প্রত্যেক মানুষ’ই চায় অনন্ত কাল সবার মাঝে জীবন্ত হয়ে থাকতে। তেমনি কিছু শিল্পী কারিগরদের নান্দনিক সব শিল্পকর্মের সমাহারে অনুষ্ঠিত হয়েছে “ঢাকা আর্ট সামিট ২০২০”
দেশী-বিদেশী বিভিন্ন ধরনের অসাধারণ কিছু শিল্পকর্মে পরিপূর্ণ ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় শিল্পশালা ভবন।
গত ১৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ লোকাল গাইডস এর ১২৯ তম মিট-আপে উপস্থিত ছিলাম আমি আব্দুস সাত্তার সহ প্রায় ২৫+ জন লোকাল গাইডস। বিকেল তিনটায় আমরা সকলেই আর্ট সামিটে প্রবেশ করি এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে অবস্থান কালে নান্দনিক ও অসাধারণ সব শিল্পকর্মের ছবি তুলি।
আর্ট সামিটে ফটো ওয়াক শেষে ১০ মিনিটের চা বিরতির পর আমরা চলে যাই মিটআপের ভ্যানু বইমেলা প্রাঙ্গনে।
এবারের মিট-আপে যারা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন, তাদের জন্য কিছু উপহারের ব্যাবস্থা রাখার জন্য মিট-আপ হোস্ট মুকুল ভাইকে ধন্যবাদ না জানালে ভুল হবে। তাই আমি ব্যক্তিগতভাবে মুকুল ভাই কে প্রথম মিট-আপ হোস্ট করার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে এই উপহার দেওয়া নেওয়ার পর্বটি বেশ আকর্ষণীয় ছিল।
বই মেলার মাঠে বসে, গুগল ম্যাপস ও কানেক্ট ফোরাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর ও সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত আলোচনা অংশগ্রহণ করি।
আলোচনা পর্বের পরে হালকা নাস্তা শেষে মিট-আপের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলে, আমরা যে যার মত চলে যাই।
পরিশেষে এটুকুই বলতে চাই, মিটআপের প্রত্যেকটি পর্ব খুবই উপভোগ্য ও চমৎকার। অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণকারী লোকাল গাইডসদের, সর্বাত্মক সহযোগিতা করে মিট-আপ সফল ও সার্থক করার জন্য।
ঢাকা আর্ট সামিট-২০২০ এর ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম:
১২৯ তম মিট-আপের রিক্যাপ ও অন্যান্য পোস্ট দেখে আসতে পারেন, নিচে দেওয়া লিংক থেকে:
Mukul Rahman > [RECAP] Let’s be enlighten at the book fair.
Mahbub Hasan Munna > লোকাল গাইডদের সাথে এক বিকেলে ঘুরে এলাম ঢাকা আর্ট সামিট আর বইমেলা
মিট-আপের ফটো এ্যালবাম:
Let’s be enlighten at the book fair
আমার অন্যান্য পোস্ট সমূহ:
প্রায় 20 মাসে স্তর -7 থেকে স্তর -8 (Level-7 to Level-8 in about 20 months)






