হ্যালো লোকাল গাইডস! ![]()
আমরা জানি, বর্তমানে Google Maps-এ Local Guides হিসাবে কাজ করার (contribution) জন্য ব্যাজ দেওয়া হয়। প্রতিটি ব্যাজে মূলত তিনটি সাব-লেভেল থাকে—Novice, Expert এবং Master। এর মধ্যে Master ব্যাজই সর্বোচ্চ লেভেল। মোট ৫টি ক্যাটেগরিতে এই ব্যাজ দেওয়া হয়।
Google Maps-এর ৫ ধরনের Local Guide Badge
-
রিভিউয়ার (Reviewer): বিভিন্ন স্থানের বিস্তারিত ও মানসম্মত রিভিউ লেখার জন্য।
-
ফটোগ্রাফার (Photographer): বিভিন্ন জায়গার স্পষ্ট ও আকর্ষণীয় ছবি আপলোড করার জন্য।
-
ডিরেক্টর (Director): কোনো স্থান বা প্রতিষ্ঠানের বিবরণীমূলক ভিডিও যুক্ত করার জন্য।
-
ফ্যাক্ট ফাইন্ডার (Fact Finder): তথ্য যাচাই, সঠিক উত্তর দেওয়া এবং ম্যাপের তথ্য এডিট করার জন্য।
-
ট্রেইলব্লেজার (Trailblazer): ম্যাপে নতুন স্থান যুক্ত করা এবং কোনো স্থানের প্রথম রিভিউ বা ছবি যোগ করার জন্য।
আমি সব গুলো ক্যাটাগরিতেই Master ব্যাজই অর্জন করেছি। এর মধ্যে Master Director ব্যাজ অর্জন করাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে। আমি কীভাবে এই ব্যাজটি অর্জন করেছিলাম, আজ সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
Master Director ব্যাজ পেতে কী কী শর্ত পূরণ করতে হয়?
Google Maps-এ Master Director ব্যাজ অর্জন করতে হলে ৩টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়:
১০০টি ভিন্ন জায়গা:
কমপক্ষে ১০০টি আলাদা আলাদা স্থানে (Places) ভিডিও আপলোড করতে হবে।
১,০০০টি ভিডিও:
আপলোড করা মোট ভিডিওর সংখ্যা অন্তত ১,০০০টি হতে হবে।
১০ লক্ষ ভিউ:
আপলোড করা সব ভিডিও মিলিয়ে মোট ভিউ সংখ্যা ১,০০০,০০০ বা ১ মিলিয়ন হতে হবে।
Master Director হওয়ার জন্য আমার পরিকল্পনা
আমি খেয়াল করে দেখলাম, আমার Google Maps-এ ২০০ প্লাস ভিডিও আপলোড করা আছে। যা Master Director ব্যাজ এর জন্য অপ্রতুল। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আগামী ৬ মাস Google Maps-এ কোনো ফটো আপলোড করব না। এর পরিবর্তে শুধু ভিডিও আপলোড করব।
আমি যেহেতু ট্রাভেল করতে পছন্দ করি এবং প্রচুর ছবি তুলি, তাই ভিডিও কনটেন্ট তৈরি করা আমার জন্য খুব একটা কঠিন ছিল না।
ছবি তোলা আমার একটা প্যাশন। তাই যেখানে যাই, সেখানকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্যামেরাবন্দি করার অভ্যাস আগে থেকেই ছিল।
কী ধরনের ভিডিও আপলোড করেছি?
রেস্টুরেন্টে গেলে খাবারের ছোট ভিডিও করেছি। রেস্টুরেন্টের ইন্টেরিয়র, পরিবেশ—এসবেরও ভিডিও করেছি। কোনো ঐতিহাসিক জায়গায় গেলে সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও আশপাশের পরিবেশের কয়েকটি ছোট ভিডিও ধারণ করেছি।
এভাবে বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত, শপিং মল, শোরুম-আউটলেট, খেলার মাঠ, দর্শনীয় স্থান ইত্যাদি জায়গার কয়েকটি করে ভিডিও ধারণ করে Google Maps-এ আপলোড করেছি।
৪ মাসেই পেলাম Master Director ব্যাজ!
আমার পরিকল্পনা ছিল ৬ মাস ধরে নিয়মিত ভিডিও আপলোড করার। কিন্তু মাত্র ৪ মাস পরেই দেখলাম, আমি Master Director ব্যাজ পেয়ে গেছি!
সত্যি বলতে, আমি নিজেও তখন খুব অবাক হয়েছিলাম।
ভিডিও আপলোডের সময় যেসব বিষয় মেনে চলেছি
Google Maps-এ ভিডিও আপলোড করার সময় আমি Google-এর গাইডলাইন ও পলিসি সম্পূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করেছি। কিছু বিষয় বিশেষভাবে মাথায় রেখেছি:
-
প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য সাধারণত ৭ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করেছি।
-
মানুষের চেহারা যাতে অপ্রয়োজনীয়ভাবে ভিডিওতে না আসে, সেভাবে ভিডিও ধারণ করেছি।
-
ভিডিওতে অতিরিক্ত বা বিরক্তিকর শব্দ থাকলে মিউট করে দিয়েছি।
-
ভিডিওতে অপ্রয়োজনীয় কিছু না রেখে জায়গাটিকে বোঝানোর মতো বিষয় দেখানোর চেষ্টা করেছি।
-
প্রতি স্থানে ৪ /৫ টির বেশি ভিডিও আপলোড করি নাই।
-
প্রতিদিন ২ ০ টির বেশি ভিডিও আপলোড করি নাই।
-
Google Maps-এর কনটেন্ট ও আপলোড সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করেছি।
আপনিও কি Master Director হতে চান?
আপনার যদি এখনো Master Director ব্যাজ না থাকে, তাহলে আপাদত ছবি আপলোড কমিয়ে দিয়ে আমার এই টিপস ফলো করে খুব সহজেই Master Director ব্যাজ অর্জন করতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
Happy Mapping! ![]()
![]()

