Natore, Chalan bil budget tour

বর্ষার দিনে ভ্রমনের জন্য অন্য তম হতে পারে চলন বিল। নাটোর জেলায় চলন বিলে ঘুরে ভালোই অভিজ্ঞতা হল। নৌকায় করে বিলের পানিতে আসা করি সবার ভালো লাগবে। ভ্রমন পাগল মানুষরা একবার হলেও চলন বিলে ঘুরে আসতে বলব আমি।

ঢাকা থেকে বাসে করে বা ট্রেন এ করে চলে আসতে পারবেন নাটোরে। বাসে করে আসলে আপনাকে নামিয়ে দিবে মাদ্রাসার মোর এ । বা ট্রেন এ করে আসলে স্টেশন থেকে অটো নিয়ে মাদ্রাসার মোর এ চলে আসবেন । সেখানে পেয়ে জাবেন বাজেট এর মধ্যে অনেক হোটেল। এর মধ্যে একটি হচ্ছে ভি আই পি হোটেল যার রুম ভাড়া ৮০০ টাকা থেকে শুরু।

কোথায় কোথায় যাবেন আর কিভাবে যাবেন?

শহরের মদ্ধ্যে রয়েছে উত্তরা গন ভবন, - মাদ্রাসার মোর থেকে ভ্যান বা অটো ২০-৩০ টাকা

রানী ভবানির রাজ বাড়ি মাদ্রাসার মোর থেকে ভ্যান বা অটো ১৫ - ২০ টাকা

হালতির বিল - অটো রিজারভ ১৫০ টাকা সেখানে ট্রলার ভাড়া করবেন বিলের পানিতে ঘুরে বেড়াতে চাইলে গোসল ও করেতে পারবেন

সিংড়া জেলায় রয়েছে এর শাখা । বাস এ করে ৫০ - ৭০ টাকা ভাড়া। মাদ্রাসার মোর থেকে বাস এ উঠে সিংড়া জেলার বাজারে নামবেন সেখান থেকে ভ্যান ভারা করে চলে যাবেন চলন বিল এ

2 Likes