মানা বে ওয়াটার পার্ক(Mana Bay Waterpark)

মানা বে ওয়াটার পার্ক

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত এই ওয়াটার পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম! পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এখানে ১৭ টি রাইড রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল ও ফ্লোরাইডার ডাবল। বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদীর ব্যবস্থা রয়েছে পার্কটিতে।

মানা বে যাওয়ার উপায়

মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা থেকে যাবার পথে মেঘনা ব্রিজের পরেই এর অবস্থান। ঢাকা থেকে মানা বে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে বাসে বা নিজস্ব গাড়িতে করে যেতে পারবেন। দেশের যেকোন স্থান থেকে বাসে আসতে পারেন। পার্কটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা আছে।

মানা বে প্রবেশ টিকেট মূল্য

বড়দের টিকেট মূল্য: ৬ হাজার টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)

শিশুদের টিকেট মূল্য: ৩ হাজার টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা)

শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে হতে হবে)

টিকেটেই সকল রাইডের ফি সহ মূল্য নির্ধারিত। আলাদাভাবে রাইডের জন্যে টিকেট কাটতে হবেনা। পার্কে প্রবেশ করে ১৭ টি রাইড সারাদিন এর জন্যেই ফ্রি থাকবে।

কোথায় টিকেট পাবেন

অনলাইনে টিকিট করার জন্যে আছে মানা বে অফিসিয়াল ওয়েবসাইটঃ www.manabay.com

আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে টিকেট কাটতে পারবেন। পেমেন্ট করতে পারবেন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

এছাড়া অন স্পটে গিয়েও টিকেট করা যাবে। মানা বে এর গুলশান অফিস থেকেও অগ্রিম টিকেট করা যাবে

সময়সূচী

মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

কোথায় খাবেন

টিকেট প্রাইসের সাথে খাবারের খরচ অন্তর্ভূক্ত নয়। তাই কিছু খেতে হলে নিজ খরচে কিনে খেতে হবে। পার্কেই রেস্টুরেন্ট আছে। আপনার পছন্দ অনুযায়ী কিনে খেতে পারবেন যে কোন সময়।

অফার বা ডিসকাউন্ট

বর্তমানে মানা বে ওয়াটার পার্কে কোন ডিসকাউন্ট বা অফার নেই। তবে ৫০ জনের অধিক গ্রুপ কিংবা কর্পোরেট বুকিং এর জন্যে ডিসকাউন্টের সুবিধা আছে । এইজন্যে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে হবে।

যোগাযোগ

মানা বে যোগাযোগ নাম্বার:

09606-889999

ইমেইলঃ info@manabay.com ওয়েবসাইটঃ www.manabay.com

ফেসবুক পেইজঃ

www.facebook.com/manabaybd

হেড অফিস

14th Floor, Sanmar Tower-2, Gulshan 2, Dhaka 1212

10 Likes

খুব সুন্দর পোস ভাই @mdshahinalam আপনি কবে গিয়ে ছিলেন? ছবি গুলি কি ডিভাইস দিয়ে তোলা?

1 Like