Caption: Kayak ride site view of Kaptai Lake. Photo @Jogodish
আমি প্রথমেই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিকে ধন্যবাদ দিতে চাই। লোকাল গাইডের ২১০ তম মিট আপ এ এরকম সুন্দর ভালবাসা পূর্ণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য।
গত ১৯ ও ২০ মে দুই দিনের জন্য বাংলাদেশের পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি ৫০ জন লোকাল গাইড নিয়ে ২১০ তম মিটআপ আয়োজন করে। আমাকে সেখানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় তাই সেখানেই আমি দুই দিন অবস্থান করি।
Caption: A photo of my own kayaking ride. Photo @alhasanriaz
আমি আমার জীবনের প্রথম কাপ্তাই লেকে কায়াকিং এর অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। কায়াক দেখতে ছোট্ট একটি ডিঙি নৌকার মতোই। দুই বা তিনজন বসতে পারে এই ছোট্ট সরু নৌকাতে, আমরা যে কায়াকগুলো ব্যবহার করেছিলাম সেগুলো ছিল তিনজন বসার। আমাদের মিট আপ এর অংশ হিসেবে ছিল প্রত্যেকের জন্য ৩০ মিনিট করে কায়াক রাইড। মিট আপের দ্বিতীয় দিন সকাল ৭:৩০ মিনিটে কায়াক বোট সাইটে আমরা সকলেই উপস্থিত। এসেই সকলেই কাপ্তাই লেকের প্রথম সকালের সৌন্দর্যর ছবি তুলতে শুরু করে সে সাথে আমিও বাদ দেই নাই। আমিও প্রথমেই কায়াক বোটে উঠে একটা ছবি তুলে নিলাম কিন্তু ফটোগ্রাফার এর কথা মনে নাই কে ছবি তুলে দিল তার জন্য দুঃখিত আনন্দে সব ভুলে গেছি।
Caption: Photo of happy moments preparing for my first kayaking ride.
আমি পানিতে সাঁতার তেমন জানতাম না তাই ভয়ে ছিলাম। কায়াক বোট এ ওঠার লোভ সামলাতে না পেরে শেষমেষ কায়াক বোট এ ওঠার সিদ্ধান্ত নিলাম। এখানকার কায়াক বোটগুলি ছিল ২ জন ও ৩ জনের জন্য। কায়াক বোট টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম ভাড়া বিষয়ে তারা জনপ্রতি প্রতি ঘন্টায় ১০০ থেকে ১৫০ টাকা নিয়ে থাকে।
Caption: Kayak boat preparation moment for kayaking trip. Photo @Jogodish
সবাই মিলে সিরিয়ালে কায়াক বোটে উঠতে শুরু করলাম। এক বোট এ ২ জন করে বসে ২টা বোট নিয়ে চলে গেল। আমাদের বোটে আমরা ৩ জন করে বসে পরলাম। সবাই কে লাইফ জেকেট পরতে দিলো তাই লাইফ জেকেট পড়ে নিলাম। কায়াক বোটে ওঠার এটাই ছিল আমার প্রথম একটা অন্যরকম ভালোলাগার অনুভূতি।
Caption: My kayaking ride partner. Photo @Jogodish
আমার ৩ নাম্বার বোর্ডে সিরিয়াল হলো এবং বোটের সামনে আমি উঠলাম। আমাদের কায়াক বোটটি ছিল তিন জনের জন্য তাই আমরা তিনজন উঠলাম। আমার কায়াকিং সঙ্গী ছিল আল হাসান রিয়াজ ভাই, মনির হোসেন ভাই ও আমি।
Caption: Photo of happy moment of kayaking boat number 2. Photo @Jogodish
৩০ মিনিট কায়াকিং টা ছিল অনেক অনেক অসাধারণ মুহূর্ত পাহাড়ের মাঝে কায়াকিং করা।পুরো ৩০ মিনিট ধরে কায়াকিং করলাম ১ মিনিট ও ছাড় নাই। প্রথমে বেগ পেতে হয় বৈকি কিন্তু একবার আয়ত্ত করে নিতে পারলেই কায়াক শুনতে শুরু করবে আপনার কথা, তর তর করে চলতে শুরু করবে সামনের দিকে। লেকের পানি খুব পরিষ্কার আর সবুজ রঙের ছিল। লেকে কায়াক রাইড দিয়ে অনেক ভালো লাগলো। মনে হচ্ছিল যেনো আমি পানির উপর উড়ে বেড়াচ্ছি। কাপ্তাই লেকে কায়াকিং করার এক মজার এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে গেল।
210th Meetup
#bdlg210 #210thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh
Kaptai, Rangamati, Bangladesh
Jogodish Sarker





