My way to the Local Guide  (meetups 97 to 198.)

Caption: Local guide @GaziSalauddinbd .

হ্যালো,

লোকাল গাইড বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে, আমার জীবনের কিছু সত্য ঘটনা শেয়ার করবো। তা হলো,

গ্রামের একটি সাধারণত ছেলে লোকাল গাইড হয়ে উঠা।

Caption : my Fast meetup Eastern University. #BDLG97 meetup.

Get to know on Google map:

২০১০ - ২০১১ সালের কথা, আমি একটি টেলিকমিউনিকেশন অফিস এ চাকুরী করতাম। তখন কম্পিউটার এর মধ্যে গুগল ম্যাপ এর মধ্যে ডুকি। তেমন কিছু দেখা যেতো না তখন। আমি আমার গ্রামের ছবি খুজে পাইতাম না। শহর এর লোকেশন দেখতাম।

তার ২/৩ বছর পর আমি আমার এলাকার লোকেশন এ দুই একটা জায়গা দেখি ম্যাপে এড করা আছে।

তখন ও এত কৌতূহল ছিলো না।

সাল টা ২০১৪ আমার বন্ধু রনি এলাকার খেলার মাঠে বসে মোবাইলে কিছু কাজ করছে। জিজ্ঞেস করতে বলে ম্যাপে কাজ করি। আমি বললাম সেটা কি আর কি ভাবে কাজ করে। বললো দেখ এই ভাবে কাজ করে। ২০১৩- ২০১৪ সালে রোড এড করা যেতো। এলাকার রোড এড করে। তারপর আমাকে ম্যাপ সর্ম্পকে বুজায়। আমার মাথায় কিছু ডুকে না।

এর ৩/৪ বছর পর সাল টা ২০১৮ জুন কি জুলাই মাস। রনি সাথে ফোনে আলাপ করতে এক সময় বলে দেশ ও সমাজের মানুষের জন্য এমন কিছু করতে হবে। যাতে আমার মৃত্যুর পর সবাই আমাদের স্মরণ করে। আমাদের কাজ বাঁচিয়ে রাখবে আমাদের।।

এর পর থেকে ম্যাপে টুক টাক কাজ করি। রনির মাধ্যমে Bangladesh local guide গ্রুপ এ এড হই। তার পর একটা পোস্ট করি লক্ষ্মীপুর জেলার কে কে আছে। তার পর @MdSharifHossen @saiful27oct এর সাথে পরিচয়। তাদের থেকে লোকাল গাইড সম্পর্কে অনেক হেল্প পাই।

এর পর থেকে সব থেকে বেশি হেল্প করছে,এবং এখন ও লোকাল গাইড ও কানেক্ট ফোরামের বিষয়ের হেল্প করে আসছে,

@MahabubMunna

@MehadeHasan

@AbdusSattar

@Bishnu_Modhu

বাংলাদেশ লোকাল গাইড, শুধু একটি ম্যাপ বিষয়ক গ্রুপ না

এখানে সামাজিক কাজ করা হয়। সব ধর্মের লোক জন সমান।

আমি যে সব বিষয়ের উপর বেশি কাজ করেছি এবং এখন চলমান

Caption: Support small business. renewable energy shop.

Use of renewable energy:

আমার মিটআপ গুলোর মধ্যে সব থেকে বেশি আইকনিক ছিলো একটি বিষয়ে তা হলো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার। আমি এই বিষয়ে কানেক্ট ফোরামে কয়েকটি পোষ্ট করি। আর এই বিষয়ে অনেক কিছু যানতে পারি।

Caption: Tree plantion Campaign.

Tree planting campaign:

গত ৪ বছর যাবত বৃক্ষরোপণ অভিযান চলে, আসছে বাংলাদেশ লোকাল গাইডের ব্যানারে। আমরা প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে এই মিটআপ করে থাকি। দেশের বিভিন্ন জেলাতে বৃক্ষরোপণ অভিযান হয়ে থাকে।

Caption :(All meetup Photo) Map editing meetup 2022 in Lakshmipur,Chittagong, Bangladesh.

Map Editing Meetup :

২০২২ সালে এসে ম্যাপ এডিটিং মিটআপ করি। এই সিরিজ এ আমি আমার এলাকা ও আশপাশের এলাকার ম্যাপের উন্নতি করতে চাই। এ বছরে কয়েকটি বাজারে ম্যাপ এর উন্নতি করে থাকি।

এখন ও ম্যাপে কন্ট্রিবিউশন ও কানেক্ট ফোরামে সময় দিয়ে আসছি।

ধন্যবাদ,

Gazi Salauddin

#BDLG

21 Likes