বাংলাদেশ লোকাল গাইডের ১০০তম মিট আপটি আমরা কিভাবে উদযাপন করেছি এতদিনে তা নিশ্চয়ই সবাই জেনে গেছেন। সবার এত এত সুন্দর বর্ণনায় আমি রীতিমত মুগ্ধ তাই আমি আর সে বর্ণনায় যাচ্ছি না। উল্লেখ্য যে, সে দিনটি ছিল আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের জন্যই হোক অথবা একজন লোকাল গাইড হিসেবেই হোক, আমাকে সবার সামনে কিছু বলতে বলা হয়েছিল। তবে ভাগ্যিস কোনো বিষয় নির্ধারিত করে দেয়া হয় নি, তাহলে হয়তো সাবলীল ভাবে কিছু বলাটা আমার জন্য কষ্টকর হয়ে যেত।
যেদিন আমাকে এ ব্যাপারটা জানানো হয়েছিল সেদিন থেকেই আমি বেশ চিন্তিত ছিলাম, কি বলব তা নিয়ে নয় বরং কিভাবে বলব তা নিয়ে। কেননা এর আগে আমি কখনো ভরা মজলিসে মাইক্রোফোন হাতে কিছু বলার জন্য দাঁড়াইনি। এটা আমার জন্য রীতিমতো দুঃস্বপ্নই ছিল বলা চলে।
কিন্তু যখনই আমি মঞ্চে দাঁড়ালাম তখনই মনে হল কোথা থেকে যেন একগাদা আত্মবিশ্বাস এসে ভর করেছে আমার উপর। যখন সামনে তাকালাম, একঝাঁক প্রাণোচ্ছল লোকাল গাইডদের উৎসুক চাহুনিতে আমার ভয়টা কোথায় যেন পালিয়ে গেল।
আমি আমার লোকাল গাইড হয়ে উঠার গল্প এবং একজন নারী হিসেবে তথ্য সংগ্রহ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছিলাম সেগুলো সবার সাথে শেয়ার করেছিলাম।
আমার সবচেয়ে প্রিয় একটা সেশনের কথা না বললেই নয়। সব মিট আপেই এই সেশনটা আমার ভীষণ প্রিয়। কেননা মনের কোণে ক্ষীণ একটা আশা থাকে কিছু একটা পাবার। এবারও আমাকে নিরাশ হতে হয় নি। ফিমেল লোকাল গাইডদের মধ্যে কন্ট্রিবিউশনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে পুরস্কৃত হয়েছি। এ মুহূর্তটা ছিল ভীষণ আনন্দের।
পরিশেষে আমি সকল আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনুষ্ঠানটি স্বার্থক হয়েছে। সারা দেশ থেকে অসংখ্য লোকাল গাইডদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল বেশ উৎসবমুখর এবং প্রাণবন্ত।
অসংখ্য ধন্যবাদ সকলকে।
81 Likes
@KlaudiyaG look at this post . Lyric Mitra ove one of the most active female Local Guides in Bangladesh.
She try to increase female member in our community hope you like that.
@LyricMitra ধন্যবাদ আপু আপনাকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
আশা করি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো ফিমেল রা লোকাল গাইড এ যোগ দিবে
13 Likes
Listen to me- এখান থেকে নারীরা উদ্বুদ্ধ হতে পারে। আপনিই পারেন অন্যদের তুলে আনতে। শুভ কামনা রইলো। আপনার বক্তব্য বা অভিজ্ঞতা শেয়ারিং ভালো লেগেছিলো। চমৎকার কিছু উপমা দিয়েছিলেন। ধন্যবাদ @LyricMitra
13 Likes
Fantastic @LyricMitra thank you for sharing and thank you for being such an active Local Guide.
10 Likes
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া @MahabubMunna আমাকে উৎসাহিত করার জন্য। আপনার উৎসাহই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।
10 Likes
উপমা দিয়েছিলাম নাকি? আসলে আমি নিজেই ভুলে গিয়েছি আমি সেদিন কি বলেছিলাম। অসংখ্য ধন্যবাদ @JoinalAbedin আপনাকে এত মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য।
8 Likes
@LyricMitra
অসাধারণ ধন্যবাদ আপনাকে।
সেদিন আপ্নার কথাগুলি শুনে ভাল লাগতেছিলো, সাবলীলভাবে সাচ্ছন্দে কথা বলছেন ।
7 Likes
You are most welcome @PaulPavlinovich , Keep me in your prayer as I can be more active. Thank you. 
8 Likes
সুন্দর হাতের লেখাটার জন্য ধন্যবাদ আপু 
8 Likes
দারুণ লিখেছেন আপু, আশা করি আপনার এই সফলতার গল্পের সাথে এগিয়ে যাবার প্রত্যয় আরও দৃঢ় হবেন সকল লোকাল গাইডগন, অনুপ্রাণিত হবে সকল নারী, শক্ত হবে লোকাল গাইড কমিউনিটি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।
6 Likes
অত্যন্ত সুন্দর ভাবে পোষ্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সেদিন সরাসরি আপনার কথা বলে শুনেছিলাম, তবে একটি মজার ব্যাপার ঘটেছিল আপনার কথার মাঝখান দিয়ে বিদ্যুৎ চলে গেছে, @LyricMitra
6 Likes
রেকর্ড করে আমার নিজের শোনা উচিত ছিল। তারপরও যদি নিজের উপর বিশ্বাস আসে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ @Mazharul_BDLG ভাইয়া। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এতেই আমি খুশি।
5 Likes
হুম হাতেই লিখেছি @YOUSUFMSEDDAT ভাইয়া। কী-বোর্ড তো একটা উপলক্ষ্য মাত্র। 
4 Likes
আপনাকেও অসংখ্য ধন্যবাদ @AH_Ripon ভাইয়া।
3 Likes
ভাগ্যিস ঘটেছিল নইলে হয়তো আপনি মনে রাখতেন না। যাই হোক অসংখ্য ধন্যবাদ @MdSharifHossen
4 Likes
@LyricMitra আপু, এক কথায় চমৎকার, ভালো লাগলো, আনেক ভালো লিখেছেন, আশা করি পরবর্তীতে আরও ভাল কিছু পাবো।
13 Likes
@LyricMitra ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে দেখে অনেক নারী লোকাল গাইডস উদ্বুুদ্ধ হবে।
3 Likes
Kuddos for your dedication and best wishes for the future.
3 Likes
ধন্যবাদ আপু, বেশ সুন্দরভাবে লিখেছেন।
আমার সেখানে যাওয়ার সুযোগ হয় নি, আপনাদেরকে খুব মিস করেছি।
4 Likes