কফির সঙ্গে ম্যাপিং: গাজীপুরে Google Local Guides মিটআপে অভিজ্ঞতা
প্রথমবারের মত Local Guide Meetup এ অংশ নিলাম । অভিজ্ঞতার কথা বলতেই আজকের এই লিখা । তেমন করে কখনো লিখা হয় না, তবে আজকে Local Guide এর মিটআপের পরে না লিখে পারলাম নাহ ।
গুগল ম্যাপের সাথে পরিচয় ২০১৬ এর দিকেই, প্রথমত বিভিন্ন যায়গা দেখা + নতুন কোথাও গেলে সেইখানের ছবি তুলে দেয়াই ছিল এক প্রকারের নেশা । কারন ভাল লাগত যখন দেখতাম হাজার হাজার মানুষ আমার ছবি দেখছে । তবে লোকাল গাইড নিয়ে তেমন কোন আইডিয়া ছিল না কখনো ।
করোনার সময় ফেসবুকের ঘুরতে ঘুরতে চোখে পরে “Bangladesh Local Guide” এর ফেসবুক গ্রুপে আর সাথে সাথে যুক্ত হয়ে গেলাম । সব সময় এই কমিউনিটতে যারা কাজ করে তাদের কাজ এবং কানেক্ট ফোরামে লিখা দেখতাম । চাইতাম আমি ও কোন দিন মিটআপ গুলোতে যুক্ত হবো, কিন্তু কাজের ব্যস্ততায় আর হয় উঠে নাহ ।
গত দুই দিন আগে একটা পোস্ট দেখলাম Local Guide মিটআপ গাজীপুরে তাও নিজের এলাকাতে । এমন সুযোগ কি আর হাত ছাড়া করা যায় ? যত কাজ ছিল সব বাদ দিয়ে দুপর ৩ টা থেকেই অপেক্ষা করতে থাকলাম ।
দেখা হলো গাজীপুরের লোকাল গাইড হিরোদের সাথে, যারা কাজ করে যাচ্ছে মানুষের জন্য ।
শুরু হলো পরিচয় পর্ব, তারপরে কে কিভাবে গুগল ম্যাপের সাথে যুক্ত হলাম এবং লোকাল গাইড নিয়া জালাম বা কি কি করলাম এখন পর্যন্ত । আজকের আগে লোকাল গাইড নিয়ে অনেক কিছুই জানতাম না । অনেক আজানা জিনিস গুলো প্রশ্ন করে জেনে নিলাম যেটা আশা করতেছি ভবিষ্যতে কাজে আসবে ।
মাজারুল ভাই খুব সুন্দর করে ম্যাপের কিভাবে ছবি আপলোড করে হবে নিয়ম গুলা এক এক করে বলে গেলেন সাথে ম্যাপ থেকে কিভাবে স্পাম সরাতে হবে সেই জিনিস গুলা দেখালেন । ধন্যবাদ জানাতে চাইলে আলমগীর হোসাইন জাকির ভাইকে মিটআপের আয়োজন করার জন্য । বাাংলাদেশ লোকালগাইড এর ২২৮ তম মিটআপ থেকে আসলেই অনেক কিছু জানতে পারলাম এবং এই সব কিছুই ইনশাআল্লাহ কাজে আসবে ।


