বাংলাদেশে গ্রামাঞ্চলে সকালের নাস্তায় পাকা আম এবং মুড়ি বেশ জনপ্রিয় একটি খাবার। গ্রীষ্মকালে যখন আম পাকে তখন অনেকেই আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন। আম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ফল। দেশের প্রায় সব এলাকাতেই কম বেশি এর ফলন হয়। তবে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার আম সব থেকে বিখ্যাত। বাংলাদেশে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা, আম্রপালি ইত্যাদি নানাজাতের আম পাওয়া যায়। বাংলাদেশের আম খুবই টেস্টি এবং সুস্বাদ। সাধারণত জুন জুলাই মাসে আম পাকে।
চালকে তাপ দিয়ে মুড়ি বানানো হয়। সাধারণত বালি গরম করে তার উপর চাল ঢেলে দিয়ে ছাকনি নিয়ে ছেকে মুড়ি তৈরী করা হয়।
উপকরণ :
প্লেটে পরিমাণ মতো মুড়ি নিয়ে তার সাথে কয়েকটি পাকা আম ছুলে চিপড়িয়ে রস বের করে একসাথে মাখিয়ে তৈরী করা হয় আম মুড়ি। অনেকে এর সাথে অতিরিক্ত চিনি যোগ করে থাকে। বাজার থেকে আম এবং মুড়ি কিনে এনে বাড়িতেই এই খাবার বানাতে পারেন।
বাংলাদেশে ভ্রমণে আসলে ঐতিহ্যবাহী খাবার আম এবং মুড়ি স্বাদ নিতে পারেন।
@rashedul-alam as a Foodie I always love to Food related content and your post is seems so amazing. I love it more if you post it in English so maximum people will connect with your words. Although we can use Google Translation for this for this but the time is too fast and not everyone will go for translation
Hello, good morning from Spain, could you tell me what type of rice it is? In Spain it is usually the finest grain. Do you have the recipe for how to cook it? Greetings, it looks amazing and I’m sure it tastes better…