ক্যাপশনঃ গ্রামে প্রবেশ পথে অভ্যর্থনা সম্বলিত সাইনবোর্ড।
মাওলিনং গ্রামটি উত্তর পুর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় জেলায় অবস্থিত। মুলত পরিস্কার পরিচ্ছন্ন র জন্য খুব বিখ্যাত পুরো ভারত এমনকি আশেপাশে র দেশ থেকেও পর্যটকদের আনাগোনা বেশ লক্ষনীয়।
ক্যাপশনঃ মাওলিনং গ্রাম মুলত মাতৃতান্ত্রিক সমাজ ব্যাবস্থা বিদ্যমান। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই পর্যটকদের থাকা খাওয়ার জন্য হোম স্টে সার্ভিস আছে। এবং তা বেশ ভালো এখানে আপনি চাইলে ১৭০ থেকে ২৫০৳ মধ্যে ভেজ নন ভেজ খাবার পাবেন।
ক্যাপশনঃ মাওলিনং গ্রামে প্রতিটি বাড়িই দারুন স্থাপনাশৈলী সুন্দর।
এই গ্রামে সবচেয়ে ভালোদিক হচ্ছে গ্রামবাসী সবাই খুব মিশুক বন্ধুসুলভ তাদের রান্নার স্বাদ ও ভালো। আমি বাংলাদেশ থেকে মেঘালয় ঘুরতে এসে এ গ্রামে এসেছি আমার প্লান শিলং হয়ে নাগাল্যান্ড তাই খুব ইচ্ছাথাকা সত্বেও থাকতে পারিনি।
এই গ্রামে যেখানের পরিবেশ ছিমছাম নিরিবিলিতে ভরপুর সেখানে চাইলেই আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। মেঘালয় যারা ভ্রমণে আসবেন আমার অনুরোধ থাকবে এখানে এসে ঘুরে যাওয়ার।
এবং কিছু কথা আমি আমার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু ভাগ করার চেষ্টা করেছি মাত্র। আশা করি ভুল ত্রুটি শুধরে দিয়ে প্রিয় লোকাল গাইড বন্ধুগন আমার পাশে থাকবেন সেই সাথে ভালোলাগা মন্দলাগা অবশ্যই মন্তব্যের ঘরে জানাতে পারেন।
আর হ্যা অবশ্যই স্থানীয় দের সংস্কৃতি কে সম্মান করবেন কোনভাবেই তাদের মনে কষ্ট দেয়া যাবেনা তাহলেই দেখবেন তারাও আপনাকে আতিথ্য দিবে।
@MohammadPalash আপনার সুন্দর এই পোস্ট দেখে ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।
2019 এ বাংলাদেশ লোকাল গাইডসে এর আন্তর্জাতিক মিটআপে এই লোকেশনটা ভিজিট করার প্লান থাকলেও সময় স্বল্পতার কারনে হয়ে ওঠেনি। @MahabubMunna ভাই এবার আবার একটা প্লান করে যাওয়া যায় কিনা।
Just to let you know, I’ve re-labeled your post and it now appears in the Travel topic section. As this is the place where everyone can share about their travel experiences or learn about different places around the world, your post will gain much attention there.
আপনাকে ধন্যবাদ @TsekoV ভ্রমন ক্যাটাগরিতে যুক্ত করার জন্য। কানেক্টে পোস্ট করার লক্ষ উদ্দ্যেশ্যে একটাই সম্মানিত সকল লোকাল গাইডগন যেন আমার পোস্ট থেকে উপকৃত হতে পারে।
@MohammadPalash আপনার পোস্ট দেখে সত্যিই আমাদের ডাউকি ট্যুরের অনেক স্মৃতি তাজা হয়ে গেছে। আমাদের সেবারের ট্যুর টা মনে থাকবে অনেকদিন। অনেক রোমাঞ্চকর এবং উপভোগ্য ছিল। আর এটা বাংলাদেশ লোকাল গাইডসের আন্তর্জাতিক মিটআপে আমার প্রথম অংশগ্রহণ ছিল।