বাংলাদেশের মধ্যে এটাই প্রথম ফিস একুরিয়াম। কক্সবাজার কলাতলি সুগন্ধা বিচ এরিয়ার কাচাকাচিই এর অবস্হান।
ছবিঃ০১
সুগন্ধা থেকে ১২০-১৫০ টাকা অটো ভাড়া দিয়ে যাওয়া যায়। গেলে দেখা যাবে সমুদ্র তলের অজানা রহস্য। দেখতে পাবেন হরেক রকমের সামুদ্রিক মাছ, যা গুগল ছাড়া আগে কখনো আমরা দেখিনি।
ছবিঃ০২
তবে টিকিটের মূল্যটা বেশী, এটা সবার মুখে মুখে শুনেছি। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ছিলো, দুপুরে যে মাছ দিয়ে লান্স শেষ করলাম সেই মাছ আবার একুরিয়ামেও দেখলাম।
ছবিঃ০৩
অনেক ধরনের মাছ ছিলো যা আগে কখনও দুচোখে দেখা হয়নি, এখানে এসে খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়ে গেলো।
ঠিকানাঃ ঝাউতলা মেইন রোড, হোল্ডিং নং ৩৯, কক্সবাজার ৪৭০০।


