জানুয়ারী খুবই আনন্দের একটি মাস। ধরতে গেলে প্রায় সবই ভালো লাগে। পুরো মাস ফ্রি থাকি আ ঘুরে বেড়াই। আর এই ঘুরে বেড়ানোর মাঝে চালিয়ে গেছি কনট্রিবিউশন।
এক দিক থেকে ভালোই লাগে, কোন ছবি অপচয় হবেনা। হয়তো গুগল ম্যাপে, নয়তো ক্রাউড সোর্স বা উইকিপিডিয়া কমনে । অন্যকে সাহায্য করার মাঝে আনন্দই অন্য রকম। কারণ আমি নিজেও সাযাহ্য নেই ইন্টারনেটের মাধ্যমে, আর আর পেছনে রয়েছে আপনার আমার মতো লাখো সেচ্ছাসেবী।
এই আসেই আমি লেভেল ৭ এ উঠি। কিন্তু ফেব্রুয়ারী ব্যস্ত মাস। আর কোথাও ঘোরাও হয়নি। তাই কোন ভাবে হতো ১৫০-২০০ পয়েন্ট কনট্রিবিউশন হয়েছে। তবে ভালো লাগে Master Fact Finder badge টি দেখলে। তবে আমার লক্ষ হবে এই বছর Master Reviewer badge টি খুলব এবং সাথেই Expert director badge টার দিকে এগিয়ে যেতে। শুনেছি সহজে কেউ পায়না। আর পাবেই কেমনে ভিডিও করার কথা মনেই থাকেনা। কিন্তু যেহেতু আমার লক্ষ তাই সব সময় মাথায় রাখি।
ধন্যবাদ
Happy Guiding

