My first experience at the Sakrain festival-2020

হ্যালো লোকাল গাইডস বন্ধুরা,
বাংলাদেশ পুরান ঢাকার সাকরাইন উৎসব নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই।

প্রতিবছরের মতো এবারও পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পালিত হয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে।
যার মধ্যে উল্লেখযোগ্য: পুরান ঢাকার অধিকাংশ বিল্ডিংয়ের ছাদে সারাদিন ঘুড়ি উড়ানো, আলোকসজ্জা, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো অনেক কিছু।

সাকরাইন উৎসবে আমার অংশগ্রহণ এবারেই প্রথম ছিল।যা আমার কাছে একেবারেই অন্যরকম ও চমৎকার একটা অভিজ্ঞতা। পুরান ঢাকা আকাশে নানান রঙের ঘুড়ির মেলা, সন্ধ্যার পরে আতশবাজির খেলা ও বিভিন্ন ধরনের আলোকসজ্জা দেখে আমি অভিভূত। পুরান ঢাকার সকলে মিলে একই দিনে একসাথে আনন্দঘন পরিবেশে সাকরাইন উৎসব পালন করে থাকে।

গত 14 জানুয়ারি 2020, সাকরাইন উৎসব উপলক্ষে বাংলাদেশ লোকাল গাইডস এর এই মিট-আপে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত কিছু সংখ্যক লোকাল গাইড আমন্ত্রণ পেয়েছিল, যার মধ্যে আমি Abdus Sattar একজন।

সুযোগ পেলে আমি আবারো সাকরাইন উৎসবে অংশগ্রহণ করতে আগ্রহী।
মিট-আপ হোস্ট @MahabubMunna ভাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য

ফটো এ্যালবাম: Sakrain 2020

পূর্বের কিছু পোস্ট থেকে সাকরাইন উৎসব সম্পর্কে আরো বিস্তারিত দেখে আসতে পারেন।

Recap : Sakrain Festival '20 Photowalk

The Most Colourful Photowalk

পৌষসংক্রান্তি তথা সাকরাইন বৃত্তান্ত (Makar Sankranti & Sakrain Tale)

Sakrain / Mokor Sankranti Festival in Old Dhaka

আমার অন্যান্য পোস্ট সমূহ:

[Recap] Update Historical Landmark and small businesses Information

ফলের মেলায় একদিন 111th Meetup of BDLG (fruitsup Bangladesh)

62 Likes

@AbdusSattar চমৎকার ভাই! আমি আসতে পারি নাই বলে সবাইকে মিস করেছি। তাই আপনার সেলফিগুলো দেখে খুব ভাল লাগল। :slightly_smiling_face:

4 Likes

আপনার লেখা পড়ে ভালো লাগছে আর সিলেক্টেড হইনি বলে কষ্ট হচ্ছে। দারুণ একটা ইভেন্ট মিস করেছি। ধন্যবাদ @AbdusSattar ভাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

7 Likes

@AbdusSattar ভাই, সুন্দর এবং চোখ ধাঁধানো ছবির সাথে লেখাটাও অনেক চমৎকার হয়েছে। আশা করি সুস্থ থেকে আগামী সাক্রাইনে অংশ নিয়ে আরো দারুন একটি পোষ্ট আমাদেরকে উপহার দিবেন। আমাদের সাথে আনন্দঘন অনুষ্ঠানটি বিস্তারিতভাবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

5 Likes

অনেক ধন্যবাদ @SaifIS ভাই, আশা করি সামনের কোনো মিটআপে দেখা হবে। ভালো থাকবে।

10 Likes

ধন্যবাদ @Saiyen ভাই আপনার কমেন্টের জন্য

যেহেতু এই মিটআপে কিছু সিলেক্টেড লোকাল গাইড উপস্থিত ছিল তাই আমরাও অনেকেই মিস করেছি। আশা করি সামনের কোনো মিট-আপে দেখা হবে।

11 Likes

@MukulR ভাই আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তেমন সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনা। তারপরও আমার লেখা আপনার পছন্দ হয়েছে জেনে আনন্দিত হলাম।

আশা করি আগামী সাকরাইনে একসাথে থাকতে পারবো।

10 Likes

সরি ফর লেট কমেন্ট!

আমার কষ্টটা একটু বেশি @AbdusSattar ভাই। কারণ আমি সিলেক্টেড হয়েও আসতে পারি নাই! আশা করি আগামী বছর আবার সিলেক্ট হয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারব! আপনার রিক্বাপ অনেক ভালো হয়েছে

3 Likes

আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ, প্রিয় মানুষদের কাছ থেকে যে কোন ধরনের মন্তব্য পাওয়াটা অত্যান্ত আনন্দের সেটা আগে হোক বা পরে।

আর হ্যাঁ, @Designer_Biswajit দাদা আপনার কষ্টটা বুঝি, অন্যান্য মিট-আপের মতো এবারও আপনাকে অনেক মিস করেছি।

আশাকরি আগামী সাকরাইন উৎসব একসাথে অংশগ্রহণ করার সুযোগ পাবো।

পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম।

10 Likes

@AbdusSattar সাকরাইনে এসে আপনাদের সবার সাথে থেকে অনেক ভালো লাগলো। আমার প্রথম ছিল সাকরাইন

4 Likes

@AbdusSattar চমৎকার লিখেছেন ভাইয়া।ঐ দিনটার কথা মনে পড়ে গেল…খুবই উপভোগ্য ছিলো…

4 Likes