হ্যালো
লোকাল গাইড বন্ধুরা
আশা করি সবাই ভালো আছেন।
লোকাল গাইডের দশ বছরের পথ চলায় সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমি Md.Gazi Salauddin.এক জন বাংলাদেশী লোকাল গাইড। আমি ২০১৮ সাল থেকে google map ও Local guide connect এর সাথে যুক্ত আছি । আমি আমার নিজ এলাকার ম্যাপ এর উন্নতি ও আমার পাশ্ববর্তী এলাকার ম্যাপের উন্নতি করছি।আমি অজপাড়াগাঁ ঘুরে গুগল ম্যাপ এর কাজ করি। আমি ভ্রমণ প্রিয় এক জন মানুষ। ঘুরে বেড়ানো আমার একটা নেশ বিশেষ করে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের প্রতিও আমি বেশি আশক্ত। গুগল ম্যাপ ও লোকাল গাইড কমিউনিটি সাথে ম্যাপ সংক্রান্ত কাজ ছাড়াও, সামাজিক কাজ করে থাকি। এই সামাজিক কাজে আমাকে সব সময় সাপোর্ট করে আসছে Bangladesh local guides কমিউনিটি।
গত বছর আমার এলাকার যুব সমাজ কে নিয়ে বৃক্ষরোপন করছি।
“গাছ লাগাই পরিবেশ বাঁচাই”
বিশেষ করে : আমি গত ৫ বছর যাবত Bangladesh local guides কমিউনিটি ব্যানারে Tree
plantation কার্যক্রম করে আসছি।আমি আমার সকল কার্যক্রম localguideconnect এ শেয়ার করি। গত ৫ বছরে আমি আমার এরিয়াতে প্রায় ৩ হাজার বৃক্ষ রোপন করি। আমার এলাকার ১৪ টি প্রাইমারি স্কুলে, এলাকার মসজিদ এর পাশে, ফলজ,বনজ ও ঔষধী গাছ রোপন করি।
২০২৩ সালে আমরা তাল গাছ রোপন করি। যা আমাদের পরিবেশের জন খুব প্রয়োজন।
গত বছর ২০২৪ সালে আমার এলাকায় বন্যা কবলিত হওয়াতে আমি বৃক্ষরোপন করতে পারি নাই। এই বন্যায় আমার এলাকায় অনেক গাছপালার ক্ষতি হয়। হাজার হাজার ফলজ,বনজ,ও ঔষধী গাছ মারা যায়।
লোকাল গাইড কমিউনিটি থেকে প্রাপ্ত উপহার
Green meetup Host হিসাবে প্রাপ্ত উপহার।
বি:দ্র: আমি এই বছর ২০২৫ সালে আমার ইউনিয়ন এর সকল হাইস্কুলে বৃক্ষরোপন করবো। এবং যাদের গাছ বন্যায় ক্ষতি হয়েছে। তাদের মাঝে বৃক্ষরোপন করবো।
#localguideconnect
#connect10years
#10yearsoflocalguides
#localguidebangladesh #bdlg






