বরিশালে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর। এই অন্ঞ্চলের অত্যন্ত পুরানো বানিজ্যিক এলাকা। এখনো সেটা বজায় আছে।
এই বন্দরে মাছ বাজারর সাথেই শেষ প্রান্তে অনেকদিন ধরে খাবারের দোকান " হোটেল বাগদাদ " অত্যন্ত সুনামির সাথে চালিয়ে যাচ্ছেন।
সকালে পারাটা, ডাল, ডিম খুবই সাধারণ খাবারের আয়োজন থাকে।
এরই মধ্যে তাদের দুপুরের খাবার রান্না শুরু হয়ে যায়।
এখানে সবথেকে জনপ্রিয় খাবার হলো দেশি মুরগী।
না, সোনালী মুরগী নয়, যেটা প্রায় সব জায়গাতে দেশি বলে চালিয়ে দেয়।
বড় ববড় মোরগ রান্না হয়। দুর দুরাম্ত থেকে এই মুরগী আসে।
দেখুন, মুরগী লেগ পিস
প্রতিদিন ৮/১০ টি মুরগী রান্না করেন। দুপুর ১২.৩০ থেকেই মুরগী রান্না হয়ে যায়।
অসাধারণ স্বাদ, একবার খেলেই বুঝবেন, কতো মজার এই দেশি মুরগী। আলু দিয়ে মাখা মাখা রান্না হয় লাকর চুলায়। দাম - ১৭০ টাকা পিস।
আমি এই দোকান সম্ভবত ২০১৪ সাল থেকে খাচ্ছি। সপ্তাহে একবার খাওয়া হয়।
যতজনকে এখানে নিয়েছি সবাই খাবারের প্রশংসা করেছে।
দেশি মুরগী ছাড়াও খাসির মাংস, মাছ নির্দিষ্ট থাকে না। কখন রুই, কখন কাতলা, কখন আবার পোয়া মাছ।
এই হোটেলের ডাল রান্নাও দারুন। ঘন মুনসুর ডাল। ডাল ফ্রী।
শুধু দুপুরেই ভাতের আয়োজন হয়। বিকালেই শেষ হয়ে যায়। রাতে আবার রুটি, পারাটা হয়।
প্রতি বেলায় তাজা খাবার পাবেন।
কখন বরিশালের গৌরনদী আসলে খেয়ে আসতে পারেন।
ম্যাপ লোকেশন শেয়ার করা হলো


