্থাপন করেছেন, ধন্যবাদ ভাই।

4 Likes

ছবিগুলো অনেক সুন্দর এবং খুব ভালো লিখেছেন ভাই @GaziSalauddinbd

ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

3 Likes

হ্যালো,

@MohammadPalash

আমি জানি, আপনি ঘুরতে খুব পছন্দ করেন। আপনি আপনার এলাকার, সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থানগুলো কানেক্ট ফোরামে তুলে ধরতে পারেন।

ধন্যবাদ।

3 Likes

Hello @Papel_Mahammud

I want to inform you that just released your Comment from spam quarantine.Sorry about that.

Our filter is working to protect the community and you from unwanted content, but sometimes it can be triggered by something and remove a legitimate post. Moderators are patrolling the quarantine to release the good post so, if your post has been rejected, don’t post it again. Simply tag a moderator (check here and here). For more information you can read: Why was my Connect post marked as spam?

Thank you :smiling_face:

2 Likes

@GaziSalauddinbd ভাই সহজ ভাষায় সুন্দর একটি ভ্রমণ বিবরণী উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

2 Likes

সুন্দর গুছিয়ে লিখেছেন @GaziSalauddinbd ভাই

শেয়ার করার জন্য ধন্যবাদ

2 Likes

Hi

@KashifMisidia

Thank you for sharing this important information.

2 Likes

Hello @GaziSalauddinbd ,

your Local Guides Connect-post is so very interesting! :star_struck:

You wrote so many informations about this amazing city in your post. :blush: :+1:t2:

Thank you very much for writing your detailed Local Guides Connect-post and also for your beautiful photos! :star_struck: :rosette:

I wish you a great day! :blush:

Many warm greetings to you from Hamburg, Germany! :grinning: :star2: :de:

2 Likes

Hi,

@ChiaraMariaC

Thank you very much

I like to visit the history and historical places of my country.

2 Likes

You’re welcome, @GaziSalauddinbd . :blush: :star2: :rosette:

Yes, it’s very interesting and amazing to see and to visit such historical buildings and places. :star_struck: :rosette: :white_flower:

I like it too. :star_struck: :cherry_blossom:

I wish you a great weekend! :grinning:

Many warm greetings to you from Hamburg, Germany! :blush: :star2: :de: